মোদির ‘শ্বেতপত্র’-র পাল্টা ‘ব্ল্যাক পেপার’ প্রকাশ খাড়গের

Share:

নিজস্ব প্রতিনিধিঃ গত ১০ বছরে নরেন্দ্র মোদি সরকারের ‘শ্বেতপত্র’-এর পাল্টা দিতে ‘ব্ল্যাক পেপার’ প্রকাশ করলেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে। বৃহস্পতিবার সকালে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে এই কালো কাগজ প্রকাশ করে কেন্দ্রকে নিশানা করেন।  এই ‘ব্ল্যাক পেপারে’ বেকারত্ব, মূল্যবৃদ্ধি ও কৃষকদের দুর্দশা নিয়ে সরকারের ‘ব্যর্থতা’ তুলে ধরা হয়েছে । ‘

‘ব্ল্যাক পেপার’ প্রকাশ করে খাড়গে বলেন, ‘সরকার অর্থনীতি নিয়ে ব্যর্থ’। সরকার এখনও শ্বেতপত্র প্রকাশ না করলেও বিজেপি নেতা এবং অর্থ সম্পর্কিত স্থায়ী কমিটির চেয়ারম্যান জয়ন্ত সিনহা বুধবার বলেছেন যে প্রস্তাবিত ‘শ্বেতপত্রে’ কংগ্রেস নেতৃত্বাধীন ইউপিএ ক্ষমতা ছাড়ার সময় দেশের “দুর্বল অর্থনৈতিক অবস্থা” তুলে ধরা হবে। ইউপিএ ক্ষমতা ছাড়ার পর কিভাবে বিজেপি ঘুরে দাঁড়িয়েছে তা থাকবে এই ‘শ্বেতপত্রে’।  আর এই ‘শ্বেতপত্রের’ আগেই বিজেপির বিরুদ্ধে ‘ব্ল্যাক পেপার’ প্রকাশ করলেন কংগ্রেস সভাপতি।

বুধবার রাজ্যসভায় প্রধানমন্ত্রীর প্রধান টার্গেট ছিলেন কংগ্রেস সভাপতি। আর তা নিয়েই বৃহস্পতিবার সরব হলেন মল্লিকার্জুন খাড়গে। তিনি বলেন, ‘১০ বছর ক্ষমতায় থাকলেও বিজেপির কথা বলার চেয়ে কংগ্রেসের সমালোচনা করেছেন প্রধানমন্ত্রী। তিনি রাজ্যসভায় মূল্যবৃদ্ধি, বেকারত্ব, অর্থনৈতিক বৈষম্য নিয়ে কথা বলেননি। ‘খাড়গে বলেন, ‘মোদী কি গ্যারান্টি’ শুধুমাত্র মিথ্যা প্রচার করার জন্য।  এরপরেই  বৃহস্পতিবার দিতে ‘ব্ল্যাক পেপার’ প্রকাশ করল কংগ্রেস।

একা কুম্ভ হয়ে লড়লেন জো রুট, ভারতকে হারিয়ে সিরিজে সমতা ফেরাল ইংলিশরা

শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের থিম রাজস্থানের ‘হাওয়া মহল’, খুঁটিপুজোতেই ঘোষণা

ইংল্যান্ডের বিরুদ্ধে ২৩৩ রানেই গুটিয়ে গেলেন শুভমন গিলরা

ফুসফুসের চিকিৎসায় বড় সাফল্য! রোগ সারাবে নতুন স্টেম সেল প্রযুক্তি

বর্ষায় টানা বৃষ্টিতে ঘরে স্যাঁতসেঁতে গন্ধ? সহজ কয়েকটি উপায়ে দুর্গন্ধ দূর করুন

আর্জেন্টিনা-স্পেন ফাইনাল ম্যাচের এক টিকিটের দাম ২৮ লক্ষ টাকা!

‘জঙ্গল ধ্বংস করতে দেব না’, বুলডোজারের পথ রুখল হাতি, রইল ভিডিও

নবরূপে IRCTC-র ওয়েবসাইট, এবার নিমেষেই মিলবে ট্রেনের টিকিট….

‘বাংলাজুড়ে মিড-ডে মিলের দায়িত্বে ইসকন’, রথযাত্রার অনুষ্ঠানে ঘোষণা মুখ্যমন্ত্রীর

মমতার সঙ্গ ছেড়ে এবার ঋতব্রতদের দলে রাজারহাটের প্রাক্তন বিধায়ক তাপস চট্টোপাধ্যায়!

পুরীর রথযাত্রায় হুড়োহুড়িতে পদপিষ্ট হয়ে মৃত্যু এক ভক্তের, আহত কমপক্ষে ১২০

সহপাঠীকে ডুবতে দেখে বাঁচাতে গিয়ে সলিল সমাধি তিন শিশুর

নবদ্বীপ-মায়াপুরে বিদেশিদের হোটেল বা অতিথিশালা ভাড়া দিতে ফরম জমা করতে হবে অনলাইনে

‘সনাতনের উত্থানেই বদ্ধপরিকর সরকার’, মায়াপুর থেকে বড় বার্তা দিলীপের