জ্ঞানেশের অপসারণের দাবিতে দিল্লিতে ইন্ডিয়া জোটের মিছিলে জনস্রোত

Share:

নিজস্ব প্রতিনিধি: মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের অপসারণের দাবিতে উত্তপ্ত দিল্লি। দেশের রাজধানীতে গত তিনদিন ধরে টানা আন্দোলন চলছে। কখনও ককরোচ জনতা পার্টি রাস্তায় নেমে প্রতিবাদ দেখাচ্ছে আবার কখনও বিরোধী জোট ইন্ডিয়া মিছিল করছে। তবে আজ, সোমবার সেই সব মিছিল ও প্রতিবাদ ছাপিয়ে গিয়েছে। বিরোধী জোট ইন্ডিয়ার মিছিলকে কেন্দ্র করে এদিন রুদ্ধ হয়ে গিয়েছে দিল্লির রাজপথ। মান্ডি মার্গ থেকে সুপ্রিম কোর্ট পর্যন্ত মিছিলের নেতৃত্বে ছিলেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধি। সেই মিছিলে একজোট হতে দেখা গিয়েছে দেশের সমস্ত বিরোধী রাজনৈতিক দলগুলিকে। রাহুলের সঙ্গে মিছিলে কাঁধে কাঁধ মিলিয়ে হাঁটতে দেখা গিয়েছে আইসা নেত্রী নেহা বোরা, প্রিয়ঙ্কা গান্ধিকে। মিছিলে ছিলেন সপা প্রধান অখিলেশ যাদব, আরজেডি প্রধান তেজস্বী যাদব, দীপঙ্কর ভট্টাচার্যরা।

জ্ঞানেশের অপসারণ ও এসআইআর ইস্য়ুতে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে সাক্ষাতের পর সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্য কান্তের সঙ্গে দেখা করার আর্জি জানিয়েছিল ইন্ডিয়া জোট। কিন্তু গতকাল, রবিবার রাতেই রাহুল-মমতার সঙ্গে সাক্ষাতের বিষয়টি নাকচ করে দেন প্রধান বিচারপতি সূর্য কান্ত। যদিও পূর্ব নির্ধারিত কর্মসূচি বজায় রেখে আজ, সোমবার দিল্লিতে মিছিল শুরু করে বিরোধী জোট ইন্ডিয়া। প্রথমে বাসে চেপে রাহুল গান্ধি, মল্লিকার্জুন খাড়্গে, নেহা বোরারা মিছিল শুরু করেন সুপ্রিম কোর্টের দিকে। সেই বাসের পিছনে মিছিল করে হাঁটতে থাকেন হাজার হাজার কর্মী। বিকেল নাগাদ বাস থেকে নেমে কর্মীদের সঙ্গে রাহুল, প্রিয়ঙ্কা গান্ধি, নেহারাও হাঁটতে শুরু করেন। ভগবান দাস মার্গে আটকে দেওয়া হয় বিরোধী জোটের মিছিল।

আরও পডুন: আটা-ভোজ্য তেলের দাম নাগালের বাইরে, সেপ্টেম্বরে খুচরো বাজারে মূল্যবৃদ্ধির হার আরও বাড়ল

এর মাঝেই সুখবর পান রাহুলরা। দেশজুড়ে এসআইআরের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে একটি পিটিশন দাখিল করেছিল বিরোধীরা। সেই পিটিশন এদিন গ্রহণ করেছে সুপ্রিম কোর্ট। চলতি সপ্তাহে শুনানির সম্ভাবনা রয়েছে।

ক্যারিবীয়দের হারানোর পরেই ক্ষমা চাইলেন আর্শদীপ সিংহ, কার কাছে?  

জোর ধাক্কা, হিন্দি ভাষায় মুক্তি পাচ্ছে না রজনীকান্তের ‘জেলার ২’!

বিবাহবার্ষিকী পালনের রাতেই ১৪ মাসের শিশুকে দোতলা থেকে ছুড়ে ফেলে ঝাঁপ দিল মা

দুপুরে মিড ডে মিলের পাতে চিকেন বিরিয়ানি, পুজোর মুখে পড়ুয়াদের ‘সারপ্রাইজ’ দিল হাওড়ার স্কুল

আটা-ভোজ্য তেলের দাম নাগালের বাইরে, সেপ্টেম্বরে খুচরো বাজারে মূল্যবৃদ্ধির হার আরও বাড়ল

ভাঙলেন প্রতিজ্ঞা! ইনস্টাগ্রামে ডেবিউ করলেন সইফ আলি খান, কে প্রথম ফলোয়ার হল?

‘রাজ্য ও কলকাতা পুলিশ মিলিয়ে আরও ১৩ হাজার নিয়োগ,’ ঘোষণা মুখ্যমন্ত্রীর

অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট হল ও মাইকেল উডফোর্ড

শেখ হাসিনার দলের সঙ্গে যোগাযোগের অভিযোগে প্রাক্তন হিন্দু সেনা কর্তা গ্রেফতার

‘কলকাতায় ট্রিপল ইঞ্জিনের সরকার,’ পুরভোটের আগে বার্তা মুখ্যমন্ত্রীর

মোদি সরকারের ২০০ আমলা বিরোধীদের সঙ্গে যোগাযোগ রাখছেন, বিস্ফোরক দাবি রাহুলের

জ্ঞানেশের অপসারণের দাবিতে দিল্লিতে ইন্ডিয়া জোটের মিছিলে জনস্রোত

এক মণ মটর ডালে তৈরি ২০ ফুটের অভিনব দুর্গা প্রতিমা, দেখতে যাবেন?

৮ মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে গলা কেটে খুনের পর লাশের পাশে বসে সুখটান ঘাতক স্বামীর