পুত্র সন্তান না হওয়ার জের! সুইমিং পুলে ডুবিয়ে স্ত্রী ও দুই মেয়েকে খুনের অভিযোগ

Share:

নিজস্ব প্রতিনিধি, তেলেঙ্গানা: পুত্র সন্তান নিয়ে পারিবারিক বিবাদ। সেই বিবাদই এবার ভয়ঙ্কর রুপ নিল। তেলেঙ্গানায় ওয়ারাঙ্গল শহরে গর্ভবতী মহিলা ও তাঁর দুই মেয়ের মৃত্যুর ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। মৃতরা হলেন, ২৬ বছরের ফারহাত এবং তাঁর দুই মেয়ে উমেরা-আয়েশা। প্রথমে এটি দুর্ঘটনাজনিত মৃত্যু বলে মনে হলেও, পরবর্তীতে পুলিশের তদন্তে উঠে আসে চাঞ্চল্যকর তথ্য।

জানা গিয়েছে, ওয়ারাঙ্গল-খাম্মাম জাতীয় সড়কের পাশে ওই পরিবারের নিজস্ব একটি সুইমিং পুল রয়েছে। যা ভাড়া দিয়েই চলত তাদের সংসার। গত বুধবার রাতে পরিবারের অন্যান্য সদস্যদের সঙ্গে সুইমিং পুলের ধারে গিয়েছিলেন ফারহাত ও তাঁর মেয়েরা। কিছুক্ষণ পরেই তাদের জলে ভাসতে দেখা যায়। তড়িঘড়ি তাদের উদ্ধার করে ওয়ারাঙ্গল এমজিএম হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তিনজনকেই মৃত বলে ঘোষণা করেন।

প্রথমে মৃত ফারহানের স্বামী আজহারউদ্দিন জানিয়েছেন, পা পিছলে জলে পড়ে এই দুর্ঘটনা ঘটেছে। কিন্ত, পুলিশি তদন্তে উঠে আসে চাঞ্চল্যকর তথ্য। জানা গিয়েছে, আজহারউদ্দিন ও ফারহাতের দুই কন্যা সন্তান রয়েছে। ফারহাত তৃতীয়বার গর্ভবতী হয়েছিলেন। সূত্রের দাবি, গর্ভস্থ সন্তাটিও কন্যা সন্তান রয়েছে। যা নিয়ে আপত্তি ছিল স্বামী আজহারউদ্দিনের। তিনি গর্ভপাতের জন্য চাপ দিচ্ছিলেন বলে অভিযোগ। তবে তা মানতে চায়নি স্ত্রী ফারহাত। পুলিশের অনুমান, এই কারণেই স্ত্রী ও দুই কন্যাকে খুনের পরিকল্পনা করেছে আজহারউদ্দিন। অভিযোগ, তিনি স্ত্রী ও সন্তানদের সুইংমিং পুলে ঠেলে দিয়েছেন।

অন্যদিকে ফারহাতের বাবা পুলিশে অভিযোগ করে জানিয়েছেন, কয়েকদিন ধরে মেয়ের সঙ্গে জামাইয়ের ঝামেলা চলছিল। মূলত গর্ভবস্থাকে কেন্দ্র করে এই অশান্তি ছিল।পরিবারের দাবি, কন্যাসন্তান না চাওয়ায় কারণেই এই নৃশংস ঘটানো হয়েছে। তদন্তে আরও জানা গিয়েছে, ঘটনার সময় আজহারউদ্দিনের ফোন ঘটনাস্থলেই ছিল। এছাড়াও, সেই সময় সিসিটিভি ক্যামেরাও বন্ধ করে দেওয়া হয়েছিল। আজহারউদ্দিনে বয়ানে আরও সন্দেহ বাড়িয়েছে পুলিশকে। ঘটনার পর থেকেই পলাতক। ইতিমধ্যে পুলিশ খুনের মামলা রুজু করে অভিযুক্ত আজহারউদ্দিনের খোঁজে বিশেষ টিম গঠন করেছে।

ইরানকে গুঁড়িয়ে দিতে বোমারু বিমান, যুদ্ধজাহাজ পাঠাচ্ছেন ট্রাম্প

ভয় দেখিয়ে প্রোমোটারের থেকে ৫ লক্ষ ‘তোলা’, বিজেপি নেতার বিরুদ্ধে FIR দায়ের

জিম্বাবোয়ের বিরুদ্ধে ১৮ বলে ৫০ রান করে বিশ্বরেকর্ড বৈভবের

‘হাসিনার সঙ্গে ফোনে কথা হয়নি, হেয় করতেই অসত্য প্রচার’, মুখ খুললেন বাংলাদেশের রাষ্ট্রপতি

মহানায়কের মৃত্যুবার্ষিকীতে বিশেষ উদ্যোগ, কেওড়াতলায় উন্মোচিত হবে উত্তম কুমারের আবক্ষমূর্তি

পডুয়াদের আন্দোলনে পাশে নেই, ‘ডিগবাজি’ খেয়ে জানেলেন অরিজিৎ

প্রথম টি টোয়েন্টি ম্যাচে জিম্বাবোয়েকে ১২৫ রানে বেঁধে রাখলেন ময়াঙ্ক-প্রিন্সরা

আন্দোলন ভাঙতে সক্রিয়! সোনম ওয়াংচুকের স্ত্রী গীতাঞ্জলির ‘ভূমিকায়’ ক্ষুব্ধ আন্দোলনকারীরা

‘প্রমাণ মেলেনি’, নিট প্রশ্নপত্র ফাঁসের ‘কিংপিন’কে ক্লিনচিট দিল সিবিআই

হাসিনার সঙ্গে গোপন টেলিফোন বার্তা ফাঁস, তারেক রহমানের চাপে শুক্রে ইস্তফা দিচ্ছেন রাষ্ট্রপতি

দিল্লি পুলিশের ‘বর্বরতা’র প্রতিবাদে শুক্রবার দেশজুড়ে বিক্ষোভের ডাক ককরোচ জনতা পার্টির

‘বারণ সত্ত্বেও শোনেনি’, সিকিম ধসে ছেলেকে হারিয়ে আক্ষেপ মায়ের

‘আন্দোলনের সমর্থনে পোস্ট করা ভিডিও সরান’, পড়ুয়াদের হুঁশিয়ারি আইআইটি মাদ্রাজের ডিনের

দুর্ঘটনার হাত থেকে বাঁচলেন যাত্রীরা, বিমান আকাশে উড়তেই অসুস্থ তিন পাইলট! তারপর…