মোদির বিরুদ্ধে প্রধানমন্ত্রী পদপ্রার্থী হোন মমতা, সওয়াল শত্রুঘ্ন সিনহার

মমতার পাশাপাশি বিহারের উপমুখ্যমন্ত্রী তেজস্বী যাদবেরও প্রশংসা শোনা গিয়েছে শত্রুঘ্ন সিনহার গলায়।

Share:

নিজস্ব প্রতিনিধি, পটনা: আগামী লোকসভা ভোটে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরুদ্ধে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেই বিরোধী শিবিরের মুখ হিসেবে চাইছেন আসানসোলের ঘাসফুল শিবিরের সাংসদ শত্রুঘ্ন সিনহা। বৃহস্পতিবার পটনায় সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে তিনি বলেন, ‘আগামী লোকসভা ভোটে প্রধানমন্ত্রী পদ বিরোধী শিবিরের প্রার্থী করা হোক মমতা বন্দ্যোপাধ্যায়। গত ২০২১ সালের বিধানসভা ভোটে কীভাবে তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সহ বিজেপির হেভিওয়েট নেতাদের ধুলো চাটিয়েছিলেন তা সবাই দেখেছে। আগামী লোকসভা ভোটেও গেম চেঞ্জার হিসেবে অবতীর্ণ হবেন বাংলার মুখ্যমন্ত্রী। ফলে তাঁকেই প্রধানমন্ত্রী পদপ্রার্থী হিসেবে সামনে রাখা উচিত।’

আগামী লোকসভা ভোটে বিজেপিকে হারানোর জন্য সব বিরোধী দলকে নিজেদের মধ্যের লড়াই ভুলে এক মঞ্চে আসারও আবেদন জানিয়েছেন আসানসোলের সাংসদ। তাঁর কথায়, ‘বিরোধী দলগুলির উচিত নিজেদের মধ্যে লড়াই, ঝগড়া ভুলে হাতে হাত মেলানো। ২০২৪ সালের লোকসভা ভোটে বিজেপিকে রোখাই প্রধান লক্ষ্য হওয়া উচিত।’ এ প্রসঙ্গেই তৃণমূল সুপ্রিমো তথা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রধানমন্ত্রী পদপ্রার্থী করার পক্ষে সওয়াল করে ‘বিহারি বাবু’ বলেন, ‘মমতা বন্দ্যোপাধ্যায় রাস্তায় নেমে লড়াই করার মানুষ। মুখ্যমন্ত্রী হিসেবে নিজের প্রশাসনিক ক্ষমতারও প্রমাণ দিয়েছেন। বিরোধী দলগুলির শীর্ষ নেতৃত্বের উচিত তাঁকেই সামনে রেখে লড়াই করা।’

মমতার পাশাপাশি বিহারের উপমুখ্যমন্ত্রী তেজস্বী যাদবেরও প্রশংসা শোনা গিয়েছে শত্রুঘ্ন সিনহার গলায়। লালু পুত্র যে বিহারের মুখ্যমন্ত্রী হওয়ার যোগ্য তা উল্লেখ করে তিনি বলেন, ‘নরেন্দ্র মোদি যদি প্রধানমন্ত্রী হতে পারেন তাহলে তেজস্বী কেন বিহারের মুখ্যমন্ত্রী হতে পারবেন না? ও যথেষ্টই যোগ্য। রাজ্যকে নেতৃত্ব দেওয়ার যাবতীয় গুণাবলী রয়েছে।’

বিধানসভা সই কাণ্ড: কুণালের পর মদন মিত্রকে সিআইডি’র নোটিস

‘অভিষেক আমার সন্তানসম’, তৃণমূলের সেনাপতির উপরে রাগ গলে জল কল্যাণের!

বিধানসভা সই কাণ্ড: কুণাল ঘোষকে রবিবার ভবানী ভবনে তলব সিআইডি’র

হরমুজে ভারতীয় জাহাজে হামলার পিছনে ইরান, আজব দাবি ডোনাল্ড ট্রাম্পের

বাগানবাড়িতে বিলাসবহুল বিছানা, ঝা চকচকে বাথরুম, উদ্ধার সরকারি ত্রিপল, উধাও প্রধান

তৃণমূলের নেতাদের বিরুদ্ধে বিক্ষোভ,খাল দখল করে বাড়ি, মাছের ভেড়ি তৈরীর প্রতিবাদে

কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের আক্রমণ নিয়ে মুখ খুললেন অভিষেক, কী বললেন?

‘তদন্ত এড়াব না, রবিবারই ফের ভবানী ভবনে যাব,’ জানালেন অভিষেক

আচমকাই বিশ্বজুড়ে স্তব্ধ ফেসবুক-ইনস্টাগ্রামের পরিষেবা

বিএসএফের ‘পুশ ব্যাক’ রুখতে বিজিবিকে সহযোগিতায় সীমান্তে জড়ো হিযবুত জঙ্গিরা

রাষ্ট্রদূতের দায়িত্ব নিতে ঢাকায় দীনেশ ত্রিবেদী, ‘পুশ ব্যাক’ নিয়ে মন্তব্য এড়ালেন

UNESCO কাণ্ডে প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেনের আগাম জামিনের আবেদন হাইকোর্টে

দক্ষিণের ৭ জেলায় বৃহস্পতিবার পর্যন্ত ঝড়-বৃষ্টির পূর্বাভাস জারি, উত্তরে চলবে দুর্যোগ

দক্ষিণবঙ্গে প্রবেশ করল বর্ষা, এল নিনো কাঁটায় চিন্তিত আবহাওয়া দফতর