ফিরল নীল ড্রামের স্মৃতি, বাড়ি থেকে গলাকাটা অবস্থায় উদ্ধার ১১ বছরের বালকের দেহ

Share:

নিজস্ব প্রতিনিধি:  উত্তরপ্রদেশের নীল ড্রামের ঘটনা এখনও দেশবাসী ভোলেনি। প্রেমিকের সঙ্গে মিলে মুসকান নামের এক মহিলা নিজের স্বামীকে খুন করে ভরে রেখেছিল নীল ড্রামে।  নৃশংস হত্যাকাণ্ডের খবর শুনে শিউরে উঠেছিল দেশের প্রতিটি  মানুষ। সেই স্মৃতি ফিরল আরও একবার। বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করায় এক বিবাহিত মহিলার ১১ বছরের ছেলেকে খুন করার অভিযোগ উঠেছে লন্ড্রি দোকানের মালিকের বিরুদ্ধে। খুনের পর মহিলার বাড়িতেই তার নাবালক ছেলের দেহ নীল ড্রামে ভরে রেখে যায় অভিযুক্ত।  

ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশে। নিহত নাবালকের মা বিষয়টি প্রকাশ্যে আনেন। জানা গিয়েছে, সোমবার আশা ও তার মেয়ে বাড়িতে পৌঁছানোর মুহূর্তেই বুঝতে পারে কিছু একটা অস্বাভাবিক ঘটনা ঘটেছে। কারণ বাইরে থেকে দরজায় তালা দেওয়া থাকলেও ভেতরে চলছিল কুলার এবং আলো জ্বলছিল। পঞ্চম শ্রেণির পরীক্ষা শেষ করা  ১১ বছরের ছেলে দরজা খুলবে আশা করলেও, কোনো সাড়া না পেয়ে আশা উদ্বিগ্ন হয়ে পড়েন। মনের মধ্যে খারাপ চিন্তা ভিড় করতে শুরু করে। তিনি ভাবতে থাকেন তাঁর ছেলে হয়তো আশেপাশেই আছে। এই আশায় মহিলা আর তার মেয়ে পাগলের মতো ছেলেকে খুঁজতে শুরু করে। প্রথমে আশার সন্দেহ হয়েছিল যে, তার বদমেজাজি স্বামী হয়তো ছেলেকে কোথাও নিয়ে গিয়েছেন। কিন্তু শিশুটির কোনো খোঁজ না পেয়ে এবং অস্বস্তি বাড়তে থাকায় বিপর্যস্ত আশা পুলিশের কাছে গিয়ে অভিযোগ দায়ের করেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছালো এবং তাদের উপস্থিতিতেই তালাটি ভাঙা হলে ভেতরে ঘটনা দেখে স্তম্ভিত হয়ে যান সকলে। মায়ের মনের আশঙ্কা সত্য প্রমাণিত হয়।

দরজা খুলে দেখা যায়, দেওয়াল ও একটি বালিশে লেগে রয়েছে রক্তের ছোপ। সেই বিশৃঙ্খলার মধ্যে, ঘরের এক কোণে রাখা একটি নীল প্লাস্টিকের ড্রাম সকলের দৃষ্টি আকর্ষণ করে। যেখান থেকে রক্ত চুইয়ে পড়ছিল। নীল ড্রামের ঢাকনা খুলতেই আশার বুক  ধক করে ওঠে কারণ সেখানে ছিল তার ছেলের গলাকাটা নিথর দেহ। এর পরেই আশার সন্দেহ গিয়ে পড়ে এক লন্ড্রি দোকানের মালিক মথুরা রাজাকের ওপর। তার দোকান বন্ধ দেখে আশার সন্দেহ আরও দৃঢ় হয়। আশার পরিবারের দাবি, মথুরা তাকে বিয়ের জন্য চাপ দিচ্ছিল। মথুরার বারবার প্রস্তাব প্রত্যাখ্যান করার প্রতিশোধ হিসেবেই তার ছেলেকে হত্যা করা হয়েছে বলেই অভিযোগ করা হয়েছে। অভিযুক্ত মথুরা নিখোঁজ। অভিযুক্তকে খুঁজে বের করতে স্থানীয় পুলিশ তিনটি দল গঠন করেছে। ফরেনসিক দল ঘটনাস্থল থেকে প্রমাণ সংগ্রহ করেছে এবং মরদেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। 

জন্মদিনের রাতে বচসায় জড়ালেন আরবাজ খানের প্রাক্তন প্রেমিকা, কী কাণ্ড ঘটালেন?

ফের অশনিসঙ্কেত, হরমুজ প্রণালি সম্পূর্ণ বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি ইরানের

দল থেকে বাদ যাওয়ার পর প্রথম প্রতিক্রিয়া সূর্যকুমারের, কি লিখলেন তিনি?

বেলুড়ে ডাস্টবিন থেকে উদ্ধার প্রচুর আধার ও ভোটার , রেশন কার্ড, কাঠগড়ায় প্রাক্তন কাউন্সিলর

জীবনের প্রথম বেতন মায়ের হাতে তুলে দিলেন ছেলে, তারপর কী ঘটল…

বাংলাদেশি অনুপ্রবেশকারীদের ফেরানো নিয়ে স্নায়ুযুদ্ধের মধ্যেই দিল্লিতে বৈঠকে বিএসএফ-বিজিবি কর্তারা

খাদ্যমন্ত্রীর নির্দেশ অমান্য! রেশনে সিমেন্ট-পাথরের টুকরো মেশানো গম দেওয়ার অভিযোগ

মুম্বই-দিল্লির পর রাজস্থানে পৌঁছে গেল মালদহের লিচু, হাসি ফিরল চাষিদের মুখে

তৃণমূল ছাড়ছেন দেব-রচনা, বিজেপিতে যোগ নিয়ে জোর জল্পনা

স্বপ্নপূরণ, ভারতীয় দলে ঠাঁই পেলেন বৈভব সূর্যবংশী

জেলেনস্কির সরাসরি বৈঠকের প্রস্তাব ফিরিয়ে দিলেন পুতিন

ফেরানো হয়েছে সরকারি নিরাপত্তা, লালু-রাবড়ির পাহারায় লাঠিধারী আরজেডি কর্মীরা

নবদ্বীপের রানীর ঘাটে জলে ঝাঁপ অসুস্থ বৃদ্ধের, চলছে তল্লাশি

আদালত চত্বরে বিমানকৃষ্ণ সাহাকে লক্ষ্য করে ছোড়া হল পচা ডিম