দিল্লিতে ফিরল নির্ভয়ার স্মৃতি , চলন্ত বাসে গণধর্ষণ তরুণীকে

Share:

নিজস্ব প্রতিনিধি:  দিল্লির নির্ভয়াকাণ্ড নাড়িয়ে দিয়েছিল গোটা দেশকে।  নারী নিরাপত্তা নিয়ে ঝড় উঠেছিল দেশের রাজধানীতে। ২০১২ সালের সেই ভয়াবহ স্মৃতিই ফিরল ২০২৬ সালে। নয়াদিল্লিতে একটি চলন্ত বেসরকারি বাসের  মধ্যে এক মহিলাকে গণধর্ষণের অভিযোগ উঠেছে। অভিযোগ পাওয়ার পরেই পুলিশ বাসের চালক ও কন্ডাক্টরকে গ্রেফতার করেছে।   

পুলিশ সূত্রে খবর, চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে দিল্লির রানিবাগ এলাকায়। নির্যাতিতা তাঁর অভিযোগে জানিয়েছেন একটি প্রাইভেট বাসের মধ্যে তাঁকে গণধর্ষণ করা হয়েছে। সোমবার রাতে কাজ থেকে বাড়ি ফেরার সময় তাঁর সঙ্গে এই ঘটনা ঘটে। নির্যাতনের শিকার হওয়া মহিলা জানিয়েছেন,  বাড়ি ফেররা জন্য সরস্বতী বিহার বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে ছিলেন। সেই সময়ে তিনি একটি প্রাইভেট বাসকে থামান। বাসে উঠতেই মুহূর্তে বদলে যায় পরিস্থিতি। নির্যাতিতার অভিযোগ, চালক ও কন্ডাক্টর তাঁকে জোর করে বাসের ভেতর টেনে নিয়ে যায়। সারারাত ধরে তাঁর উপর চলে পাশবিক নির্যাতন। ভোরের দিকে অভিযুক্তরা তাঁকে রাস্তার পাশে ফেলে দিয়ে পালিয়ে যায়। তারপরেই মহিলা পুলিশের দারস্থ হয়। দিল্লি পুলিশ জানিয়েছে বাসটিকে বাজেয়াপ্ত করা হয়েছে। দিলি পুলিশ জানিয়েছে, মহিলাটি বিবাহিত এবং তিন সন্তানের মা। যাবতীয় শারীরিক পরীক্ষার পর একটি এফআইআর দায়ের করা হয় এবং অভিযুক্তদের গ্রেফতার করা হয়। কোন রাস্তা দিয়ে বাসটি যাচ্ছিল সেই সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। 

আরও পড়ুন: ‘লড়াই নয়, একসঙ্গে কাজ হোক’, ট্রাম্পকে বার্তা চিনা প্রেসিডেন্টের                            

প্রসঙ্গত, ঠিক এমনই ঘটনা ঘটেছিল ২০১২ সালের ১৬ ডিসেম্বর রাতে নির্ভয়ার সঙ্গেও। দিল্লির মুনিরকা এলাকায় একটি চলন্ত বাসে ২৩ বছর বয়সী তরুণীকে তার সঙ্গীর সামনেই বাসের মধ্যে গণধর্ষণ করা হয়েছিল। শুধু গণধর্ষণ নয় তাঁর যৌনাঙ্গে প্রবেশ করানো হয়েছিল লোহার রড ও ভাঙা কাঁচের বোতল। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হলেও শেষ রক্ষা হয়নি। ২৯ ডিসেম্বর শেষ নিশ্বাস ত্যাগ করেন। সেই মামলায় ছয়জন অপরাধী জড়িত ছিল। অভিযুক্তদের মধ্যে একজন আত্মহত্যা করেন এবং একজনের বয়স ১৮ বছরের কম হওয়ায় তাকে সংশোধনাগারে রাখা হয়। বাকি চারজন বিনয় শর্মা, পবন গুপ্ত, মুকেশ সিং এবং অক্ষয় ঠাকুরকে ২০২০ সালের ২০ মার্চ দিল্লির তিহাড় জেলে ফাঁসি দেওয়া হয়।

কাদা-মাটিতে হাত দিলেই বাড়ে রোগ প্রতিরোধ ক্ষমতা! গবেষণায় উঠে এল চমকপ্রদ তথ্য

স্বাস্থ্যবিমা কেনার আগে অবশ্যই যাচাই করুন এই ৫টি জরুরি বিষয়!

অভিবাসন তল্লাশি ছাড়া দিল্লি ছাড়লেন তিন ইতালীয়, এয়ার ইন্ডিয়াকে শোকজ

‘অসুরদের থেকে দূরে থাকবেন,’ গণেশ চতুর্থীতে রাজ্যবাসীকে সতর্ক করলেন মুখ্যমন্ত্রী

জোর ধাক্কা ভারতীয় শিবিরে, আফগান সিরিজ থেকে ছিটকে গেলেন বরুণ চক্রবর্তী

ঋতব্রত-ফিরহাদদের বিধায়ক পদ খারিজের আর্জি জানিয়ে সুপ্রিম কোর্টে কালীঘাট তৃণমূল

জীবন নিয়ে খেলা! ৯০ হাসপাতাল-দোকানে ক্যান্সারের নকল ওষুধ সরবরাহ, জালে চক্রের পাণ্ডা

সারাদিন প্রেমিকের সঙ্গে ফোনে কথা মায়ের, রাগে গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী ১৪ বছরের ছেলে

অভিন্ন দেওয়ানি বিধি নিয়ে শাহের ঘোষণায় ক্ষুব্ধ নীতীশ কুমারের দল

শেষ মুহূর্তে গোল করে মহমেডানের বিরুদ্ধে হার বাঁচাল ইস্টবেঙ্গল

 ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংগ্রহশালায় এবার গোলাম আযমকে জুতোপেটার ছবি ঝোলাল পড়ুয়ারা

আগের মতোই চলবে মিড ডে মিল, ইসকনকে সরিয়ে জানাল শিক্ষাদফতর

‘মাকে খুনের চেষ্টা,’ প্রতিবাদে পদত্যাগের হুঁশিয়ারি দিলেন রেখা পাত্র

বঙ্গ বিজেপিতে গুরুত্ব বাড়ল দেবজিতের, পেলেন প্রধান মুখপাত্রের পদ