‘হিংসা করে যেতে দিল না,’ মোদির রোম সফরে কটাক্ষ মমতার

গোয়ার মাঙ্গুয়েশি মন্দির, মহালসা নারায়ণী মন্দির ও তপোভূমি মন্দিরে যাবেন মমতা বন্দ্যোপাধ্যায়

Share:

নিজস্ব প্রতিনিধি: রোমে একটি সংগঠনের আমন্ত্রণে শান্তি সম্মেলনে যেতে দেওয়া হয়নি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। গুরুত্বহীন বৈঠক বলে বিদেশমন্ত্রকের তরফে মুখ্যমন্ত্রীর রোম সফর অক্টোবর মাসে বাতিল করে কেন্দ্র। যার বিরুদ্ধে আগেই কড়া ভাষায় প্রতিবাদ জানান মুখ্যমন্ত্রী। এদিন গোয়ায় গিয়ে ফের একবার সেই বিষয়ে সোচ্চার হয়েছেন মুখ্যমন্ত্রী। শুক্রবার জি-২০ শীর্ষ সম্মেলনে যোগ দিতে ইতালি উড়ে গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কোভ্যাক্সিন টিকা নিয়েও দিব্যি বিদেশ ঘুরে বেড়াচ্ছেন প্রধানমন্ত্রী। আর প্রধানমন্ত্রীর এই রোম সফর নিয়ে কটাক্ষ করতে ছাড়েননি মুখ্যমন্ত্রী।

গোয়ায় তিনি জানিয়েছেন, ‘ইচ্ছা করেই আমাকে রোম যেতে দেয়নি। নিজে যাবে বলে আমাকে আটকে দিয়েছে। হিংসা করে এই কাজ করেছে। কই আমি তো কাউকে কোনওদিন বাধা দিইনা। আমাদের পার্টি কাউকে বাধা দেয়না।’ গত ৬ অক্টোবর রোম সফরে যাওয়ার কথা ছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। বিদেশমন্ত্রকের তরফে অনুমতি বাতিল করে দেওয়ায় ক্ষুদ্ধ হন মুখ্যমন্ত্রী। তিনি তখন বলেছিলেন, ‘বিশ্ব শান্তির জন্য একটি মিটিং ছিল রোমে। দু মাস আগে এঁদের সঙ্গে কথাবার্তা হয়েছে। জার্মান চ্যান্সেলর যাবেন, পোপ, ইমাম, ইতালির প্রধানমন্ত্রী আর আমাকে বলেছিলেন যাওয়ার জন্য। ইতালি সরকার আমাদের জন্য বিশেষ অনুমতি দিয়েছিল। আমাকে বিশ্ব শান্তি সম্মেলনে বারবার যাওয়ার জন্য বলেছে। অথচ কেন্দ্র আমার এই যাত্রা বাতিল করে দিল। কেন বন্ধ করল যে মুখ্যমন্ত্রীর জন্য না কি এই যাত্রা নয়। আমি যেখানেই যাব সেখানেই বাধা। আর আপনাদের লোক খালি এদিক-ওদিক ঘুরে বেড়াবে। তখন তো কেউ কিছু বলে না।’

এর আগে শিকাগোতে মুখ্যমন্ত্রীর সফর বাতিল করে কেন্দ্র। এদিকে জি-২০ শীর্ষ সম্মেলনের পাশাপাশি ইতালির প্রধানমন্ত্রী মারিও দ্রাঘির সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক রয়েছে মোদির। অপরদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গোয়ায় রয়েছে একগুচ্ছ কর্মসূচী। দুপুর ১২ টায় মৎস্যজীবীদের সঙ্গে বৈঠক। দুপুর ১ টায় সাংবাদিক সম্মেলন। এছাড়াও গোয়ার মাঙ্গুয়েশি মন্দির, মহালসা নারায়ণী মন্দির ও তপোভূমি মন্দিরে যাবেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিকেল পৌনে ৬টায়, গোয়ার নাগরিক সমাজের সঙ্গে কথা বলবেন তিনি।

মনসা পুজোয় সংসারে তুমুল অশান্তি, রাস্তায় সতর্ক থাকুন ৫ রাশির জাতকরা

শুষ্ক পুরুলিয়ায় জলের ছোঁয়া, মেগা প্রকল্পের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী

দুটির বেশি সন্তান নয়, রাজ্যে কঠোর আইন চালুর পথে স্বাস্থ্যদফতর

লঞ্চের আগেই প্রকাশ্যে Poco M8x 5G , জেনে নিন দাম ও ফিচার

পুজোয় ডুয়ার্সে অ্যাডভেঞ্চারের হাতছানি! খুলছে সরকারি বন-বাংলো

শর্ট সার্কিটে তারাপীঠের হোটেলে বহু মানুষের মৃত্যু, এই বিপদ এড়াতে কি করবেন?

‘ক্ষতিপূরণ চাই না, বাবার নামে স্কুল করে দিন,’ ককরোচদের জানাল ইন্দাসের শেখ আব্দুল

পড়ুয়াদের দাবি মানলেন হেমন্ত সোরেন, অনিয়মের অভিযোগে পরীক্ষা বাতিল, তদন্তে CID

ফেসবুকে বঙ্গবন্ধুকে বিনম্র শ্রদ্ধা জানিয়ে চাকরি হারালেন কলেজ শিক্ষিকা

তারাপীঠের হোটেলে অগ্নিকাণ্ডে মৃতদের পরিবারকে ৯ লক্ষ টাকা আর্থিক সাহায্যের ঘোষণা শুভেন্দুর

গভীর নিম্নচাপের প্রভাবে বিকেলের পর বাড়বে বৃষ্টি, তিন জেলায় লাল সতর্কতা জারি

ভারী বৃষ্টিতে জলমগ্ন চার জেলা, একাধিক নির্দেশ নবান্নের, অতিরিক্তি NDRF মোতায়েনের পরামর্শ মুখ্যসচিবের

শ্রীলঙ্কার বিরুদ্ধে উইকেট নিয়েই কপিল-বোথামদের ছুঁয়ে ফেললেন জাদেজা

দলবদলু কাকলি-সুদীপদের সাংসদ পদ খারিজের আর্জি নিয়ে সুুপ্রিম কোর্টে মামলা অভিষেকের