মথুরার বাঁকেবিহারী মন্দিরের কাছে বাড়ির বারান্দা ভেঙ্গে মৃত ৫ পুণ্যার্থী

Share:

নিজস্ব প্রতিনিধি, মথুরা: স্বাধীনতা দিবসের বিকেলে মথুরার বাঁকে বিহারী মন্দিরের কাছে এক বাড়ির বারান্দা ভেঙ্গে পড়ার মর্মান্তিক মৃত্যু হয়েছে পাঁচ পুণ্যার্থীর। ধ্বংসস্তুপের নিচে চাপা পড়ে গুরুতর জখম হয়েছেন আরও ছয় পুণ্যার্থী। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

পুলিশ জানিয়েছে, এদিন বিকেল সাড়ে পাঁচটা নাগাদ বাঁকে বিহারী মন্দির দর্শনের জন্য লাইনে দাঁড়িয়েছিলেন পুণ্যার্থীরা। তখনই সামনের রাস্তা দিয়ে একটি গাড়ি যাচ্ছিল। গাড়িটিকে পথ করে দিতে টপুরনো একটি বাড়ির বারান্দার নিচে সরে যান ভক্তরা। তখনই দোতলা বিশিষ্ট একটি বাড়ির বারান্দা আচমকাই ভেঙ্গে পড়ে। বিকট শব্দে বেশ কয়েকজন প্রাণ নিয়ে সরে যেতে পারলেও ১১ জন ধ্বংসস্তুপের নিচেই চাপা পড়েন। দুর্ঘটনার পরে স্থানীয় বাসিন্দারাই প্রথম উদ্ধারকার্যে হাত লাগান। পরে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকার্যে ঝাঁপিয়ে পড়েন দমকল কর্মীরা। তবে লাগাতার বৃষ্টির কারণে উদ্ধারকার্যে কিছুটা ব্যাঘাত ঘটে।

ধ্বংসস্তুপ সরিয়ে পাঁচজনের নিথর দেহ উদ্ধার করেন দমকল কর্মীরা।পাশাপাশি ছয়জনকে গুরুতর জখম অবস্তায় উদ্ধার করে চিকি‍ৎসার জন্য স্থানীয় হাসপাতালে পাঠানো হয়। যদিও নিহত ও আহতদের পরিচয় এখনও শনাক্ত করতে পারেনি পুলিশ। দুর্ঘটনার জেরে বাঁকে বিহারী মন্দির সংলগ্ন এলাকায় ব্যাপক যানজটও সৃষ্টি হয়।

গুরবাজের ঝোড়ো শতরান, জিততে শুভমনদের চাই ১৯৫ রান

ছুটিতে এসেছিলেন বাড়িতে, ভাগীরথীতে স্নান করতে নেমে তলিয়ে গেলেন দুই যুবক

দত্তপুকুরে বিজেপি করার অপরাধে যুবককে বেধড়ক মারধরের অভিযোগ রথীন ঘোষের ঘনিষ্ঠ তৃণমূল নেতার বিরুদ্ধে

সরকারি গাছ কাটা ও নলকূপের সামগ্রী বিক্রির অভিযোগে গ্রেফতার পঞ্চায়েত প্রধান

‘পরচুলওয়ালা সাংসদের সঙ্গে ভ্রাম্যমান বিউটি পার্লার ফ্রি’, কাকে বিঁধলেন কুণাল?

মালদহতে ১০০ দিনের প্রকল্পের কাজ ফের শুরু, হাসি ফুটেছে আমজনতার মুখে

কথা রাখলেন মুখ্যমন্ত্রী, আমজনতার জন্য খুলল ‘আপনার সরকার আপনার পাশে’ পোর্টাল

কল্যাণীতে তৃণমূলের দলীয় অফিস থেকে উদ্ধার কন্ডোম, মদের বোতল, শব্দবাজি, ত্রাণ সামগ্রী

দেশের পরবর্তী সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল ধীরাজ শেঠ

মমতাকে নিঃসঙ্গ করে এবার বিদ্রোহী শিবিরে সুদীপ বন্দ্যোপাধ্যায়

অসমের জোরহাটে বায়ুসেনার বিমান ভেঙে পড়ে নিহত ৫ আধিকারিক

জাতীয় দলের ক্রিকেটার নাঈমকে মারধর পুলিশের, গর্জে উঠলেন লিটন-মুশফিক-তাসকিনরা

মার্কিন হামলায় নিহত আয়াতুল্লা খামেইনির শেষকৃত্য কবে? ঘোষণা করল ইরান সরকার

বিচার চেয়ে মুখ্যমন্ত্রীর ‘জনতার দরবার’-এ সন্তানহারা দুই মা