চোর সন্দেহে গাছে উল্টো করে ঝুলিয়ে বেদম মার

ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে গ্রেফতার চার

Share:

নিজস্ব প্রতিনিধি, বিলাসপুর: শুধুমাত্র সন্দেহ। সন্দেহ চুরির। সেই সন্দেহে এক নিরাপত্তারক্ষীকে গাছের ডালের সঙ্গে উল্টো করে ঝুলিয়ে চলল গণধোলাই।এমনই এক ভয়াবহ শারীরিক নির্যাতনের সাক্ষী বিলাসপুর। মারের হাত থেকে বাঁচতে ওই অবস্থাতেই সে ছেড়ে দেওয়ার জন্য কাতর আর্জি জানিয়েছে। ‘বীর যোদ্ধাদের’ বয়ে গিয়েছে তাঁর আর্জিতে সাড়া দিতে। 

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল সেই হৃদয় বিদারক দৃশ্য, যা দেখে সুশীল সমাজ ছিঃছিক্কার করছে। ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে পুলিশ চারজনকে গ্রেফতার করেছে। তাদের বিরুদ্ধে ফৌজদারি আইনে একাধিক মামলা রুজু করেছে।ঘটনার সঙ্গে আরও কয়েকজন জড়িত থাকতে পারে বলে পুলিশের ধারণা। তাদের খুঁজে বের করতে শুরু হয়েছে তল্লাশি।

জানা গিয়েছে, গণধোলাইয়ের শিকার মহাবীর নামে এক ব্যক্তি। গ্রামবাসীদের অভিযোগ, মহাবীর চুরি করার চেষ্টা করছিল। হাতে-নাতে তাঁকে তারা ধরে ফেলে। আগামীদিনে সে যাতে চুরি করার সাহস না দেখায়, তার জন্য তাকে তারা উচিত শিক্ষা দেওয়ার কথা চিন্তা করে। আর সেই উচিত শিক্ষা হল গরমের মধ্যে গাছের ডালে উল্টো করে ঝুলিয়ে শুধু মারতে থাকো।

স্টেশন হাউজ অফিসার বিকাশ কুমার জানিয়েছে, মনীশ নামে এক ব্যক্তি জানিয়েছে, চলতি সপ্তাহের গোড়ার দিকে মহাবীর তাঁদের বাড়ি ঢুকে চুরি করার চেষ্টা করে। বাড়ির লোকেরা সঙ্গে সঙ্গে তাঁকে ধরে ফেলে। দড়ি দিয়ে ঘরের মধ্যে তাঁকে বেঁধে রাখে। পরে এলাকার কয়েকজনকে খবর দিলে তারা সেখানে জড়ো হয়। মহাবীরকে কিছুদূরে নিয়ে গিয়ে তাঁকে গাছে ঝুলিয়ে মারতে শুরু করে।  খবর পেয়ে পুলিশ সেখানে গেলে ঘটনাস্থল থেকে পালায় কয়েকজন। তাদের খোঁজ শুরু হয়েছে।

আরও পড়ুন বোকা চোরদের কাহিনি, ইমিটেশন ভেবে ফেলে গেল জড়োয়ার গয়না

নৈহাটি স্টেশনে ৪ ঘন্টার ট্রাফিক ব্লক, বাতিল একগুচ্ছ লোকাল ট্রেন, দুর্ভোগে পড়বেন যাত্রীরা

ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় ম্যাচে নামার আগেই ভারতের তরুণ পেসারকে শাস্তি দিল আইসিসি

‘সনাতনের উত্থানেই বদ্ধপরিকর সরকার’, মায়াপুর থেকে বড় বার্তা দিলীপের

শুভেন্দুকে ‘দক্ষ প্রশাসক’ আখ্যা দিয়ে মমতার সঙ্গ ছাড়লেন ২১ জুলাইয়ের ‘কলঙ্কিত নায়ক’ মণীশ

৬.৩ মাত্রার ভূমিকম্প আঘাত হানতেই নিউজিল্যান্ডে জারি সুনামি সতর্কতা

হোটেলে সারারাত ধর্ষণ, চলে নির্যাতনও! যুবকের বিরুদ্ধে গুরুতর অভিযোগ যুবতীর

‘জয় জগন্নাথ’ বলে গুপ্তিপাড়ায় রথের রশিতে টান ভক্তদের

জাল নথিতে অনুপ্রবেশের খোঁজে পশ্চিমবঙ্গ-সহ ১৩ জায়গায় ইডি অভিযান

৪৫ বছর বাদে আটক জিয়াউর রহমান হত্যা মামলায় ফাঁসির সাজা পাওয়া প্রাক্তন সেনা কর্তা

রাজ্যসভার সাংসদ পদে ইস্তফা, মমতার হাত ছেড়ে এবার পদ্ম শিবিরে কোয়েল!

হরমুজগামী জাহাজে নিয়োগ করা যাবে না ভারতীয় নাবিকদের, নির্দেশিকা জারি নয়াদিল্লির

এক ধাক্কায় কমল সোনা-রুপোর দাম, স্বস্তির নিঃশ্বাস ফেলছেন ক্রেতারা

আমেরিকায় গ্রিন কার্ড পেতে লাগবে ১ লাখ ডলার! বড়সড় পরিকল্পনার পথে ট্রাম্প প্রশাসন

বর্ষায় রোগজীবাণু দূরে রাখতে ডায়েটে যোগ করুন বুস্টিং স্যালাড