১৫ দিন ধরে নিখোঁজ থাকার পর প্রেমিকের বাড়ির ট্যাঙ্ক থেকে উদ্ধার তরুণীর দেহ

ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের যমুনাপার করছনা থানার (Yamunapar Karchhana police station) মহেওয়া (Mahewa) এলাকায়।

Share:

নিজস্ব প্রতিনিধি: প্রেমিকাকে খুন করে প্রমাণ লোপাটের চেষ্টায় তাঁর দেহ বাড়ির ট্যাঙ্কের মধ্যে লুকিয়ে রেখে দেওয়ার অভিযোগে এক যুবককে গ্রেফতার করল পুলিশ। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের যমুনাপার করছনা থানার (Yamunapar Karchhana police station) মহেওয়া (Mahewa) এলাকায়। কেন ওই যুবক মহিলাকে খুন করল তা জানার চেষ্টা করছেন তদন্তকারীরা।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত যুবকের নাম অরবিন্দ। যমুনাপার করছনা থানার (Yamunapar Karchhana police station) মহেওয়া (Mahewa) এলাকার বাসিন্দা তিনি। রাজ কেশর নামে ৩৫ বছর বয়সী এক মহিলার সঙ্গে তার প্রেমের সম্পর্ক ছিল। গত ১৫ দিন ধরে রাজ কেশরের কোনও হদিশ পাচ্ছিল না তাঁর পরিবার। অবশেষে বিষয়টি জানিয়ে ৩০ মে পুলিশে অভিযোগ দায়ের করে মহিলার পরিবারের লোকজন। অভিযোগ পাওয়ার পর ঘটনার তদন্তে নামে পুলিশ। নিখোঁজ মহিলার কললিস্ট খতিয়ে দেখে অভিযুক্ত অরবিন্দের সন্ধান পান গোয়েন্দারা। এরপর তাঁর ঠিকানায় হানা দিয়ে শুক্রবার এক নির্মীয়মাণ বাড়ির ট্যাঙ্ক থেকে রাজের দেহ উদ্ধার করে পুলিশ। দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানোর পাশাপাশি অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ জানিয়েছে, প্রায় ১৫ দিন আগে রাজকে খুন করে বাড়ির ট্যাঙ্কে দেহ লুকিয়ে রেখেছিল অভিযুক্ত অরবিন্দ।

তবে কী কারণে এই খুন তা এখনও স্পষ্ট নয়। গোটা বিষয়টি ধৃতকে জিজ্ঞাসাবাদ করে জানার চেষ্টা করছেন তদন্তকারীরা। আদালতে তুলে তাঁকে নিজেদের হেফাজতে চাইবে পুলিশ।

সংসারে অশান্তি ও আর্থিক সমস্যা? বাড়িতে এই ভুলগুলি এড়িয়ে চলুন

প্রেমে ভাঙন থেকে পকেটে টান! শুক্রের বক্রীতে বিপাকে পড়বেন কোন ৫ রাশির জাতকরা?

দেবী লক্ষ্মীর কৃপা পেতে চান? উৎসবের সময়ে দরজায় ঝোলান এই পাতাগুলি

ধন-সম্পদ ও সুখ পেতে চান? বিজয়া দশমীর আগে বাড়িতে লাগান এই ৩ গাছ

মন খারাপ থাকলে অনলাইনে শপিং করুন, ভাল সময় কাটবে, রাস্তায় গাড়ি আস্তে চালান

সফল হেয়ার ট্রান্সপ্ল্যান্টের পরও কেন পাতলা হয়ে যাচ্ছে চুল?

চোরবাগানের মণ্ডপে পদপিষ্ট হয়ে মৃত্যু ১৭ জনের, আহত ৪৫

নিয়মিত পিরিয়ড মানেই কি সুস্থতা? অলক্ষ্যেই বাসা বাঁধতে পারে PCOS

বৃষ্টির মধ্যেই কলকাতায় এলেন অমিত শাহ, রবি সকালে যাবেন বেলুড়ে

পদপিষ্টের ঘটনার পর দর্শনার্থীদের জন্য বন্ধ করা হল চোরবাগান সর্বজনীনের পুজোমণ্ডপ

চোরবাগানের মণ্ডপে পদপিষ্ট হয়ে আহত ৩৫, তিন জনের অবস্থা আশঙ্কাজনক

পুজোয় জমিয়ে খাওয়াদাওয়া, তারপরই গ্যাস-অম্বল? সুস্থ থাকতে রইল পরামর্শ

বাড়ির দেওয়ালে এই ৪ রং করাচ্ছেন? বড়সড় বিপদে পড়ার আগে সাবধান!

মহীশূর প্যালেসের আদলে সেজেছে হাসনাবাদের পুজোমণ্ডপ, নজর কাড়ছে আলোকসজ্জা