মানসিক ভারসাম্যহীন মহিলা ৩৫ বছর শিকল দিয়ে বাঁধা, অবশেষে উদ্ধার

উদ্ধার করে একটি স্বেচ্ছাসেবী সংস্থা

Share:

নিজস্ব প্রতিনিধি, ফিরোজাবাদ (উত্তরপ্রদেশ):  এক মাস বা দুই মাস নয়। এক বছর বা দুই বছর নয়। টানা ৩৫ বছর। এক মানসিক ভারসাম্যহীনকে তাঁর বাড়ির লোক চেন দিয়ে বেঁধে রেখেছিল। গ্রামবাসীর থেকে এই নিষ্ঠুর খবর জানতে পারে একটি স্বেচ্ছাসেবী সংগঠন। তারা পুলিশের সাহায্য নিয়ে মানসিক ভারসাম্যহীনকে উদ্ধার করে ভর্তি করে মানসিক হাসপাতালে। হাসপাতাল সূত্রে পাওয়া খবরে জানা গিয়েছে, কয়েক বছর ধরে চেন দিয়ে বেঁধে রাখার ফলে শরীরে কালসিটে পড়ে গিয়েছে।

পরিবার সূত্রে পাওয়া খবরে জানা গিয়েছে, মানসিক ভারসাম্যহীনের বয়স যখন ১৭ বছর, সেই সময় থেকে তার বাড়ির লোকেরা তার দুই হাত এবং দুই পায়ে শিকল পরিয়ে দেয়। গ্রামবাসীরা জানিয়েছে, মানসিক ভারসাম্যহীনাকে তাঁর পরিবারের লোকেরা একটি ঘরে আটকে রাখে। ঘরের ভিতরে খাবার ঢোকানোর জন্য দরজায় সামান্য ভেঙে ফেলে তৈরি করে গর্ত। সেই গর্তের মধ্যে দিয়ে ভারসাম্যহীন মহিলাকে খেতে দেওয়া হত। আর জানালা দিয়ে দেওয়া হয় স্নান করার জল। স্নানের জল কিছুটা বাঁচিয়ে রাখতেন খাওয়ার জন্য।

জানা গিয়েছে, মানসিক ভারসাম্যহীনাকে উদ্ধার করতে ওই স্বেচ্ছাসেবী সংগঠনের তরফ থেকে পদ্ম শিবিরের সাংসদ অঞ্জুলার সাহায্য চাওয়া হলে তিনি সাহায্যের হাত বাড়িয়ে দেন। তিনি এবং ওই স্বেচ্ছাসেবী সংগঠন পুলিশের সাহায্যে ওই মানসিক ভারসাম্যহীনকে উদ্ধার করে সেখানকার একটি মানসিক হাসপাতালে ভর্তি করে দেয়।

এই ঘটনা থেকে স্পষ্ট যে ভারতে মানসিক ভারসাম্যহীনদের এখনও অবজ্ঞা করা হয়। সুস্থ করে তোলার বদলে তাদের ওপর চলে নির্যাতন।

AI দিয়ে ভুয়ো আইডি বানিয়ে পুলিশের উপরই দাদাগিরি! গ্রেফতার অভিযুক্ত

প্রশিক্ষণের মাঝেই বিপত্তি! মাঝ আকাশে যুদ্ধবিমানের সংঘর্ষে নিহত ৪ পাইলট

পুরভোটে কারা লড়বেন? প্রার্থীতালিকা চূড়ান্ত করতে দিল্লি সফরে শমীক

সন্ধের জলখাবারের জন্য বাড়িতেই বানিয়ে ফেলুন এগ মাঞ্চুরিয়ান, দেখে নিন রেসিপি

যুদ্ধবিরতির পরও গাজায় থামেনি মৃত্যুমিছিল! ইজরায়েলের হামলায় নিহত ১,৪০০-র বেশি ফিলিস্তিনি

সকালে হাঁটতে বেরনোই কাল হল! ‘MLA’ স্টিকার লাগানো মার্সিডিজের ধাক্কায় প্রাণ গেল তরুণের

বাড়িতে বানিয়ে ফেলুন গুজরাতের জনপ্রিয় পনির ঘোটালা, রইল রেসিপি

চাপড়ায় বাবাকে পিটিয়ে খুনের অভিযোগ ছেলের বিরুদ্ধে, পলাতক অভিযুক্ত

জম্ম-কাশ্মীরে ফের নাশকতার ছক? পুঞ্চ থেকে উদ্ধার IED ভর্তি ৭টি কন্টেনার

বিদেশে বসেই চালাতেন অপরাধের সাম্রাজ্য, অবশেষে আমেরিকায় গ্রেফতার ভারতের দুই ‘মোস্ট ওয়ান্টেড’ গ্যাংস্টার

আরও গভীর হচ্ছে নিম্নচাপ, আজ কলকাতা সহ দক্ষিণবঙ্গের আকাশ কেমন থাকবে ? ঘূর্ণিঝড়ের আশঙ্কায় বাড়ছে উদ্বেগ

অপেক্ষার অবসান, নিউজিল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টি-২০-তে শিকে ছিঁড়ল বৈভবের

‘হনুমান অংশ’ ও ‘বর্ডার ২’-কে পিছনে ফেলে দুরন্ত গতিতে এগোচ্ছে রজনীকান্তের ‘Jailer 2’

অরুণাচলের টাকসিং-এর দুটি এলাকা সংবেদনশীল অবস্থায় রয়েছে, জানাল প্রতিরক্ষা মন্ত্রক