সাসপেন্ডেড আপ সদস্যকে মার্শাল ডেকে রাজ্যসভা থেকে বহিষ্কার

সভায় তুমুল হৈচৈ

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: বুধবার নাটকীয় মুহূর্তের সাক্ষী রইল সংসদ (Parliament) । সাসপেন্ডেড আপ সাংসদ সঞ্জয় সিংহকে রাজ্যসভা থেকে বহিষ্কার করার জন্য ডাকা হল মার্শাল(marshal)। সভাকক্ষে ঢুকে মার্শাল আপ সাংসদকে (APP MP) বহিষ্কার করে।

সংসদের কাজকর্মে বাধা দেওয়া, ঘন-ঘন স্লোগান (Slogan) তুলে সংসদের পরিবেশ নষ্ট করার অভিযোগে মঙ্গলবার রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যান হরিবংশ নারায়ণ সিং (Deputy Chairman Rajya Sabha Harivansh Narayan Singh) এক ধাক্কায় সাত তৃণমূল-সহ ১৯জন সাংসদকে সাসপেন্ড করেন। সাসপেন্ড হওয়া সাংসদদের মধ্যে রয়েছেন ডিএমকে, আপ এবং দুই বাম দলের সাংসদ। আপের যেয় কয়জন সাংসদকে সাসপেন্ড করা হয়েছে, তাদের মধ্যে রয়েছেন সঞ্জয় সিং (MP Sanjay Singh)। নিয়ম অনুযায়ী, সাসপেন্ড হওয়া সাংসদ, তিনি লোকসভার (Lok Sabha) হতে পারেন বা রাজ্যসভার (Rajya Sabha), সভাকক্ষে প্রবেশ করতে পারেন না। যে কদিনের জন্য তাঁকে সাসপেন্ড করা হয়েছে, সেই কদিন তার সভাকক্ষে প্রবেশ নিষিদ্ধ। যদিও রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যানের (Deputy Chairman) রুলিং অমান্য করে আপ সাংসদ এদিন সভায় প্রবেশ করেন।

সূত্রে পাওয়া খবর উদ্ধৃত করে একটি সর্বভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, রাজ্যসভার (Rajya Sabha) অধিবেশন শুরু হলে দেখা যায় নির্দিষ্ট আসনে বসে রয়েছেন সাসপেন্ড হওয়া আপ সাংসদ সঞ্জয় সিংহ। সভা পরিচালনার দায়িত্বে থাকা ডেপুটি চেয়ারম্যান (Deputy Chairman) আপ সাংসদকে সভা ছেড়ে চলে যাওয়ার অনুরোধ করেন। অনুরোধে সাড়া দিতে অস্বীকার করলে ডাকা হয় মার্শাল। শেষ পর্যন্ত মার্শাল (Marshal) আপ সাংসদকে প্রায় কোলে তুলে সভার বাইরে নিয়ে চলে যান। বাইরে যাওয়ার সময়ে সঞ্জয় সিংকে দেখা গিয়েছে স্লোগান দিতে।

পহেলগাঁও হামলার পর প্রথমবার, পাকিস্তানের মাটিতে খেলতে যাচ্ছেন ভারতীয় ক্রীড়াবিদরা

খাবারে বিষাক্ত রং ও পচা মাংসের থাবা, বাড়ছে ক্যানসার-অ্যালার্জির ঝুঁকি!

দেশে ফিরলে ফাঁসির দড়িতে ঝুলতে হবে শেখ হাসিনাকে, জানালেন চিফ প্রসিকিউটর

বাংলার দিকে ধেয়ে আসছে বড় দুর্যোগ, আগামী ২৪ ঘন্টায় ভাসবে দক্ষিণবঙ্গ

‘Bigg Boss বাংলা’য় নজর কাড়ছে সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঞ্চালনা

দিল্লিতে ভেঙে পড়া মেসবাড়ির মালিকের স্ত্রী-পুত্র গ্রেফতার

৩৪৮ কেজি পঞ্চামৃত, ৩,০০০ কেজি ঘিয়ের মোদক, জয়পুরে শুরু হয়ে গেল গণেশ উৎসব

‘চলতি বছর থেকে দুর্গাপুজোর কার্নিভাল বন্ধ, অনুদান ১ লক্ষ টাকা,’ ঘোষণা করলেন শুভেন্দু

দিল্লিতে বহুতল ভেঙে পড়ে মৃত সাত, ২৭ ঘন্টা বাদে শেষ উদ্ধারকার্য

‘মহিলারা অপমানিত হলে….’, প্রেমিকা তৃষাকে আক্রমণ নিয়ে হুঁশিয়ারি বিজয়ের

পুজোর আগে দরাজ হস্ত শুভেন্দু, প্যারাটিচারদের বেতন বাড়ল ৫ হাজার টাকা

‘অষ্টমীতে গোটা রাজ্যেই মদের দোকান ও পানশালা বন্ধ,’ নির্দেশ মুখ্যমন্ত্রীর

ফের রাজ্যে ভোটের বাদ্যি, পুজোর আগে দুই বিধানসভা আসনে উপ নির্বাচন

ডার্বির দিনেই টানা বৃষ্টিতে জলে ডুবল বারাসত, স্টেডিয়ামে পৌঁছানো নিয়ে চিন্তায় দর্শকরা