গরমে টেকা দায়, মহারাষ্ট্রে স্কুটারে যেতে যেতে স্নান যুগলের

মহারাষ্ট্রের থানের উলহাসনগরে প্রকাশ্য রাস্তায় স্কুটারে যেতে যেতে জনসমক্ষে যুবকের গায়ে জল ঢেলে স্নান করিয়ে দেন তাঁর সঙ্গিনী।

Share:

নিজস্ব প্রতিনিধি: প্রচন্ড গরমে বাইরে বেরোলে ঘেমে নেয়ে প্রাণ ওষ্ঠাগত। স্কুটারে চেপে যেতে যেতে তাপপ্রবাহ থেকে একটু স্বস্তি পেতে অভিনব কাণ্ড করলেন মহারাষ্ট্রের এক যুগল। মহারাষ্ট্রের থানের উলহাসনগরে প্রকাশ্য রাস্তায় স্কুটারে যেতে যেতে জনসমক্ষে যুবকের গায়ে জল ঢেলে স্নান করিয়ে দেন তাঁর সঙ্গিনী। শুধু তাই নয়, তরুণী নিজের গায়েও জল ঢালেন চলন্ত স্কুটারে বসে। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে এমন ভিডিও।

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে, এক যুগল স্কুটারে চেপে যাওয়ার সময় বালতিতে জল নিয়ে সঙ্গে যাচ্ছিল। স্কুটারটি চালাচ্ছিলেন যুবক। পিছনে বসে ছিলেন তাঁর সঙ্গিনী তরুণী। তিনি বালতি থেকে মগে করে জল নিয়ে প্রথমে যুবকের মাথায় ঢালেন, এরপর নিজের শরীরেও জল ঢালতে থাকেন ওই তরুণী। সমাজমাধ্যমে ভিডিওটি মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়ে।

ঘটনাটি ১৭ মে ঘটেছিল বলে জানা গিয়েছে। অন্যদিকে এই ঘটনার বিষয়ে অভিযোগ জানানো হয়েছে পুলিশের কাছে। ‘উই ডিজারভ বেটার গভর্নমেন্ট’ (‘We Deserve Better Govt’) নামের একটি টুইটার হ্যান্ডেল থেকে ঘটনার বিষয়ে অভিযোগ করা হয়। থানে পুলিশ জানিয়েছে যে বিষয়টি পরবর্তী পদক্ষেপের জন্য স্থানীয় ট্রাফিক পুলিশের কাছে পাঠানো হয়েছে। উলহাসনগর থানার এক আধিকারিক জানিয়েছেন, ভিডিওতে দৃশ্যমান পুরুষ ও মহিলার বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছে।

৩ বছরের শিশুকে ধর্ষণ-খুন, অভিযুক্ত বৃদ্ধকে ফাঁসির সাজা দিল পুণের আদালত

‘এটাই শেষ,’ বেফাঁস মন্তব্যে হুমায়ুনকে হুঁশিয়ারি শুভেন্দু অধিকারীর

বর্ষার দিনে বাড়িতে বানান রেলওয়ে স্টাইলের মুখরোচক ভেজ কাটলেট, জানুন রেসিপি

বিয়ের কেনাকাটার নামে হবু স্বামীর কাছ থেকে কোটি টাকা নিয়ে প্রেমিককে দিয়েছিলেন সিয়া

ডায়েটেও খেতে পারবেন! ময়দা-ক্রিম ছাড়া বানিয়ে নিন জিভে জল আনা মালাই কোফতা

কলকাতায় হুড়মুড়িয়ে ভেঙে পড়ল পুরনো বাড়ি, ঘটনাস্থলে পুলিশ ও বিপর্যয় মোকাবিলা বাহিনী

মহরমের অনুষ্ঠান নিয়ে বিতর্ক, টিভি চ্যানেলের লাইসেন্স বাতিল করল শাহবাজ সরকার

বিধানসভায় পাস হল OBC সংরক্ষণ সংশোধনী বিল

বন্দরে ববির ‘ডান হাত’ শামস ইকবাল গ্রেফতার, এবার ফিরহাদের পালা?

আফগানিস্তানের মাটিতে হামলা চালিয়ে ২৯ জঙ্গিকে নিকেশ করল পাকিস্তানি সেনা

লড়লেন শুধু তিলক, আইরিশদের কাছে চুনকাম হলেন বিশ্বজয়ীরা

ফ্রিজ অ্যাকাউন্ট মামলায় হাইকোর্টের দৃষ্টি আকর্ষণ কালীঘাট তৃণমূলের, মঙ্গলে শুনানির সম্ভাবনা

চম্পত রাইয়ের জবানবন্দি রেকর্ড, রাম মন্দির নিয়ে সামনে আসবে বড় কোনও তথ্য?

কলকাতা হাইকোর্টে ফের ধাক্কা অভিষেকের, বিদেশযাত্রা মামলায় দ্রুত শুনানির আর্জি খারিজ