মিজোরামের সর্বকনিষ্ঠা বিধায়ককে চিনে নিন

Share:

নিজস্ব প্রতিনিধিঃ বিধানসভা ভোটে জয়ী হয়ে মিজোরামের সর্বকনিষ্ঠ বিধায়ক  হলেন রেডিও জকি ব্যারিল ভানেহসাঙ্গি। জোরাম পিপলস মুভমেন্টের (ZPM) ৩২ বছর বয়সী এই নেত্রী ১,৪১৪ ভোটে জয়ী হয়েছেন। মিজোরামের ক্ষমতাসীন মিজো ন্যাশনাল ফ্রন্টকে (MNF) পরাজিত করে  নতুন দল জেডপিএম ৪০টি আসনের মধ্যে ২৭টি আসনে জয়লাভ করে ।  মিজোরাম বিধানসভায় নির্বাচিত তিন মহিলার মধ্যে একজন ব্যারিল ভানেহসাঙ্গি। তাঁর ইনস্টাগ্রামে আড়াই লক্ষেরও বেশি ফলোয়ার রয়েছে।

জয়ের পরেই রেডিও জকি ব্যারিল ভানেহসাঙ্গি বলেন,’ তাঁদের প্রতি আমার বার্তা হল, তাঁরা যে সম্প্রদায় বা সামাজিক স্তরেরই হোন না কেন, তাঁরা যদি কোনও কিছু করতে চান, তাহলে তাঁদের উচিত তা মেনে চলা।‘শিলংয়ের নর্থ ইস্টার্ন হিল ইউনিভার্সিটি থেকে আর্টসে মাস্টার্স করেছেন ভানেহসাঙ্গি। তিনি এর আগে আইজল পৌর নিগমের কর্পোরেটর ছিলেন। মিজোরামে বিধানসভা  নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা কারী ১৭৪ জন প্রার্থীর মধ্যে মাত্র ১৬ জন মহিলা ছিলেন।

প্রসঙ্গত,  রাজ্য হিসাবে স্বীকৃতি পাওয়ার পরে মিজোরামে প্রথম বিধানসভা নির্বাচন হয় ১৯৮৭ সালে।  সেই বছর নির্বাচনে লড়াই করেন চারজন মহিলা। তাদের মধ্যে জিতেছিলেন একজন মহিলা। চলতি বছর  মিজোরামের নির্বাচনে পুরুষ ভোটার ছিলেন  ৪.১৩ লাখ জন এবং মহিলা ভোটার ছিলেন  ৪.৩৯ লাখ জন। চলতি বছরে ৫০ হাজার ৬১১ জন প্রথমবার তাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করেছেন।

হাইকোর্টের তিরস্কারের পরেই গণেশ চতুর্থী উপলক্ষে ১০ দিন মদ বিক্রি বন্ধের নির্দেশ প্রত্যাহার

এবার পুজোয় পাহাড়-সমুদ্র নয়, ঘুরে আসুন ‘বাংলার আমাজন’

রানে ফিরলেন বাবর আজম, ইংল্যান্ডের বিরুদ্ধে ইতিহাস গড়লেন

ওষুধ খেয়েও লাগামহীন রক্তচাপ? এই ৫ ভুলেই হতে পারে হার্ট অ্যাটাক

পুজোর আগে ‘গ্লাস স্কিন’ চান? বাড়িতে বানান চাল-লবঙ্গের এই ঘরোয়া জেল

প্রকাশ্যে মুম্বইয়ের ‘লালবাগচা রাজা’র প্রথম ঝলক, দেখে নিন

বিনা প্রতিদ্বন্দ্বিতায়, তৃণমূলের সমর্থনে ফের পঞ্চায়েতের দখল নিল বিজেপি

চন্দননগর স্ট্র্যান্ডে ফরাসি রাষ্ট্রদূতের সঙ্গে জমিয়ে ফুচকা খেলেন পর্যটনমন্ত্রী ও বিধায়ক

চট্টগ্রামে ডেরা বেঁধে সাইবার প্রতারণা, পাকিস্তান-চিনের ২৬ নাগরিক পাকড়াও

জোর ধাক্কা সৌদি-আমেরিকার, বাব আল-মান্দেব প্রণালি দখলে নিল হুতিরা

ফুটবলের জন্য রাজ সিংহাসন ফিরিয়ে দিলেন উগান্ডার ফুটবলার, চেনেন তাঁকে?

রাজ্যের রাস্তা-সেতুর নামকরণের জন্য কার্তিক মহারাজকে মাথায় রেখে কমিটি গড়ল নবান্ন

রাজি নন কেউ, নন্দীগ্রাম ও রেজিনগরে প্রার্থী খুঁজতে কালঘাম ছুটছে ঋতব্রত শিবিরের

জিনপিং ভারতে পা রাখার পূর্বেই দিল্লিতে দলাই লামার আত্মজীবনী প্রকাশ