দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

প্রধানমন্ত্রীকে খুনের হুমকি দিয়ে ইমেল NIA-কে, ব্যাপক চাঞ্চল্য

নিজস্ব প্রতিনিধিঃ ‘আমার কাছে ২০ কেজি RDX আছে, প্রধানমন্ত্রীকে খুন করব।’ শুক্রবার এমনই হুমকি লেখা একটি ইমেল পেল জাতীয় তদন্ত সংস্থা তথা ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সির মুম্বই বিভাগ। ইতিমধ্যেই এই ঘটনার তদন্ত শুরু করেছে NIA। কে বা কারা এই ইমেল পাঠিয়েছে তা খুঁজে বের করার চেষ্টা করা হচ্ছে বলে খবর। সেই সঙ্গে যে ইমেল আইডি থেকে এই ইমেলটি পাঠানো হয়েছে সেটাও ট্রাক করার চেষ্টা করা হচ্ছে বলে গোয়েন্দা দফতর সূত্রে খবর।

জানা যাচ্ছে, শুক্রবার NIA-এর মুম্বই বিভাগের কাছে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে হত্যা করা হবে, এই দাবি জানিয়ে একটি দীর্ঘ ইমেল আসে। ওই ইমেলটিতে লেখা ছিল, ‘সম্প্রতি কয়েকজন জঙ্গির সঙ্গে আমার সাক্ষাৎ হয়েছে এবং তারা আমাকে RDX দিতে রাজি হয়েছে। আমি খুব খুশি এটা ভেবে যে এবার আমি খুব সহজেই বোমা বানাতে পারব এবং সব জায়গায় বিস্ফোরণ ঘটাতে পারব। আমি অনেকদিন ধরেই এই পরিকল্পনা করছিলাম। আমি ইতিমধ্যেই ২০ জন স্লিপার সেলকে কাজে লাগিয়েছি এবং এই বিস্ফোরণে কয়েক লক্ষ মানুষের মৃত্যু হবে।’  

এর পাশাপাশি ওই ইমেলে এটাও লেখা হয়েছে, যে ওই ই মিলটি পাঠিয়েছে তার কাছে ইতিমধ্যেই ২০ কেজি RDX রয়েছে। এই প্রসঙ্গে ওই ইমেলে লেখা হয়েছে, ‘আমি ইতিমধ্যেই দেশজুড়ে ২০টি হামলার পরিকল্পনা করেছি।’ সেই সঙ্গে ওই ইমেলে আরও বলা হয়েছে যে, ইতিমধ্যেই এমন লোকদের সাথে যোগাযোগ করা হয়েছে যারা এই কাজটি করতে পারে এবং দেশজুড়ে ভয়ানক পরিস্থিতি তৈরি করতে পারে। এতে আরও বলা হয়েছে যে এই কাজের জন্য গত ২৮ ফেব্রুয়ারি থেকে স্লিপার সেলদের সক্রিয় করা হয়েছে।  

Published by:

Share Link:

More Releted News:

বিজেপি শাসিত রাজ্যে অপুষ্টিতে মৃত্যু ৪ মাসের শিশুর, সরকারি স্বাস্থ্য কর্মীদের নিশানা পরিবারের

রেকর্ড ৮৫.০৩ শতাংশ ভোট পড়ল তামিলনাড়ুতে, স্বাধীনতার পর সর্বোচ্চ

লক্ষ্মীবারেই রক্তাক্ত শেয়ার বাজার, ৮৫২ সূচক কমল সেনসেক্স

উত্তরপ্রদেশে বিজেপির মুখ্যমন্ত্রী মুখ যোগী আদিত্যনাথ-ই’, জানিয়ে দিলেন পদ্ম সভাপতি

মোদি- জয়শঙ্কর সহ দেশের একাধিক মুখ্যমন্ত্রীকে বোমা মেরে হত্যার হুমকি, হাই অ্যালার্ট জারি

বাংলা সহ পাঁচ রাজ্যে ভোটের পরেই বাড়বে জ্বালানির দাম? পরিকল্পনা স্পষ্ট করল কেন্দ্র

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ