উত্তরপ্রদেশে স্ত্রী ও দুই সন্তানকে ধারালো অস্ত্রের কোপ, মৃত্যু ছেলের, আত্মঘাতী বাবা

স্ত্রী মীনা (৩০), মেয়ে আশি (১১) এবং ছেলে ওসিন যখন ঘুমাচ্ছিল, সেই সময় ধারালো অস্ত্র দিয়ে এলোপাথাড়ি কোপাতে থাকেন দীনেশ।

Share:

নিজস্ব প্রতিনিধি: নিজের ৫ বছরের ছেলেকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করে গলায় ফাঁস দিয়ে গাছে ঝুলে আত্মঘাতী হলেন এক ব্যক্তি। রবিবার ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের ফারুকাবাদে। ইতিমধ্যে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, জাহানগঞ্জ থানার অন্তর্গত রতনপুর গ্রামে রবিবার ভোরে এই ঘটনা ঘটেছে। পুলিশ সুপার বিকাশ কুমার জানান, আত্মঘাতী ব্যক্তির নাম দীনেশ যাদব (৩৮)। রবিবার ভোর ৩টে নাগাদ তার স্ত্রী মীনা (৩০), মেয়ে আশি (১১) এবং ছেলে ওসিন যখন ঘুমাচ্ছিল, সেই সময় ধারালো অস্ত্র দিয়ে স্ত্রী-সহ দুই সন্তানকে এলোপাথাড়ি কোপাতে থাকেন দীনেশ। আর্তনাদ শুনে দীনেশের বোন তড়িঘড়ি এসে ঘরের দরজা খোলেন। দরজা খোলার পর ঘর থেকে দীনেশ পালিয়ে যায় এবং পরে গ্রামের একটি গাছে উঠে গলায় ফাঁস দিয়ে ঝুলন্ত অবস্থায় আত্মহত্যা করে।

স্ত্রী ও দুই সন্তানকে তড়িঘড়ি চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু সেখানে নিয়ে গেলে ছেলেকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসক। বর্তমানে মা ও মেয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। স্থানীয়দের দাবি, কানপুরের এক ব্যবসায়ী দীনেশের ৪০ লাখ টাকা আত্মসাৎ করেছিলেন। তার জেরে মানসিক অবসাদে ভুগছিলেন তিনি। সেই কারণে এই ঘটনা ঘটিয়ে থাকতে পারে। অন্যদিকে দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানোর পাশাপাশি গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

চোরবাগানকাণ্ডের পর শহরের বড় পুজোগুলিতেও পরিদর্শনে বিশেষ দল গড়ল রাজ্য, প্রকাশ্যে নিহতদের নাম

চোরবাগান সর্বজনীনে মৃত্যুমিছিল, গ্রেফতার পুজো কমিটির সম্পাদক-সহ ৭

বক্সঅফিসে সমস্ত রেকর্ড ভেঙে গুঁড়িয়ে দিচ্ছে ‘জেলর ২’, তিন দিনে ৪০০ কোটি ছুঁই ছুঁই ছবির আয়

বিপর্যয়ের পর চোরবাগানে জারি ১৬৩ ধারা, আর কী জানাল কলকাতা পুলিশ

চোরবাগানকাণ্ডে আটক ১৪, তদন্তে বিশেষ দল! নিহতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর

নাবালিকা মেয়েকে যৌন হেনস্থা বাবার! স্বামীকে খুন করে রেললাইনে দেহ ফেলার অভিযোগ স্ত্রীর বিরুদ্ধে

দ্বিতীয় সপ্তমীতে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস, কলকাতায় কেমন থাকবে আবহাওয়া?

মন্দিরে পুজো দিতে যাওয়ার পথেই মর্মান্তিক দুর্ঘটনা! পুণ্যার্থীদের পিষে দিল ধানবোঝাই ট্রাক, মৃত ১৩

চোরবাগানে পদপিষ্টের ঘটনায় মৃত বেড়ে ১৯, আহতদের সঙ্গে দেখা করবেন শাহ

চোরবাগানের মণ্ডপে পদপিষ্ট হয়ে মৃত্যু ১৭ জনের, আহত ৪৫

বৃষ্টির মধ্যেই কলকাতায় এলেন অমিত শাহ, রবি সকালে যাবেন বেলুড়ে

চোরবাগানে পদপিষ্ট হয়ে মৃত্যু প্রিয়া সমাদ্দারের, শোকস্তব্ধ নিউ ব্যারাকপুর

সংসারে অশান্তি ও আর্থিক সমস্যা? বাড়িতে এই ভুলগুলি এড়িয়ে চলুন

প্রেমে ভাঙন থেকে পকেটে টান! শুক্রের বক্রীতে বিপাকে পড়বেন কোন ৫ রাশির জাতকরা?