মানহানির মামলায় পাঁচ মাসের জেল মেধা পাটকরের

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: রাজধানী দিল্লির উপরাজ্যপাল বিনয় সাক্সেনার দায়ের করা মামলায় বিশিষ্ট সমাজ কর্মী মেধা পাটকরকে পাঁচ মাসের জেলের সাজা শোনাল দিল্লি আদালত। সোমবার দিল্লির বিশেষ আদালতের বিচারক রাঘব শর্মা ওই সাজা ঘোষণা করেন। ‘নর্মদা বাঁচাও আন্দোলনের’ নেত্রীর বিরুদ্ধে রায় ঘোষণা করতে বিচারক বলেন, ‘মেধার বয়স এবং স্বাস্থ্যের কথা মাথায় রেখে তাঁকে এক কিংবা দুই বছরের জেলের কঠোর সাজা পালনের নির্দেশ দেওয়া হচ্ছে না।’ পাঁচ মাসের জেলের সাজা শোনানোর পাশাপাশি মেধাকে ১০ লক্ষ টাকা আর্থিক জরিমানাও করেছেন বিচারক।

দিল্লির বর্তমান উপরাজ্যপাল তথা ‘বিজেপি বান্ধব’ হিসাবে পরিচিত বিনয় সাক্সেনার দায়ের করা মানহানির মামলায় গত মাসেই সমাজকর্মী মেধা পাটকরকে দোষী সাব্যস্ত করেছিল আদালত। নর্মদা বাঁচাও আন্দোলনের সময় থেকেই মেধার সঙ্গে বিনয় সাক্সেনার ঝামেলার সূত্রপাত। ২০০০ সালে আমদাবাদ ভিত্তিক তথাকথিত স্বেচ্ছাসেবী সংগঠন ‘কাউন্সিল ফর সিভিল লিবার্টিজ’-এর সঙ্গে জড়িত ছিলেন সাক্সেনা। সেই সময় সংবাদমাধ্যমে সংগঠনের তরফে মেধা পাটেকরের ‘নর্মদা বাঁচাও’ আন্দোলনের বিরোধিতা করে বিজ্ঞাপন দেওয়া হয়েছিল।

 

ওই বিজ্ঞাপন নিয়ে সাক্সেনাকে নিশানা করেন মেধা। এমনকি কাপুরুষ বলে আক্রমণও শানান। একাধিক টিভি চ্যানেলে দেওয়া সাক্ষা‍ৎকারেও দিল্লির বর্তমান উপরাজ্যপালের বিরুদ্ধে একাধিক অভিযোগ তোলেন। এর পরেই মেধার বিরুদ্ধে মানহানি মামলা দায়ের করেন সাক্সেনা। ওই মামলায় ‘নর্মদা বাঁচাও’ আন্দোলনের নেত্রীকে দোষী সাব্যস্ত ঘোষণা করে আদালত। দোষী সাব্যস্ত হওয়ায় মেধা পাটকরের সর্বোচ্চ শাস্তি দুই বছরের জেল এবং আর্থিক জরিমানা হতে পারে। এদিন দিল্লি লিগাল সার্ভিসেস অথরিটি (ডিএলএসএ) ভিআইআর রিপোর্ট জমা না দেওয়ায় শাস্তি ঘোষণা স্থগিত রাখেন বিচারক।

রাতের অন্ধকারে মা বড়কালীর লক্ষাধিক টাকার গয়না চুরি, চাঞ্চল্য

নেই কষানোর ঝামেলা, মাত্র ১০ মিনিটে বানান টক-ঝাল শ্রেডেড চিকেন

সীমান্তে বেড়া দেওয়ার জন্য পর্যাপ্ত জমি অধিগ্রহণের কাজ দ্রুত শেষের নির্দেশ নবান্নের

পটলের এই পদ পাতে থাকলে বাড়ির সবাই প্লেট চেটেপুটে খাবে!

সোনারপুরে গণপিটুনিতে মৃত্যু যুবকের, নেপথ্যে পুরনো খুনের যোগ?

চতুর্থবার বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন শোয়েব মালিক? পাত্রী কে, জানলে চমকে যাবেন!

একঘেয়ে স্বাদ থেকে মুক্তি চান? বানিয়ে নিন মশলাদার ঢেঁড়শ-পনিরের তরকারি

সলমনকে শুভেচ্ছা জানাতে এগিয়ে গিয়েছিলেন ভক্ত, তারপরই যা করলেন নিরাপত্তারক্ষী…

SIR: পশ্চিমবঙ্গ সহ ২০টি রাজ্যে বাদ পড়া ভোটারদের নাম তুলতে বিশেষ শিবির, নির্দেশ কমিশনের

পুজোর আগে ফের বৃষ্টির চোখরাঙানি, ভিজবে উত্তরবঙ্গ, দক্ষিণে কবে মিলবে রেহাই?

মধ্যপ্রাচ্যে ২ হাজার সেনা পাঠাচ্ছে আমেরিকা, হরমুজে আক্রান্ত তেলবাহী ট্যাঙ্কার

জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে মুম্বইতে বিক্ষোভ আরশোলাদের, পথে নামল AAP

রাম মন্দিরে কর্মীদের নিয়ে কড়া নিয়ম, পুলিশ ভেরিফিকেশনের সঙ্গে দিতে হবে পারিবারিক তথ্য

এশিয়াডে বক্সিং-য়ে সোনা জিতে রেকর্ড ভারতের লাভলিনার