চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

‘গণতন্ত্রের পক্ষে লজ্জা’, মহুয়ার বহিস্কার নিয়ে প্রতিক্রিয়া মমতার

নিজস্ব প্রতিনিধি, কার্শিয়াং: প্রশ্ন ঘুষকাণ্ডে শুক্রবার দুপুরেই লোকসভা থেকে বহিষ্কৃত করা হয়েছে মহুয়া মৈত্রকে। ওই সিদ্ধান্তকে ‘গণতন্ত্রের লজ্জা’ হিসেবে অভিহিত করেছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। একই সঙ্গে তিনি জানিয়েছেন, ‘দল পুরোপুরি মহুয়ার পাশে রয়েছে। মহুয়ার সব ধরনের লড়াইয়ে দল পাশে থাকবে।’

এদিন বেলা বারোটার পরেই প্রশ্ন ঘুষকাণ্ডে মহুয়া মৈত্রের বিরুদ্ধে লোকসভায় রিপোর্ট পেশ করে এথিক্স কমিটির। ৪৯৫ পাতার রিপোর্ট পড়ার জন্য সময় চেয়েছিলেন বিরোধী শিবিরের সাংসদরা। কিন্তু সেই আর্জি খারিজ করে দেন রাজস্থান থেকে বিজেপির টিকিটে নির্বাচিত লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা। তড়িঘড়ি আলোচনা শেষে ধ্বনি ভোটেই কৃষ্ণনগরের তৃণমূল সাংসদের সদস্যপদ খারিজের সিদ্ধান্ত নেওয়া হয়। ওই সিদ্ধান্ত নিয়ে গোটা দেশেই শোরগোল পড়ে গিয়েছে।

এই মুহুর্তে উত্তরবঙ্গ সফরে রয়েছেন তৃণমূল সুপ্রিমো তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দলের কৃষ্ণনগরের সাংসদকে লোকসভা থেকে বহিষ্কারের খবর জেনেই তড়িঘড়ি সাংবাদিকদের মুখোমুখি হন তিনি। কটাক্ষের সুরে বলেন, ‘আর তো মাত্র তিন মাস বাকি ছিল লোকসভার। এত তাড়াহুড়োর কোনও দরকার ছিল না। আসলে ভোটে হারাতে না পেরেই মহুয়ার সাংসদ পদ খারিজ করানো হয়েছে। রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করা হয়েছে। ন্যায়ের নামে মহুয়ার সঙ্গে অন্যায় করা হয়েছে।’ প্রশ্ন ঘুষকাণ্ডে লোকসভায় ৪৯৫ পাতার পেল্লাই রিপোর্ট জমা দিয়েছিল বিজেপির দখলে থাকা এথিক্স কমিটি। আর ওই পেল্লাই রিপোর্ট ঠিকভাবে পড়ার জন্য পর্যাপ্ত সময় দেওয়া হয়নি বলে অভিযোগ তুলে মমতা বলেন, ‘৪৯৫ পৃষ্ঠার রিপোর্ট নিয়ে দু’ঘণ্টার মধ্যে আলোচনা শুরু করা হল। আধ ঘণ্টায় ৪৯৫ পাতার আলোচনা হয়েও গেল! কী করে হল আমি বুঝলাম না। মহুয়ার সাংসদ পদও খারিজ করে দেওয়া হল। আমি স্তম্ভিতমহুয়াকে আত্মপক্ষের সুযোগটুকু দেওয়া হয়নি। এর চেয়ে লজ্জার আর কিছু হতে পারে না। আজকের ঘটনায় আমি মর্মাহত।’

লোকসভা থেকে মহুয়াকে বহিষ্কারের বিরোধিতায় গোটা বিরোধী শিবির সরব হয়েছে। তৃণমূলের বহিষ্কৃত সাংসদের পাশে দাঁড়িয়েছে। ওই ঘটনার কথা উল্লেখ করে মমতা বলেন, ‘আমি ‘ইন্ডিয়া’কে অভিনন্দন জানাতে চাই। আমরা একজোট আছি। ‘ইন্ডিয়া’র সঙ্গে মিলেই দল মহুয়ার হয়ে লড়বে। আমরা সকলে বিজেপি সরকারের নীতির বিরুদ্ধে লড়াই চালিয়ে যাব। এই ঘটনা আমাদের উজ্জীবিত করবে। মহুয়া এবং আমরা লড়াই করব।’

Published by:

Share Link:

More Releted News:

আসন পুনর্বিন্যাস বিল পাস হলে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হবে ডিএমকে

পোল্ট্রি ফ্রার্মে আগুন! ঝলসে গেল ৪ হাজার মুরগি, ‘তন্দুরি চিকেন’ নিতে হুড়োহুড়ি গ্রামবাসীদের

দেওরের প্রেমে অন্ধ হয়ে স্বামীকে খুন স্ত্রীর, গ্রেফতার ২

‘আমাকে ওঁর সঙ্গে বিয়ে দাও, নাহলে…’ BSNL-এর টাওয়ারের চূড়ায় উঠে যা করল নাবালিকা

ক্ষমতায় এলেই পরিবার পিছু বছরে ৬ রান্নার গ্যাসের সিলিন্ডার বিনামূল্যে, বিরাট প্রতিশ্রুতি বিজয়ের

দিল্লির বিমানবন্দরে দুই বিমানের মুখোমুখি সংঘর্ষ, খসে পড়ল ডানা, অল্পের জন্যে রক্ষা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ