দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

‘দাদাসাহেব ফালকে’ পাচ্ছেন মোদিভক্ত মালায়ালি সুপারস্টার মোহনলাল

নিজস্ব প্রতিনিধি: নজরে আগামী বছর কেরল বিধানসভার ভোট। মালায়ালিদের মন জয় করার লক্ষ্যে এবার দারুন চাল দিল কেন্দ্রের বিজেপি সরকার। ভারতীয় সিনেমায় অবদানের জন্য দাদাসাহেব ফালকে পুরস্কার পাচ্ছেন মালায়ালি সুপারস্টার মোহনলাল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির একনিষ্ঠ ভক্ত হিসাবেই পরিচিত। গত বছর ‘দাদাসাহেব ফালকে পুরস্কার’ পেয়েছিলেন বিজেপি নেতা মিঠুন চক্রবর্তী। ভারতীয় সিনেমার সর্বোচ্চ সম্মান জয়ের জন্য ইতিমধ্যেই মোহনলালকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। দ্বিতীয মালায়ালি শিল্পী হিসেবে ‘দাদাসাহেব ফালকে’ পুরস্কার পাচ্ছেন মোহনলাল। এর আগে পরিচালক আদুর গোপালকৃষ্ণনকে এই পুরস্কার দেওয়া হয়েছিল।

১৯৭৮ সালে মালায়ালাম চলচ্চিত্র থিরানোত্তম দিয়ে অভিনয়ে আত্মপ্রকাশ মোহনলালের। গত সাড়ে চার দশক ধরে ৪০০-র বেশি ছবিতে অভিনয় করেছেন। মালায়ালি, তেলেগু ও তামিল ছবিতে মূলত অভিনয় করেছেন। তাঁর অভিনীত একাধিক ছবি বক্স অফিসে সুপার-ডুপারহিট হয়েছে। জীবনে দর্শকদের ভালবাসার পাশাপাশি একাধিক ছবিতে দুরন্ত অভিনয়ের জন্য বহু পুরস্কারও পেয়েছেন। ভারত সরকার তাঁকে ২০০১ সালে ভারতের চতুর্থ সর্বোচ্চ বেসামরিক সম্মান পদ্মশ্রী এবং ২০১৯ সালে তৃতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মান পদ্মভূষণ দিয়ে সম্মানিত করেছে।  খানিকটা বিজেপি ঘেঁষা মোহনলাল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির একনিষ্ঠ ভক্ত। ২০১৯ সাল থেকেই তাঁকে দলে টানার লাগাতার চেষ্টা চালিয়ে যাচ্ছে বিজেপি শীর্ষ নেতৃত্ব। যদিও রাজনীতির জগতে পা রাখতে রাজি হননি মালায়ালি সুপারস্টার। আগামী বছর কেরলে বিধানসভার ভোট। ঈশ্বরের আপন দেশে সম্ভাব্য মুখ্যমন্ত্রী হিসাবে তুলে ধরে প্রচার চালানোর মতো মুখ খুঁজছেন অমিত শাহ-জেপি নাড্ডারা। ফলে মোহনলালকে আচমকা ‘দাদাসাহেব ফালকে’ পুরস্কার দেওয়ার পিছনে মোদি সরকারের অন্য কোনও উদ্দেশ্য রয়েছে বলে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা।

শনিবার (২০ সেপ্টেম্বর)সন্ধ্যায় তথ্য ও সম্প্রচার মন্ত্রকের তরফে সমাজমাধ্যম ‘এক্স’ হ্যান্ডলে এক পোস্টে মোহলনালকে ‘দাদাসাহেব ফালকে’ পুরস্কার দেওয়ার কথা জানানো হয়েছে। পোস্টে লেখা হয়েছে ‘নির্বাচন কমিটির সুপারিশ অনুসারে মালায়ালি সুপারস্টার মোহনলালকে ২০২৩ সালের মর্যাদাপূর্ণ দাদাসাহেব ফালকে পুরস্কার প্রদান করা হবে। ভারতীয় চলচ্চিত্রে তাঁর প্রশংসনীয় অবদানের জন্য কিংবদন্তি অভিনেতা, পরিচালক এবং প্রযোজককে সম্মানিত করা হচ্ছে। তাঁর অতুলনীয় প্রতিভা, বহুমুখী প্রতিভা এবং নিরলস পরিশ্রম ভারতীয় চলচ্চিত্র ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে।’ –আগামী ২৩ সেপ্টেম্বর ৭১তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদান অনুষ্ঠানে মোহনলালের হাতে ‘দাদাসাহেব ফালকে’ পুরস্কার তুলে দেওয়া হবে।

 

Published by:

Share Link:

More Releted News:

প্রথম দিনেই ৩৮ হাজার পুণ্যার্থী কেদারে, পুজো দিলেন মুখ্যমন্ত্রী পুস্কর সিং ধামি

মির্জাপুরে ভয়াবহ পথ দুর্ঘটনায় মৃত্যু হল কমপক্ষে ১১ জনের, জখম বহু

‘বেশিরভাগ রাজনীতিবিদ পর্ণোগ্রাফি দেখেন’, ফের বিস্ফোরক মন্তব্য পাপ্পু যাদবের

মোদিকে ‘সন্ত্রাসী’ বলে আক্রমণ, খাড়গেকে নোটিশ পাঠাল নির্বাচন কমিশন

প্রশান্ত কিশোরের সঙ্গে হাত মেলাচ্ছেন তেজপ্রতাপ? ভাইরাল ভিডিও নিয়ে শোরগোল

মাত্র ৩০ বছরেই সব শেষ! হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু অভিনেত্রী দিব্যাঙ্কার

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ