পরকীয়ায় জড়িত সন্দেহে ঘুমন্ত স্ত্রীর ধড়-মুণ্ডু আলাদা করলেন পাষণ্ড স্বামী

Share:

নিজস্ব প্রতিনিধি, লখনউ: ১২ বছর ধরে একই ছাদের তলায় ছিলেন। কিন্তু সন্দেহ নামক মানসিক ব্যাধি দুজনের মধ্যে দুরত্ব বাড়িয়ে দিয়েছিল। আর তার পরিণতি ঘটল ভয়াবহ। পরকীয়ায় জড়িত এমন সন্দেহের বশবর্তী হয়ে ঘুমন্ত স্ত্রীকে ছুরির আঘাতে ফালাফালা করার পরে গলা কেটে খুন করল স্বামী। সহধর্মিনীর ধড়-মুণ্ডু আলাদা করার পরবর্তীতে থানায় গিয়ে আত্মসমর্পণ করে ঘাতক স্বামী। শিহরে ওঠার মতো ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের হরদোই-য়ে।

বুধবার (১৬ সেপ্টেম্বর) হরদোই জেলার এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, ‘হরদোইয়ের বাসিন্দা পারভেজের সঙ্গে নাগমার ১২ বছর আগে বিয়ে হয়েছিল। পারিবারিক সম্পত্তি ভাগের পর পৈতৃক বাড়ি বিক্রি করে হরদোইয়ের ইসলামনগর টিলিয়া এলাকায় স্ত্রীকে নিয়ে ভাড়াবাড়িতে উঠেছিলেন। পারভেজের মনে সন্দেহ জন্মায়, তার স্ত্রী নাগমার অন্য কোনও পুরুষের সঙ্গে সম্পর্ক রয়েছে এবং তিনি ফোনে অন্য পুরুষের সঙ্গে কথা বলেন। এ নিয়ে দুজনের মধ্যে প্রায়ই ঝগড়া হতো। গত ৯ সেপ্টেম্বর রাতে নাগমা যখন গভীর ঘুমে আচ্ছন্ন ছিলেন, তখন ক্ষোভের বশবর্তী হয়ে পারভেজ একটি ধারালো ছুরি দিয়ে তাকে আক্রমণ করে হত্যা করে। পরে থানায় এসে আত্মসমর্পণ করে।’

পারভেজের মুখে নারকীয় হত্যাকাণ্ডের কথা শুনে চমকে যান পুলিশ আধিকারিকরা। ঘটনাস্থলে পৌঁছে নাগমার রক্তাক্ত দেহ উদ্ধার করে  ময়নাতদন্তের জন্য পাঠায়। হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্রটি উদ্ধারের জন্য চেষ্টা চালানো হচ্ছে। নিহত নাগমার বোন সাব্বোর অভিযোগ, ‘গত এক সপ্তাহ ধরে নাগমা তার স্বামীর হাতে চরম নির্যাতন ও মারধরের শিকার হচ্ছিলেন। পারভেজ প্রায়শই নাগমার ধড়-মুণ্ডু আলাদা করার হুমকি দিত। ওই ভয়াবহ হত্যাকাণ্ডে পারভেজের বোন ও মা জড়িত ছিল।’

কুড়মি সম্প্রদায়কে এসটি তালিকাভুক্তির প্রতিবাদে ফের সরব সাঁওতালি সংগঠন

চোখ রাঙাচ্ছে নিম্নচাপ, বৃহস্পতিতে ভারী বৃষ্টি ভেস্তে দেবে বিশ্বকর্মা পুজোর আনন্দ?

নেপাল দুর্যোগে নিখোঁজ পরিবারের পাশে শুভেন্দু, নিজের বেতন দিয়ে আর্থিক সাহায্যের

দাদাসাহেব ফালকে পুরস্কার পাচ্ছেন কিংবদন্তি অভিনেতা অনন্ত নাগ, শুভেচ্ছা মোদির

ছত্তিশগড়ে কংগ্রেস নেতাদের কনভয়ে হামলায় জড়িত ১০ মাওনেতাকে মৃত্যুদণ্ডের সাজা

CAA-তে নাগরিকত্বের আবেদন নিয়ে বড় পদক্ষেপ, হুগলিতে শুরু শুনানি

‘প্রমাণ ছাড়াই চরিত্রহনন চলছে’, দিশা সালিয়ানের মৃত্যু মামলা নিয়ে নীরবতা ভাঙলেন আদিত্য ঠাকরে

জেলাস্তরের খেলায় পড়ুয়াদের জয়ে গোটা স্কুলকে বিরিয়ানি খাওয়ালেন প্রধান শিক্ষক

‘আইএসআই ঘনিষ্ঠ’কে দিল্লিতে দূত হিসেবে নিয়োগের প্রস্তাব ঢাকার, ছাড়পত্র দেয়নি মোদি সরকার

‘দেশজুড়ে চর্চা হচ্ছে’, মুখ্যমন্ত্রী শুভেন্দুর কাজের ভূয়সী প্রশংসা রাজনাথের

শ্রীদেবীর চেন্নাইয়ের সম্পত্তি নিয়ে সুপ্রিম কোর্টে মামলা, আইনি বিপাকে বনি-জাহ্নবী-খুশি

পরকীয়ায় জড়িত সন্দেহে ঘুমন্ত স্ত্রীর ধড়-মুণ্ডু আলাদা করলেন পাষণ্ড স্বামী

শ্বশুরবাড়ি ফিরতে রাজি না হওয়ায় স্ত্রীর নাক কামড়ে দিলেন বদমেজাজি স্বামী

পিতৃ তর্পণ! বাবা হরিবংশের স্মরণে অযোধ্যায় ধর্মশালা তৈরি করছেন বিগ বি