মণিপুরে শান্তি আলোচনা বয়কটের সিদ্ধান্ত মেইতেই গোষ্ঠীর

গত ১০ জুন শান্তি কমিটি গঠন করেছিল স্বরাষ্ট্র মন্ত্রক।

Share:

নিজস্ব প্রতিনিধি, ইম্ফল: ধাক্কার পরে ধাক্কা। অশান্ত মণিপুরে শান্তি ফেরানোর প্রচেষ্টা ফের ধাক্কা খেল। কুকিদের পরে এবার শান্তি আলোচনায় অংশ না নেওয়ার কথা জানিয়ে দিল মেইতেই সম্প্রদায়। মেইতেইদের সংগঠন কোঅর্ডিনেটিং কমিটি মণিপুর ইন্টিগ্রেটির (কোকোমি) আহ্বায়ক জিতেন্দ্র নিনগোম্বা মঙ্গলবার শান্তি কমিটি বয়কটের কথা জানিয়ে বলেছেন,  ‘কমিটির সদস্যদের যেভাবে বাছাই হয়েছে তাতে কোনও স্বচ্ছতা নেই। জঙ্গিদের বিরুদ্ধে অভিযান বন্ধ রেখে মণিপুরে শান্তি ফেরানো যাবে না।’ মণিপুরের সাম্প্রতিক হিংসার নেপথ্যে থাকা দুই যুযুধান গোষ্ঠী শান্তি আলোচনা বয়কট করায় উত্তর-পূর্বের পাহাড়ি রাজ্যে শান্তি ফিরবে কিনা, তা নিয়ে যথেষ্ট সংশয় থাকছে।

গত ৩ মে থেকে কুকি বনাম মেইতেই জনগোষ্ঠীর মধ্যে শুরু হয় সংঘর্ষ। ওই সংঘর্ষে এখনও পর্যন্ত শতাধিক মানুষ প্রাণ হারিয়েছেন। এখনও অশান্তির আগুন জ্বলছে মণিপুরের বিভিন্ন জেলায়। সেনা মোতায়েন করে, ইন্টারনেট পরিষেবা কাটছাঁট করেও পরিস্থিতি সামলানো যায়নি। গত ১০ জুন রাজ্যে শান্তি ফেরাতে রাজ্যপাল অনুসূয়া উইকের নেতৃত্বে বিশেষ শান্তি কমিটি গঠন করে স্বরাষ্ট্রমন্ত্রক।

বিভিন্ন জনগোষ্ঠীর প্রতিনিধিদের সঙ্গে কথা বলে রাজ্যে শান্তি পুনঃ প্রতিষ্ঠার দায়িত্ব দেওয়া হয়েছিল ওই শান্তি কমিটিকে। যুযুধান শিবিরকে একই টেবিলে আলোচনার জন্য নিয়ে আশার জন্য কমিটিতে কুকিদের পাশাপাশি মেইতেই জনগোষ্ঠীর প্রতিনিধিকেও রাখা হয়েছিল। কিন্তু সোমবারই কুকিদের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়, শান্তি কমিটিকে বয়কট করা হচ্ছে। আগাম কথা না বলেই কমিটির সদস্য হিসেবে তাঁদের প্রতিনিধির নাম রাখা হয়েছে। তার ২৪ ঘন্টার মধ্যে একই কথা বলেছেন মেইতেই সংগঠনের আহ্বায়ক।

আফগানদের দুরমুশ করে এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ পকেটে পুলেন শ্রেয়সরা

৪ ডিসেম্বর লখনউয়ে সপা সাংসদের সঙ্গে মালা বদল করবেন রিঙ্কু সিংহ

ছাদে গাছ বসাতে ভালবাসেন? এই ৫ ভুলে বাড়িতে লাগতে পারে বাস্তুদোষ

অল্প বয়সেই স্ট্রোক? শরীর এই ৫টি সঙ্কেত দিলেই সাবধান হোন

ফের ব্যাটিং বিপর্যয় আফগানদের, সিরিজ জিততে শ্রেয়সদের চাই মাত্র ১৬০ রান

সকালের জলখাবারে নতুন কিছু ট্রাই করতে চান? বানান চিজ-গার্লিক মাঙ্কি ব্রেড

বাংলাদেশের মহিলা ক্রিকেট দলের টি-টোয়েন্টির অধিনায়কের পদ থেকে ইস্তফা জ্যোতির

পীর বাবার পুকুরে মাছ ধরতে গিয়ে জলে ডুবে মৃত্যু হল একাদশ শ্রেণির দুই পড়ুয়ার

UPI-তে দু’হাজার টাকার বেশি লেনদেনে দিতে হবে মাশুল, কারা দেবেন? জানিয়ে দিল কেন্দ্র

সন্ধ্যার পর শহরের রাস্তা থেকে উধাও বেসরকারি বাস, ভোগান্তিতে নিত্যযাত্রীরা

বারুইপুর এনকাউন্টার কাণ্ডে তিন সপ্তাহের মধ্যে তদন্ত শেষের নির্দেশ হাইকোর্টের

সুপ্রিম কোর্টে মামলা দায়ের হতেই ঋতব্রতদের নোটিস পাঠালেন বিধানসভার অধ্যক্ষ

৩০ বছর বাদে ফের বার্সেলোনার মাঠে বসছে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল

অগ্নিনির্বাপণ ব্যবস্থা বেহাল, নিউ মার্কেটের শপিং মল পরিদর্শনে গিয়ে ক্ষুব্ধ দমকল আধিকারিকরা