রাজ্যসভার বিরোধী দলনেতার পদে ইস্তফা খাড়গের

সনিয়াকে পাঠিয়ে দিয়েছেন ইস্তফাপত্র

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: রাজ্যসভার বিরোধীদলনেতার পদ থেকে সরে দাঁডা়লেন প্রবীণ কংগ্রেস নেতা মল্লিকার্জুন খাড়গে। সূত্রে পাওয়া খবর উদ্ধৃত করে একটি সর্বভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, খাড়গে শনিবার তাঁর ইস্তফাপত্র দলের অন্তর্বর্তী সভানেত্রী সনিয়া গান্ধিকে পাঠিয়ে দিয়েছেন। দলনেত্রী তাঁর ইস্তফাপত্র গ্রহণ করেছেন। বলা হচ্ছে উদয়পুরের সম্মেলনে গৃহীত প্রস্তাব এক নেতা এক পদ-কে মান্যতা দিতেই খাড়গের ইস্তফা।  আসন্ন সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন দলের এই প্রবীণ নেতা। শুক্রবার তিনি দাখিল করেছেন মনোনয়নপত্র। একই দিনে মনোনয়নপত্র দাখিল করেছেন শশী থারুর এবং কেএন ত্রিপাঠী।  দলীয় সূত্রে খবর, খাড়গের জায়গায় দেখা যেতে পারে, পি চিদম্বরম বা দিগ্বিজয় সিংকে। 

এদিকে, খাড়গে দলের সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করলে জি-২৩ গোষ্ঠীর তিন নেতা পৃথ্বীরাজ চবন, মনীশ তিওয়াড়ি এবং ভূপিন্দর হুড়া তাঁকে সমর্থন করবেন বলে জানিয়ে দিয়েছেন। অন্যদিকে দিগ্বিজয় সিং জানিয়েছেন,  তিনি দলের সভাপতিপদে প্রতিদ্বন্দ্বিতা করবেন না। এই পদে তিনি মল্লিকার্জুন খাড়গের নাম প্রস্তাব করবেন। 

প্রশ্ন উঠছে, খাড়গের জায়গায় সনিয়া গান্ধি কাকে নিয়োগ করেন। সূত্রের খবর, রাজ্যসভার বিরোধীদলনেতা পদে নিয়োগ প্রক্রিয়া এখনই শুরু করতে নারাজ কংগ্রেস শীর্ষ নেতৃত্ব। দলের সভাপতি নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পরেই এই বিষয়ে সিদ্ধান্ত নিতে বৈঠক ডাক হবে। লোকসভায় বিরোধীদলনেতা অধীর চৌধুরী। কংগ্রেস শীর্ষ নেতৃত্ব চাইছে, রাজ্যসভায় দলের বিরোধীদলনেতার পদে হিন্দি বলয়ের কাউকে নিয়োগ করতে। সেটা হলে চিদম্বরমের নাম আগেই বাদ চলে যাচ্ছে।  দিগ্বিজয়ের নামও বাদ পড়ার সম্ভাবনা রয়েছে। ফলে, দলের সভাপতি নির্বাচন ঘিরে যেমন কৌতুহল বাড়ছে, বাড়ছে রাজ্যসভায় দলের পরবর্তী বিরোধীনেতার পদ ঘিরেও।  

পহেলগাঁও হামলার পর প্রথমবার, পাকিস্তানের মাটিতে খেলতে যাচ্ছেন ভারতীয় ক্রীড়াবিদরা

খাবারে বিষাক্ত রং ও পচা মাংসের থাবা, বাড়ছে ক্যানসার-অ্যালার্জির ঝুঁকি!

দেশে ফিরলে ফাঁসির দড়িতে ঝুলতে হবে শেখ হাসিনাকে, জানালেন চিফ প্রসিকিউটর

বাংলার দিকে ধেয়ে আসছে বড় দুর্যোগ, আগামী ২৪ ঘন্টায় ভাসবে দক্ষিণবঙ্গ

‘Bigg Boss বাংলা’য় নজর কাড়ছে সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঞ্চালনা

দিল্লিতে ভেঙে পড়া মেসবাড়ির মালিকের স্ত্রী-পুত্র গ্রেফতার

৩৪৮ কেজি পঞ্চামৃত, ৩,০০০ কেজি ঘিয়ের মোদক, জয়পুরে শুরু হয়ে গেল গণেশ উৎসব

‘চলতি বছর থেকে দুর্গাপুজোর কার্নিভাল বন্ধ, অনুদান ১ লক্ষ টাকা,’ ঘোষণা করলেন শুভেন্দু

দিল্লিতে বহুতল ভেঙে পড়ে মৃত সাত, ২৭ ঘন্টা বাদে শেষ উদ্ধারকার্য

‘মহিলারা অপমানিত হলে….’, প্রেমিকা তৃষাকে আক্রমণ নিয়ে হুঁশিয়ারি বিজয়ের

পুজোর আগে দরাজ হস্ত শুভেন্দু, প্যারাটিচারদের বেতন বাড়ল ৫ হাজার টাকা

‘অষ্টমীতে গোটা রাজ্যেই মদের দোকান ও পানশালা বন্ধ,’ নির্দেশ মুখ্যমন্ত্রীর

ফের রাজ্যে ভোটের বাদ্যি, পুজোর আগে দুই বিধানসভা আসনে উপ নির্বাচন

ডার্বির দিনেই টানা বৃষ্টিতে জলে ডুবল বারাসত, স্টেডিয়ামে পৌঁছানো নিয়ে চিন্তায় দর্শকরা