কাসভকে ফাঁসিতে ঝোলাতে পারলেও ভোটে হেরে গেলেন উজ্জ্বল নিকম

Share:

নিজস্ব প্রতিনিধি, মুম্বই: ২০০৮ সালের মুম্বইয়ে হামলার সরকারি আইনজীবী হিসেবে জঙ্গি আজমল কাসভকে ফাঁসিতে চড়াতে বিশেষ ভূমিকা নিয়েছিলেন উজ্জ্বল নিকম। জেলে কাসভকে বিরিয়ানি খেতে দেওয়ার মতো মিথ্যা গল্প ফাঁদার জন্য অভিযুক্তও ছিলেন। সেই বিতর্কিত আইনজীবীকে প্রার্থী করে মুম্বই উত্তর-পশ্চিম আসনে বাজিমাত করতে চেয়েছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। কিন্তু সেই চাল ব্যুমেরাং হয়ে গেল। জাতীয়তাবাদে সুড়সুড়ি দেওয়ার রাজনীতি প্রত্যাখান করেছেন বাণিজ্য নগরীর বাসিন্দারা।

মুম্বইয়ের উত্তর-পশ্চিম আসনটি এবার কংগ্রেসকে ছেড়ে দিয়েছিলেন শিবসেনা (উদ্ধব গোষ্ঠী) সুপ্রিমো উদ্ধব ঠাকরে। কংগ্রেস প্রার্থী করেছিল দলের মহিলা সংগঠনের সভানেত্রী বর্ষা একনাথ গায়কোয়াড়কে। এক সময়ে এই আসনে সাংসদ ছিলেন তাঁর স্বামী একনাথ গায়কোয়াড়। ফলে কী করে প্রতিকুলতার বিরুদ্ধে লড়াই চালাতে হয়, তা তিনি জানেন। ফলে মাটি আঁকড়ে ছিলেন। আর ফলও হাতেনাতে টের পেয়েছেন। 

মঙ্গলবার ভোট গণনার শুরু থেকেই হাড্ডাহাড্ডি লড়াই চলতে থাকে কংগ্রেস ও বিজেপি প্রার্থীর মধ্যে। প্রথমে উজ্জ্বল নিকম এগিয়ে থাকলেও মাঝে মধ্যেই তাঁকে ছাপিয়ে যাচ্ছিলেন কংগ্রেস প্রার্থী। শেষ পর্যন্ত শেষ রাউন্ডে প্রতিপক্ষ প্রার্থীকে হারিয়ে জয়ের হাসি হাসেন কংগ্রেস প্রার্থী বর্ষা গায়কোয়াড়। তিনি পেয়েছেন ৪,৪৫,৫৪৫ ভোট। পক্ষান্তরে বিজেপি প্রার্থী পেয়েছেন ৪,২৯,০৩১টি ভোট। কংগ্রেস প্রার্থীর জয়ের ব্যবধান ১৬,৫১৪ ভোট।

শেষ রক্ষা হল না, গ্রেফতার প্রাক্তন তৃণমূল বিধায়ক শওকত মোল্লা

বিশ্ব পরিবেশ দিবসে মা-বাবার সমাধিস্থলে চারা রোপণ করলেন মন্ত্রী রাজেশ মাহাতো

অন্নপূর্ণা ভান্ডারের ৩০০০ টাকা পেয়ে হতবাক গ্রামীণ চিকিৎসক

তৃণমূলের ডামাডোলে পোয়াবারো কংগ্রেসের, মেখলিগঞ্জ পুরসভার দখল নিল

তৃণমূল বিধায়ককে দেখে ‘চোর-চোর’ শ্লোগান, পুলিশি পাহারায় এলাকা ছেড়ে পালালেন

তৃণমূলের প্রাক্তন বিধায়কের নিজস্ব ক্লাব ঘর থেকে উদ্ধার সরকারি কৃষি সামগ্রী, ত্রিপল, কম্বল

বিহারে বিজেপির হয়ে বিধান পরিষদের ভোটে লড়ছেন ভোজপুরি নায়ক পবন সিংহ

বিদ্রোহীদের কাছে মাথা নোয়ালেন না মমতা, ফের স্বপদে বহাল অভিষেক

বিরোধী দলনেতা নিয়োগ নিয়ে সোমবার হাইকোর্টে যাচ্ছে তৃণমূল

দিল্লিকে চাপে রাখতে এবার ‘ভারত-শত্রু’ তুরস্কের সঙ্গে সামরিক চুক্তি তারেকের

কলকাতা পুরসভার মেয়র পদে ইস্তফা ফিরহাদের

স্বরূপ বিশ্বাস গ্রেফতারের পর সুরুচি সংঘে ভাঙচুর, মিলল খাট-বিছানা

ভোটের আগে তৈরি হয় রাস্তা ,ফল প্রকাশের পরেই বেরিয়ে পড়েছে কঙ্কালসার চেহারা

‘ব্রিটেনের রাজনীতিতে নাক গলাবেন না’, মাস্ককে হুঁশিয়ারি প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের