‘সাই বাবা ও মা ভবানীর দিব্যি খেয়ে বলছি…’ বিদ্রোহী সাংসদদের সতর্ক করলেন সঞ্জয় রাউত

Share:

নিজস্ব প্রতিনিধি: বাংলায়  তৃণমূলে ভাঙন ধরানোর পর মহারাষ্ট্রে শুরু হয়ে গিয়েছে ‘অপারেশন টাইগার’।  বিশেষ এই অভিযানে ছারখার হতে চলেছে উদ্ধব ঠাকরের শিবসেনা।  ভাঙনের জল্পনার মধ্যেই, সঞ্জয় রাউত নয়াদিল্লিতে তাঁর বাসভবনে একটি সংবাদ সম্মেলন করেছেন। সেখান থেকেই বিদ্রোহী সাংসদদের উদ্দেশ্যে দিয়েছেন কড়া বার্তা। 

সঞ্জয় রাউত বলেছেন, “এটাই অপারেশন টাইগার। আমি সংবাদমাধ্যমকে জানাতে চাই যে  ইউবিটি লোকসভা নেতা অরবিন্দ সাওয়ান্ত, চিফ হুইপ অনিল দেশাই এবং নাসিকের সাংসদ রাজভাউ আমাদের সঙ্গে এখানে উপস্থিত আছেন।’ তার পরেই  তিনি বিদ্রোহী সাংসদদের উদ্দেশ্যে একটি সতর্কবার্তা জারি করেন।  সঞ্জয় রাউত বলেন, ‘একজন সাই বাবার নামে, আরেকজন মা ভবানী নামে, আরেকজন নিজের নিজের মায়ের নামে  ও মেয়ের নামে শপথ নিয়েছেন। এর পরেও যদি কেউ শিবসেনা ছেড়ে যায়, আমরা তাদের ছাড়ব না।’ তিনি সংবাদ সম্মেলনে স্পষ্ট করে বলেন, ‘আমি এখনও বিশ্বাস করি যে আমাদের সব সাংসদ একজোট আছেন।’ তবে তিনি এটাও বলেছেন যদি কোনও সাংসদ চলে যেতে চায় তাহলে তাঁরা চলে যেতে পারেন।  

আরও পড়ুন: কেন্দ্রের নিষেধাজ্ঞার উপর আপত্তি জানিয়ে দিল্লি হাইকোর্টের দ্বারস্থ টেলিগ্রাম

প্রসঙ্গত, গত কয়েকদিন ধরেই শিবসেনা-উদ্ধব ঠাকরে জোটে তোলপাড় চলছে।  তবে, বুধবার উদ্ধব ঠাকরের দলের বিদ্রোহী সাংসদরা নয়াদিল্লিতে এসে পৌঁছালেও এনডিএ শিবিরে যোগদানের খবর এখনও মেলেনি। সূত্রের খবর, দলের ৯ সাংসদের মধ্যে ছয়জনই লোকসভায় আলাদা গোষ্ঠী হিসেবে স্বীকৃতি চাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। প্রথমে আলাদা গোষ্ঠী হিসেবে স্বীকৃতি চাওয়ার পরে ওই ছয় সাংসদই একনাথ শিন্ডের শিবসেনায় সামিল হবেন। অন্যদিকে দলের মধ্যে ভাঙন রুখতে আদা জল খেয়ে মাঠে নেমেছেন উদ্ধব ঘনিষ্ঠ দুই সাংসদ সঞ্জয় রাউত ও অনিল দেশাই। তবে তাঁরা কতটা সফল হবেন সেটা এবার সময় বলবে। 

জেলায় জেলায় উপচে পড়া ভিড়, বাড়ল ‘জনকল্যাণ শিবির’-এর সময়সীয়া

অনুষ্কা নয়, লন্ডনের পার্কে ছেলেকে পিঠে নিয়ে ঘুরছেন বিরাট, ভাইরাল বাবা-ছেলের মিষ্টি ছবি

ঝুঁকল পুষ্পা! জঙ্গলমহলের দোর্দণ্ডপ্রতাপ মাওনেত্রীর আত্মসমর্পণ

ইংল্যান্ডের হয়ে টেস্ট অভিষেক হতে চলা ক্রিকেটারের সঙ্গে দেখা করলেন কোহলি

কেন্দ্রের নিষেধাজ্ঞার উপর আপত্তি জানিয়ে দিল্লি হাইকোর্টের দ্বারস্থ টেলিগ্রাম

‘অরূপদা আপনার পাড়ার পল্টু…’, মেসির হ্যাটট্রিকের পর বিস্ফোরক পোস্ট শতদ্রুর

পণের দাবিতে গর্ভবতী মহিলার উপর নির্যাতনের অভিযোগ, গ্রেফতার স্বামী-সহ ৪

মুসলিম বৃদ্ধকে দিয়ে ‘জয় শ্রী রাম’ বলালেন বিজেপি নেতা, ভাইরাল ভিডিও

সাতসকালে বাগবাজার মায়ের ঘাটে ঝাঁটা হাতে মুখ্যমন্ত্রী

বর্ষা ঢুকলেও মিলছে না স্বস্তি, বাংলায় কবে শুরু হবে ভারী বৃষ্টি?

‘অপারেশন টাইগার’, বড়সড় ভাঙনের মুখে উদ্ধবের শিবসেনা, বিদ্রোহ ছয় সাংসদের

‘সাই বাবা ও মা ভবানীর দিব্যি খেয়ে বলছি…’ বিদ্রোহী সাংসদদের সতর্ক করলেন সঞ্জয় রাউত

প্রধানমন্ত্রীর অনুষ্ঠানমঞ্চের পাশে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান, আটক যুবক

ভাঙনের মরশুমে উঠছে বাইপাসের তৃণমূলের কার্যালয়, বাড়ির দখল নিলেন মালিক