মেঘালয়ে মুখ্যমন্ত্রীর কার্যালয়ে হামলায় বিজেপির মহিলা মোর্চার দুই নে্ত্রী গ্রেফতার

Share:

নিজস্ব প্রতিনিধি, শিলং: তুরায় সোমবার রাতে মুখ্যমন্ত্রী কনরাড সাংমার কার্যালয়ে হামলায় জড়িত থাকার অভিযোগে বিজেপির মহিলা মোর্চার দুই নেত্রী সহ ১৮ জনকে গ্রেফতার করেছে পুলিশ। হামলায় জড়িত থাকার অভিযোগে তৃণমুল কংগ্রেসের দুই নেতা-সহ বাকিদের ধরতে বিশেষ তল্লাশি অভিযান শুরু করেছে পুলিশ।

মঙ্গলবার রাজ্য পুলিশের এক আধিকারিক জানিয়েছেন, সোমবার রাতে মুখ্যমন্ত্রীর কার্যালয়ে হামলার জন্য জনতাকে উসকে দেওয়ার অভিযোগে বিজেপির মহিলা মোর্চার দুই নেত্রী বেলিনা এম মারাক ও ডিলচে সিএইচ মারাককে গ্রেফতার করা হয়েছে। সেই সঙ্গে আরও ১৬ জনকে গ্রেফতার করা হয়েছে। অধিকাংশই বিজেপির কর্মী-সমর্থক। উল্লেখ্য, গতকাল তুরাকে শীতকালীন রাজধানী করার দাবি নিয়ে মুখ্যমন্ত্রীর কার্যালয়ের বাইরে বিক্ষোভ দেখায় একাধিক পাহাড়ি সংগঠন। ওই বিক্ষোভের সময়েই মুখ্যমন্ত্রির কার্যালয় লক্ষ্য করে ব্যাপক পাথরবৃষ্টি করা হয়। উন্মত্ত জনতার ছোড়া পাথরে আহত হন মুখ্যমন্ত্রীর দফতরের নিরাপত্তার দায়িত্বে থাকা পাঁচ নিরাপত্তা কর্মী।

পরিস্থিতি যাতে নিয়ন্ত্রণের বাইরে না যায় তার জন্য সোমবার রাতেই তুরায় কার্ফু জারি করার সিদ্ধান্ত নেয় প্রশাসন। সেই সঙ্গে হামলাকারীদের পাকড়াও করতে বিশেষ তল্লাশি অভিযান শুরু হয়। তবে অশান্তির আশঙ্কায় মঙ্গলবার জেলার স্কুল-কলেজ-সহ শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখা হয়। এদিন তুরায় দোকান-সহ ব্যবসায়িক প্রতিষ্ঠান খুললেই চাপা আতঙ্ক লক্ষ্য করা গিয়েছে।

‘পরচুলওয়ালা সাংসদের সঙ্গে ভ্রাম্যমান বিউটি পার্লার ফ্রি’, কাকে বিঁধলেন কুণাল?

মালদহতে ১০০ দিনের প্রকল্পের কাজ ফের শুরু, হাসি ফুটেছে আমজনতার মুখে

কথা রাখলেন মুখ্যমন্ত্রী, আমজনতার জন্য খুলল ‘আপনার সরকার আপনার পাশে’ পোর্টাল

কল্যাণীতে তৃণমূলের দলীয় অফিস থেকে উদ্ধার কন্ডোম, মদের বোতল, শব্দবাজি, ত্রাণ সামগ্রী

জাতীয় দলের ক্রিকেটার নাঈমকে মারধর পুলিশের, গর্জে উঠলেন লিটন-মুশফিক-তাসকিনরা

মার্কিন হামলায় নিহত আয়াতুল্লা খামেইনির শেষকৃত্য কবে? ঘোষণা করল ইরান সরকার

বিচার চেয়ে মুখ্যমন্ত্রীর ‘জনতার দরবার’-এ সন্তানহারা দুই মা

আমতা তৃণমূল ভবন থেকে উদ্ধার ত্রাণ সামগ্রী, দুর্নীতির অভিযোগে সরব বাসিন্দারা

দেশের পরবর্তী সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল ধীরাজ শেঠ

মমতাকে নিঃসঙ্গ করে এবার বিদ্রোহী শিবিরে সুদীপ বন্দ্যোপাধ্যায়

অসমের জোরহাটে বায়ুসেনার বিমান ভেঙে পড়ে নিহত ৫ আধিকারিক

‘স্ট্যান্ড আপ কমেডি শো ব্যান করে দেওয়া উচিত,’ ক্ষোভপ্রকাশ করে বললেন মুম্বইয়ের মেয়র

‘আমি সমকামী নই’, বিচ্ছেদের পর ছড়ানো গুঞ্জন নিয়ে মুখ খুললেন মৌনী রায়

অমিত শাহের বিরুদ্ধে কুরুচিকর মন্তব্যের জের, কল্যাণের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের