মোমোর সঙ্গে অতিরিক্ত সস চাওয়ায় ক্রেতাকে ছুরিকাঘাত দোকানদারের

Share:

নিজস্ব প্রতিনিধিঃ মোমোর  দোকানে গেলে অতিরিক্ত সস বা স্যুপ কমবেশি সকলেই চেয়ে থাকি। তবে  অতিরিক্ত সস চাওয়ার জন্য ক্রেতাকে ছুরি দিয়ে আঘাত করল বিক্রেতা। এমনই ঘটনা ঘটেছে রাজধানী দিল্লিতে। জানা  গিয়েছে, সন্দীপ নামে এক ব্যক্তি রাস্তার ধারে এক দোকানে মোমো খেতে যায়। আর তখনই সন্দীপ মোম সঙ্গে অতিরিক্ত সস চায় বিক্রেতার থেকে। কিন্তু বিক্রেতা সেই অতিরিক্ত সস দিতে নারাজ। আর তাতেই দুজনের মধ্যে শুরু হয় বিবাদ।

এই বিবাদের জেরে বিক্রেতা ছুরি দিয়ে সন্দীপের পর পর মুখে আঘাত করে। এরফলে সন্দীপ গুরুত্বর আহত হয়। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন আছেন। এই ঘটনার পর থেকে ওই মোম দোকানের বিক্রেতার খোঁজ মিলছিল না। অবশেষে দিল্লি পুলিশের হাতে আটক হন বিক্রেতা।  এই পুরো ঘটনা নিয়ে পুলিশ জিজ্ঞাসাবাদ শুরু করেছে। শুধু তাই নয় এই পুরো  ঘটনাটির জন্য পুলিশ ওই বিক্রেতার বিরুদ্ধে খুনের মামলা দায়ের  করেছে।

ডেপুটি কমিশনার অব পুলিশ রোহিত মিনা জানান, সন্দীপ মোমো কিনতে দিল্লির বিকাশনগরে একটি দোকানে যান। দোকানের মালিক বিকাশ  সন্দীপকে মোমো  সঙ্গে সস এবং স্যুপ দেন। তখনই সন্দীপ তাঁর কাছে অতিরিক্ত সস বা স্যুপ চেয়েছিলেন। আর তাতেই দুজনের মধ্যে বিবাদ শুরু হয়। এরপরেই সন্দীপকে ছুরি দিয়ে আঘাত করে বিকাশ।  তবে কেন বিকাশ ছুরি দিয়ে আঘাত করল ? সেই প্রশ্ন নিয়ে জিজ্ঞাসাবাদ করা শুরু করেছে পুলিশ।

মাদককারবারীদের বিরুদ্ধে অভিযানে অস্ত্র হাতে তারেকের মন্ত্রী, শোরগোল বাংলাদেশ জুড়ে

বিএসএফের পুশব্যাকের চেষ্টা ব্যর্থ, মেখলিগঞ্জ সীমান্তের শূন্যরেখায় আটকে শিশু-সহ ১২ জন

পুজোর ছুটিতে জলখাবারে আনুন নতুনত্ব! বানিয়ে ফেলুন মুচমুচে ফুলকপি-পেঁয়াজের পরোটা

‘বড় পুজোয় ভিআইপি এন্ট্রি না রাখার নির্দেশ’, চোরবাগান কাণ্ডে ভবানীভবন থেকে বললেন মুখ্যমন্ত্রী

থারে চেপে মুসৌরি ঘুরতে যাচ্ছিল ৫ বন্ধু, ডিভাইডারে ধাক্কা লেগে উল্টে গেল গাড়ি, নিহত ৩

মাইকে একটি মাত্র ঘোষণা, তারপরেই গোটা পরিস্থিতি বদলে যায় চোরবাগানের

পুজোর আনন্দ হবে দ্বিগুণ, বাড়িতে অতিথি আপ্যায়নে বানান সুস্বাদু মিল্ক রোল বরফি

ভারতীয় দলে হয়নি জায়গা! রঞ্জি ট্রফিতেও মাঠের বাইরে শামি, কেরিয়ার শেষের পথে?

চোরবাগান সর্বজনীনে মৃত্যুমিছিল, গ্রেফতার পুজো কমিটির সম্পাদক-সহ ৭

চোরবাগানকাণ্ডে আটক ১৪, তদন্তে বিশেষ দল! নিহতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর

চোরবাগানে পদপিষ্টের ঘটনায় মৃত বেড়ে ১৯, আহতদের সঙ্গে দেখা করবেন শাহ

চোরবাগান বিপর্যয়ে মৃতদের বাড়িতে বিধায়িকা, পুজো উদ্যোক্তাদের পাশাপাশি পুলিশকেও দুষলেন রত্না

দুর্গা মণ্ডপের বাইরে আড্ডা দিচ্ছিলেন স্থানীয়রা! আচমকাই পিষে দিল গাড়ি, মৃত ৩

বয়সের ফারাক ৫৯ বছর! ৮০ বছরের বৃদ্ধাকে বিয়ে করলেন ২১-এর তরুণ