অশান্ত মণিপুরে কৃষকদের নিরাপত্তা দিতে মোতায়েন করা হবে অতিরিক্ত ২০০০ বাহিনী

মণিপুরের কৃষকরা চাষের জমিতে যেতে ভয় পাচ্ছিলেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: জাতিদাঙ্গার ফলে অশান্ত মণিপুর। উত্তর-পূর্বের পাহাড়ি রাজ্যে ইতিমধ্যে হিংসার ঘটনায় শতাধিক মানুষের মৃত্যু হয়েছে। ঘরছাড়া হয়েছেন বহু মানুষ। সব মিলিয়ে চরম উদ্বেগে দিন কাটছে মণিপুরবাসীর। সেই আবহে চাষের কাজের সময় কৃষকদের নিরাপত্তা দিতে ২০০০ অতিরিক্ত বাহিনী মোতায়েন করার কথা ঘোষণা করলেন মণিপুরের মুখ্যমন্ত্রী এন বীরেন সিং (Chief Minister N Biren Singh)। সোমবার সাংবাদিকদের সামনে এই ঘোষণা করেন তিনি।

মুখ্যমন্ত্রী এন বীরেন সিং সোমবার ইম্ফলে (Imphal) সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, পাহাড় এবং উপত্যকা উভয় এলাকায় লোকজন অবৈধ অস্ত্র নিয়ে ঘোরাঘুরি করছে এমন খবর রয়েছে, তাই কৃষিকাজ করার সময় কৃষকদের নিরাপত্তা দিতে ২০০০ নিরাপত্তা কর্মী মোতায়েন করা হবে। তিনি বলেন, বর্ষা শুরু হওয়ার সঙ্গে সঙ্গে কৃষকরা চাষাবাদ শুরু করেছেন। যেখানে কৃষিকাজ করা হচ্ছে করে, সেই সমস্ত জায়গায় মণিপুর রাইফেলস এবং ইন্ডিয়ান রিজার্ভ ব্যাটালিয়ন-সহ প্রায় ২০০০ নিরাপত্তা কর্মীকে মোতায়েন করা হবে।

মণিপুরের মেইতি এবং কুকি সম্প্রদায়ের কৃষকরা চাষের জমিতে যেতে ভয় পাচ্ছিলেন। তাঁদের আশঙ্কা চাষের কাজের সময় বিরোধী গোষ্ঠীর দুষ্কৃতীরা এসে তাঁদের উপর চড়াও হতে পারেন। বিষয়টি তাঁরা জানিয়েছিলেন প্রশাসনকে। সেই আবেদনের প্রেক্ষিতে কৃষকদের জন্য অতিরিক্ত নিরাপত্তার ব্যবস্থা করার কথা ঘোষণা করলেন সে রাজ্যের মুখ্যমন্ত্রী।

তোলাবাজির অভিযোগে গ্রেফতার তৃণমূল কাউন্সিলর বাপ্পাদিত্য দাশগুপ্ত

জমি দুর্নীতি মামলায় পুলিশের হাতে গ্রেফতার প্রাক্তন তৃণমূল বিধায়ক

মেসি কাণ্ড: অরূপ বিশ্বাসকে জিজ্ঞাসাবাদের জন্য ফের তলব

বর্ধমানের লজে মধুচক্রে হানা ,হাতেনাতে গ্রেফতার ৭ যুবক, উদ্ধার ৯ মহিলা

রাজ্যে বিনিয়োগ টানতে Amul ও L & T-র শীর্ষ কর্তাদের সঙ্গে বৈঠক শুভেন্দুর

অভিষেক ঘনিষ্ঠ হাওড়ার দাপুটে নেতা কৈলাস মিশ্রকে গ্রেফতার করল পুলিশ

তৃণমূল নেতাদের বাড়ি থেকে উদ্ধার সরকারি ত্রাণ সামগ্রী, গ্রেফতার নেপুরা গ্রাম পঞ্চায়েতের প্রধান

ব্রাহ্মণচক নেতাজি সংঘ ক্লাব থেকে উদ্ধার বিপুল পরিমাণে ত্রাণ সামগ্রী,ঘটনাস্থলে পুলিশ

লোকসভায় তৃণমূলে ভাঙন ধরাতে শুরু ‘অপারেশন লুটিয়েন্স’, বিদ্রোহী শিবিরে ১২ সাংসদ

আমেরিকার উপরে গোয়েন্দাগিরি চালাচ্ছে ইজরায়েল! মার্কিন গোয়েন্দা সংস্থার রিপোর্ট নিয়ে শোরগোল

বাংলাদেশি অনুপ্রবেশকারীদের ফেরানো নিয়ে স্নায়ুযুদ্ধের মধ্যেই দিল্লিতে বৈঠকে বিএসএফ-বিজিবি কর্তারা

রবিবার দক্ষিণের ৬ জেলায় বৃষ্টির হলুদ সর্তকতা জারি, উত্তরে হবে ভারী বর্ষণ

‘গ্রেফতার তো সবে শুরু, জেলে জায়গা থাকবে না’, বিস্ফোরক দিলীপ ঘোষ

পূর্বা এক্সপ্রেস থেকে রানীগঞ্জ স্টেশনে উদ্ধার ৯৫টি কচ্ছপ,ধৃত ১