এই মুহূর্তে

বেঙ্গালুরুতে মদ্যপ ছেলেকে খুন করে চাষের জমিতে দেহ পোড়ালেন বাবা

নিজস্ব প্রতিনিধি: মদ্যপ ছেলেকে খুন করে তার মৃতদেহ চাষের জমিতে নিয়ে গিয়ে পুড়িয়ে দিলেন বাবা! ঘটনাটি ঘটেছে বেঙ্গালুরু গ্রামীণ জেলায়। ইতিমধ্যে অভিযুক্ত বাবাকে গ্রেফতার করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, নিহত যুবকের নাম আদর্শ জে, ২৯ বছর বয়স তাঁর। বেঙ্গালুরু গ্রামীণ জেলার ভানিগারহল্লিতে (Vanigarahalli) বসবাস করতেন। পেশায় গাড়ির চালক আদর্শ প্রায় সময় মদ্যপান করতেন। নেশা করার জন্য মায়ের কাছে টাকা চান, কিন্তু মা তাঁকে টাকা দিতে অস্বীকার করায় ওই যুবক মাকে বেধড়ক মারধর করেন। এরপর তাঁর ৫৮ বছর বয়সী বাবা জয়রামাইয়া ছেলের উপর চড়াও হন। রাগের মাথায় খুন করে বসেন নিজের ছেলেকে। এরপর দেহ চাষের জমিতে নিয়ে গিয়ে পোড়ানোর চেষ্টা করেন। বৃহস্পতিবার রাতে এই ঘটনা ঘটেছে। শুক্রবার সকালে জমিতে আধপোড়া অবস্থায় আদর্শের দেহ দেখতে পান স্থানীয়রা। অন্যদিকে গুরুতর আহত অবস্থায় যুবকের মা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, নিহত যুবক আদর্শ মদ পান করার জন্য প্রায় সময় টাকা চেয়ে বাবা মায়ের উপর চাপ দিতেন। তাঁর মদের নেশা ছারানোর জন্য দু বার নেশামুক্তি কেন্দ্রে ভর্তি করা হয়েছিল। কিন্তু তাতেও মদ ছাড়তে পারেনি ওই যুবক।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

ঘোড়া কেনাবেচার ভয়! দলের কাউন্সিলরদের পাঁচতারা হোটেলে নজরবন্দি বানালেন শিন্ডে

‘রেশন কার্ড থাকলেই মাসে মিলবে ২,০০০ টাকা, বিনে ভাড়ায় চড়া যাবে বাসে’, নির্বাচনী প্রতিশ্রুতি জয়ার দলের

‘‌আমি ফিরে আসতে চাই’‌, পাকিস্তানে বিয়ের পর ভারতীয় মহিলার অডিও ক্লিপ ভাইরাল

গ্রাহকদের জোর ধাক্কা দিল স্টেট ব্যাঙ্ক, বিনা পয়সায় আর মিলবে না এই পরিষেবা

মৃত্যুপুরী ইরান থেকে দিল্লি ফিরে ভয়াবহ অভিজ্ঞতা শোনালেন ভারতীয়রা

৪৫ বছরের মধ্যে প্রথমবার মুম্বই পুর নিগমে সবচেয়ে বড় দল বিজেপি, কে হচ্ছেন মেয়র?

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ