দিল্লিতে কেজরিওয়ালের উপরে অতর্কিতে হামলা, আটক হামলাকারী

Share:

নিজস্ব প্রতিনিধিঃ দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের ওপর চলল হামলা। শনিবার তাঁর  গায়ে তরল পদার্থ জাতীয় জিনিস  ছুঁড়ে মারেন   এক ব্যক্তি। আর  তা নজরে পড়তেই  অভিযুক্তকে তৎক্ষণাৎ  আটক করেছে  নিরাপত্তাকর্মীরা। সঙ্গে সঙ্গে তাঁকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। এই ঘটনা নিয়ে শুরু হয়েছে তদন্ত।

স্বস্তির বিষয় এই ঘটনার জেরে  জখম  হননি আম আদমি পার্টির সুপ্রিম ।  ইতিমধ্যেই এদিনের ঘটনার ভিডিও ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায় । সেখানে দেখা যাচ্ছে, অরবিন্দ কেজরিওয়ালের দিকে তরল জাতীয় কিছু জিনিস  ছুঁড়ে মারে  এক ব্যক্তি। এরপরেই নিরাপত্তা কর্মী ও কেজরিওয়ালের সমর্থকরা তাঁকে ধরে মারধর করা শুরু করে দেয়। তবে এখন পর্যন্ত কী  জাতীয় তরল ছুঁড়ে ওই ব্যক্তি  হামলা চালায় তা  জানা যায়নি। শনিবার দিল্লির গ্রেটার কৈলাস এলাকায় পদযাত্রা চলাকালীন হামলার শিকার  হলেন দিল্লির প্রাক্তন  মুখ্যমন্ত্রী।

 এদিনের ঘটনা নিয়ে সরব হয়েছেন দিল্লি মন্ত্রী সৌরভ ভরদ্বাজ। তিনি এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে জানিয়েছেন,’ দিল্লিতে নিয়মিত গোলাগুলির ঘটনা ঘটছে। এই পরিস্থিতি মোকাবিলা করতে বিজেপি নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকার সম্পূর্ণ ব্যর্থ হয়েছে ।  আর এবার হামলার শিকার হলেন অরবিন্দ  কেজরিওয়াল।  রাজধানীতে যদি একজন প্রাক্তন মুখ্যমন্ত্রী সুরক্ষিত না থাকেন, তাহলে সাধারণ মানুষ কোথায় যাবেন? তবে আশ্চর্যের বিষয় হল বিজেপি নেতারা সব রাজ্যে প্রচার চালালেও তাদের ওপর হামলার ঘটনা ঘটে না।‘

হাতের তালুতে সর্পিল রেখা আছে? শুভ নাকি অশুভ প্রভাব জানুন

আজকের রাশিফল: দুর্নাম হতে পারে বৃষরাশির জাতকদের, মানসিক উদ্বেগ কাদের?

ভিনির জাদুতে মরক্কোর কাছে হার বাঁচাল ব্রাজিল

‍শেষ মুহূর্তের গোলে সুই‍ৎজারল্যান্ডের জয় রুখে দিল কাতার

মমতা বন্দ্যোপাধ্যায় সহ তৃণমূলের শীর্ষ নেতৃত্বকে আইনি নোটিস পাঠালেন সাংসদ পুত্র

গুরবাজের শতরান বিফলে, গিল-রাহুলের চওড়া ব্যাটে আফগান বধ টিম ইন্ডিয়ার

মমতাকে হোয়াটসঅ্যাপে বার্তা পাঠিয়ে তৃণমূল ছাড়লেন ডিগবাজিতে পারদর্শী মানস ভুঁইয়া

যাঁরা ভারতীয় নয়, তাঁদের রেশন দেওয়া হবে না, স্পষ্ট বার্তা খাদ্যমন্ত্রীর

গুরবাজের ঝোড়ো শতরান, জিততে শুভমনদের চাই ১৯৫ রান

দেশের পরবর্তী সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল ধীরাজ শেঠ

মমতাকে নিঃসঙ্গ করে এবার বিদ্রোহী শিবিরে সুদীপ বন্দ্যোপাধ্যায়

সুদীপ বন্দ্যোপাধ্যায় প্রসঙ্গে বোমা ফাটালেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়, কী বললেন …

ছুটিতে এসেছিলেন বাড়িতে, ভাগীরথীতে স্নান করতে নেমে তলিয়ে গেলেন দুই যুবক

দত্তপুকুরে বিজেপি করার অপরাধে যুবককে বেধড়ক মারধরের অভিযোগ রথীন ঘোষের ঘনিষ্ঠ তৃণমূল নেতার বিরুদ্ধে