ঘূর্ণিঝড় ‘বিপর্যয়ের’ নামে এক মাস বয়সী শিশুকন্যার নাম রাখলেন গুজরাতি মা

এর আগে ঘূর্ণিঝড় তিতলি, ফণী এবং গুলাব এর নামে একাধিক শিশুর নাম রাখার দৃষ্টান্ত রয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: আর কয়েক ঘন্টার মধ্যে গুজরাতের কচ্ছ জেলায় আছড়ে পড়তে চলেছে ঘূর্ণিঝড় ‘বিপর্যয়’। ইতিমধ্যে প্রায় এক লাখ মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিয়ে গিয়েছে গুজরাত সরকার। সেই আবহে কচ্ছ জেলার জাখাউয়ের ত্রাণশিবিরে বসে এক গুজরাতি মা নিজের এক মাস বয়সী শিশুকন্যার নাম রাখলেন ‘বিপর্যয়’।

গুজরাতের কচ্ছ জেলার প্রায় এক লাখ মানুষকে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে নিরাপদ জায়গায়। জাখাউয়ের এক আশ্রয় কেন্দ্রে রয়েছে ওই শিশুটির পরিবার। প্রসঙ্গত এর আগে ঘূর্ণিঝড় তিতলি, ফণী এবং গুলাব এর নামে একাধিক শিশুর নাম রাখার দৃষ্টান্ত রয়েছে। ‘বিপর্যয়ের’ নামে নাম রেখে সেই তালিকায় আরও এক শিশুর সংযোজন হল।

যদিও শিশুটির মা ‘বিপর্যয়’ নামের অর্থ জেনে খুশি হননি। ঘূর্ণিঝড়টির নামকরণ করেছে বাংলাদেশ। ভারত মহাসাগরের উত্তর অংশ, আরব সাগরের একটি বড় অংশে, বঙ্গোপসাগরে কোনও ঘূর্ণিঝড়ের জন্ম হলে সেই ঝড়গুলির নামকরণ করে ভারত, বাংলাদেশ, মায়ানমার, পাকিস্তান, মলদ্বীপ, ওমান, শ্রীলঙ্কা, তাইল্যান্ড, ইরান, কাতার, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরশাহি এবং ইয়েমেন। বিশ্ব আবহাওয়া সংস্থার সদস্য এই দেশগুলি একেকটি ঝড়ের নামকরণ করে।

৭২ বছরের ইতিহাসে প্রথম দিল্লির বাইরে বসছে জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিতরণের আসর, কোথায়?

কী কারণে ‘নায়ক’ ছবি করতে রাজি হয়েছিলেন? ২৫ বছর পূর্তিতে খোলাসা করলেন অনিল কাপুর

ডার্বির দিনেই টানা বৃষ্টিতে জলে ডুবল বারাসত, স্টেডিয়ামে পৌঁছানো নিয়ে চিন্তায় দর্শকরা

বান্ধবীকে সঙ্গে নিয়ে ‘অপারেশন’, বেলঘরিয়া থেকে গ্রেফতার ‘বাইক চোর’ প্রেমিক যুগল

‘বাল্যবিবাহ করলেই জেল যাত্রা, সরকারি সুবিধা বন্ধ’, হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর

গাড়ির ইঞ্জিনের খাঁজে ঘাঁপটি মেরে ৭ ফুটের অজগর, নজরে আসতেই….

‘মহিলারা অপমানিত হলে….’, প্রেমিকা তৃষাকে আক্রমণ নিয়ে হুঁশিয়ারি বিজয়ের

মালিক হিন্দু না মুসলিম লিখতে হবে হোটেলের ব্যানারে, নির্দেশ ‘সনাতন জাগরণ মঞ্চ’-এর

পুজোর আগে দরাজ হস্ত শুভেন্দু, প্যারাটিচারদের বেতন বাড়ল ৫ হাজার টাকা

পুজোর আগেই চালু হচ্ছে মৈত্রী-বন্ধন-মিতালি এক্সপ্রেস! মঙ্গলে ঢাকায় জরুরি বৈঠক

‘রাজ্যের আর্থিক অবস্থা ভাল নয়,’ বিগত সরকারকে বিঁধে জানালেন মুখ্যমন্ত্রী

দলীপ ট্রফির ফাইনালে জোড়া শতরান, একাধিক রেকর্ড ভাঙলেন ইশান কিশান

হাইকোর্টের নির্দেশে স্বস্তি পেলেন মহুয়া, মমতাপন্থী সাংসদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা খারিজ

কলকাতা হাইকোর্টের পর বিলবোর্ড মামলায় সুপ্রিম কোর্টে ধাক্কা খেল মমতাপন্থী তৃণমূল