‘চার বার ধর্ষণ করেছে’, হাতের তালুতে সুইসাইড নোটে পুলিশ কর্তাকে দায়ী করে আত্মঘাতী চিকি‍ৎসক

Share:

নিজস্ব প্রতিনিধি: হোটেলের ঘর থেকে উদ্ধার মহারাষ্ট্রের সাতারা জেলার সরকারি হাসপাতালে কর্মরত একজন মহিলা চিকিৎসকের দেহ। হোটেলের একটি ঘরে মৃত অবস্থায় চিকিৎসককে পাওয়া যায়। মৃতার হাতে লেখা সুইসাইড নোটকে ঘিরে শুরু হয়েছে বিতর্ক। মৃত চিকিৎসক তার হাতে পাতায় লেখা সুইসাইড নোটে দুই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে পাঁচ মাস ধরে ধর্ষণ ও যৌন নির্যাতনের অভিযোগ করেছেন। এই খবর প্রকাশ্যে আসার পরেই রাজনৈতিক মহলেও তুমুল ঝড় উঠেছে।

সরকারি হাসপাতালে কর্মরত মহিলা চিকিৎসক সুইসাইড নোটে লিখেছেন যে, পিএসআই গোপাল বাদানে তাকে পাঁচ মাস ধরে একাধিকবার ধর্ষণ করেছেন। পাশাপাশি যৌন হয়রানিও করা হয়েছে। অন্যদিকে পুলিশ অফিসার প্রশান্ত বাঙ্কার তাকে মানসিকভাবে নির্যাতন করেছেন বলেই লিখে গিয়েছেন। ঘটনাটি প্রকাশ্যে আসার পর, পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে এবং চিকিৎসকের হাতে লেখা সুইসাইড নোটের ফরেনসিক পরীক্ষা করা হচ্ছে। কর্তৃপক্ষ সুইসাইড নোটের সত্যতা যাচাই করতে এবং সমস্ত আইনি পদক্ষেপ অনুসরণ করা হচ্ছে কিনা তা নিশ্চিত করতে ফরেনসিক পরীক্ষা শুরু করেছে।

তবে সুইসাইড নোটে উল্লেখিত পুলিশ কর্মকর্তারা এই বিষয়ে কোনও বিবৃতি দেয়নি।এমনকি নির্দিষ্ট অভিযোগের বিষয়ে পুলিশের কাছ কোনও প্রতিক্রিয়াও পাওয়া যায়নি। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, পুলিশ এবং স্বাস্থ্য বিভাগের সঙ্গে বিরোধের কারণে ওই চিকিৎসক প্রচণ্ড মানসিক চাপে ছিলেন। তবে পুলিশ নিশ্চিত করেছেন যে সুইসাইড নোটে নাম থাকা সকল ব্যক্তিকে শনাক্ত করা হয়েছে এবং জিজ্ঞাসাবাদ শুরু হয়েছে।

১০৭ দিন ধরে রাজযোগ! শনির কৃপায় ভাগ্য ফিরছে ৫ রাশির জাতকদের

ফ্রিজে ফাঙ্গাস ধরা মটন-চিকেন, পচা পনির! Balle Balle Dhaba’র লাইসেন্স বাতিল

বেকারদের জন্য বিরাট সুখবর, ৩০,০০০ শূন্যপদে গ্রুপ-ডি নিয়োগ, কোথায়?

চন্দ্রদোষ থেকে মুক্তি পেতে চান? কোজাগরী পূর্ণিমায় চুপিসাড়ে সেরে নিন ৫ কাজ

মোকামার ‘ছোটে সরকার’ অনন্ত সিংহকে ৬ বছরের জন্য বহিষ্কার করলেন নীতীশ

হাওড়া ডিভিশনে চলবে লাইন মেরামতির কাজ, বাতিল একগুচ্ছ ট্রেন

কার গাফিলতিতে চোরবাগানে বিপর্যয়? তদন্তের জন্য পৃথক সিট গঠন কলকাতা পুলিশের

বিকেলের আড্ডা জমাতে বানিয়ে নিন ক্যাফে স্টাইলে ব্রাউন সুগার আইসড কফি, রইল সহজ রেসিপি

‘পুরভোটে লড়ছেন না, মমতা তৃণমূলেও ফিরছেন না’, সাফ জানালেন ফিরহাদ হাকিম

‘গৃহবন্দি’ রাখার শর্ত খারিজ তারেক সরকারের, ডিসেম্বরে শেখ হাসিনার বাংলাদেশে ফেরা অনিশ্চিত

বরণ ছাড়াই নিরঞ্জন করা হচ্ছে চোরবাগানের প্রতিমার, মোতায়েন পুলিশ

পার্কিং নিয়ে বচসার জেরে তিন বন্ধুর গুলিতে ঝাঁঝরা যুবক, হাড়হিম ঘটনা অমৃতসরে

মুখ্যমন্ত্রীর নির্দেশের পর অ্যাকশনে পুলিশ, লক্ষাধিক টাকার হেরোইন সহ গ্রেফতার ১

লক্ষ্মীপুজোর আগে বারাসতে মর্মান্তিক ঘটনা, জলে ডুবে একই পরিবারের দুই ভাইয়ের মৃত্যু