‘তিন তালাক প্রথা বিপজ্জনক’, সুপ্রিম কোর্টে জানাল কেন্দ্র

Share:

নিজস্ব প্রতিনিধিঃ ‘তিন  তালাক’ নিয়ে সুপ্রিম কোর্টের কাছে  হলফনামা জমা দিল কেন্দ্রীয় সরকার।  সোমবার জমা দেওয়া সেই হলফনামায়  কেন্দ্রের তরফে বলা হয়েছে,’ তিন তালাক প্রথা বিবাহের সামাজিক প্রতিষ্ঠানের পক্ষে বিপজ্জনক  । শুধু তাই নয় এই প্রথা মুসলিম মহিলাদের অবস্থা অত্যন্ত শোচনীয় করে তুলেছে।‘

এদিন সরকারের তরফে আরও জানান হয়েছে, ২০১৭ সালে তিন তালাক প্রথাটি  সুপ্রিম কোর্ট বাতিল করে দিয়েছে। কিন্তু এরপরেও কিছু মুসলিম সম্প্রদায়ের মধ্যে এটি বৈধ ছিল। তিন তালাকের শিকার মহিলারা পুলিশের দ্বারস্থ হওয়া ছাড়া আর কোনও উপায় নেই। শুধু তাই নয় আইনে শাস্তির বিধান না থাকায় স্বামীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে পারত  না পুলিশ। আর তাই প্রয়োজন ছিল দ্রুত আইনি ব্যবস্থা।‘ বলা বাহুল্য, ‘তিন তালাক’ প্রথাকে শাস্তিযোগ্য অপরাধ হিসাবে বিবেচনার জন্যই এদিন সুপ্রিম কোর্টে হলফনামা দিল কেন্দ্রীয় সরকার।

উল্লেখ্য, ২০১৯ সালে মুসলিম মহিলাদের বিবাহের অধিকার সুরক্ষা আইন পাশ হওয়ার পরই তাত্ক্ষণিক তিন তালাক প্রথা নিষিদ্ধ হয়েছে। আইন হয়েছিল, কোনও মুসলিম স্বামী, স্ত্রীকে তাৎক্ষণিক তিন তালাক দিলে, ওই ব্যক্তিকে তিন বছর পর্যন্ত কারাদণ্ড দেওয়া হতে পারে। তবে এই আইনের পরেও দেশের বিভিন্ন জায়গায় রয়ে গিয়েছে ‘তিন তালাক’ প্রথা।

দেবী লক্ষ্মীর কৃপা পেতে চান? উৎসবের সময়ে দরজায় ঝোলান এই পাতাগুলি

ধন-সম্পদ ও সুখ পেতে চান? বিজয়া দশমীর আগে বাড়িতে লাগান এই ৩ গাছ

মন খারাপ থাকলে অনলাইনে শপিং করুন, ভাল সময় কাটবে, রাস্তায় গাড়ি আস্তে চালান

সফল হেয়ার ট্রান্সপ্ল্যান্টের পরও কেন পাতলা হয়ে যাচ্ছে চুল?

চোরবাগানের মণ্ডপে পদপিষ্ট হয়ে মৃত্যু ১৭ জনের, আহত ৪৫

নিয়মিত পিরিয়ড মানেই কি সুস্থতা? অলক্ষ্যেই বাসা বাঁধতে পারে PCOS

বৃষ্টির মধ্যেই কলকাতায় এলেন অমিত শাহ, রবি সকালে যাবেন বেলুড়ে

কোথায় ছুটি কাটাবেন? ঘুরে আসুন শিলংয়ের নীল উপত্যকা ‘ক্রাংশুরি’

পদপিষ্টের ঘটনার পর দর্শনার্থীদের জন্য বন্ধ করা হল চোরবাগান সর্বজনীনের পুজোমণ্ডপ

চোরবাগানের মণ্ডপে পদপিষ্ট হয়ে আহত ৩৫, তিন জনের অবস্থা আশঙ্কাজনক

জল্পনার অবসান, ১৬ ডিসেম্বর গোয়ায় বসছে আইপিএলের মিনি নিলামের আসর

পুজোয় জমিয়ে খাওয়াদাওয়া, তারপরই গ্যাস-অম্বল? সুস্থ থাকতে রইল পরামর্শ

বাড়ির দেওয়ালে এই ৪ রং করাচ্ছেন? বড়সড় বিপদে পড়ার আগে সাবধান!

মহীশূর প্যালেসের আদলে সেজেছে হাসনাবাদের পুজোমণ্ডপ, নজর কাড়ছে আলোকসজ্জা