ঘূর্ণিঝড় মিচাউংয়ের তাণ্ডবে লণ্ডভণ্ড তামিলনাডু, মৃত বেড়ে ১৭

Share:

নিজস্ব প্রতিনিধি, চেন্নাই: ঘূর্ণিঝড় মিচাউংয়ের তাণ্ডবে লণ্ডভণ্ড চেন্নাই-সহ তামিলনাডুর একাধিক এলাকা। লাগাতার বৃষ্টিতে জলের তলায় চলে গিয়েছে একাধিক এলাকা। মঙ্গলবার রাত পর্যন্ত মিচাউংয়ের তাণ্ডবের বলি হয়েছেন ১৭ জন। তবে উপকূলে আঘাত হানার পরে অনেকটাই দুর্বল হয়েছে মিচাউং।ফলে স্বস্তির নিশ্বাস ফেলেছে প্রশাসন। তবে একাধিক এলাকা প্লাবিত হওয়ায় আজ বুধবারও স্কুল-কলেজ বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

মিচাউংয়ের তাণ্ডব কমলেও চেন্নাই-সহ একাধিক এলাকার মানুষ এখনও ঘরবন্দি হয়ে রয়েছেন। কোথাও-কোথাও হাঁটু এবং কোমর সমান জল জমেছে। বৃষ্টির দাপট কমলেও ৯০ থেকে ১০০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে চলেছে। প্রতিকুল আবহাওয়া উপেক্ষা করেই উদ্ধারকার্য চালাচ্ছেন বিপর্যয় মোকাবিলা বাহিনীর সদস্যরা।  দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে চেন্নাইয়ে আইফোন উৎপাদন বন্ধ করে দিয়েছে তাইওয়ানের যন্ত্রাংশ নির্মাণকারী প্রতিষ্ঠান ফক্সকন। দেওয়াল চাপা পড়ে ও বিদ্যু‍ৎস্পৃষ্ঠ হয়ে বিভিন্ন জায়গায় ১৭ জন প্রাণ হারিয়েছেন। অনভিপ্রেত ঘটনা এড়াতে একাধিক এলাকায় বিদ্যু‍ৎ পরিষেবা বন্ধ করে দিয়েছে প্রশাসন। ঘরবন্দি মানুষের কাছে খাবার ও পানীয় জল পৌঁছে দেওয়ার কাজ চলছে। তামিলনাডুর পাশাপাশি মিচাউংয়ের প্রভাবে অন্ধ্রপ্রদেশের একাধিক এলাকায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। নেল্লোর, প্রকাশম, তিরুপতি জেলায় ক্ষতিগ্রস্ত হয়েছেন কয়েক হাজার পরিবার।

অন্যদিকে, ঘূর্ণিঝড় মিচাউংয়ের তাণ্ডব মোকাবিলায় দ্রুত আর্থিক সাহায্য চেয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি দিয়েছেন তামিলনাডুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন। এদিন সকালে বন্যায় ক্ষতিগ্রস্ত চেন্নাইয়ের একাধিক এলাকা ঘুরে দেখার পাশাপাশি ত্রাণ শিবির পরিদর্শনও করেন তিনি। ত্রাণ শিবিরে আশ্রয় নেওয়া দুর্গতদের হাতে ত্রাণ সামগ্রীও তুলে দেন।

সাগরে নিম্নচাপের জের, শুক্র রাত থেকেই প্রবল বৃষ্টির পূর্বাভাস, জারি কমলা সতর্কতা

বিরাট স্বস্তি তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী বিজয়ের, ডিভোর্সের মামলা প্রত্যাহার করলেন স্ত্রী সঙ্গীতা

তামিলনাড়ুতে চাকরির টোপ দিয়ে যুবতীকে বাংলাদেশে পাচার, তদন্তে কলকাতা পুলিশ

পাসপোর্ট-ভিসা ছাড়াই দার্জিলিং বেড়াতে গিয়ে গ্রেফতার ‘বাংলাদেশি’, ঠাঁই হল হোল্ডিং সেন্টারে

পার্থ ভৌমিক গদ্দার! নৈহাটিজুড়ে পড়ল পোস্টার, চাঞ্চল্য

বিদেশি লিগে খেলছেন অজিঙ্কা রাহানে, কোন দলের হয়ে নামছেন নাইটদের প্রাক্তন অধিনায়ক?

২ বছরের জন্য নির্বাসিত পাক ক্রিকেটার, সঙ্গে ১০ লাক জরিমানা, কোন অপরাধে?

নায়ক হওয়ার স্বপ্নে ঘরছাড়া, ৩৫ বছর পর বাড়ি ফিরলেন নদিয়ার ‘নিখোঁজ’ যুবক

তৃণমূলীদের দলে যোগদান করালেই ব্যবস্থা, হুঁশিয়ারি দিলীপের

যুবশ্রী-যুবসাথীর বদলে আসছে যুবশক্তি, কারা পাবেন ৩ হাজার টাকা?

জোড়া ঘূর্ণাবর্তে ভিজবে বাংলা, দিনভর বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস কলকাতাসহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায়

‘পঞ্চায়েতে অতিরিক্ত কর বসানো হচ্ছে না’, বিভ্রান্তি দূর করে জানালেন দিলীপ

বিদেশি রেফারিদের যৌনসেবা দিয়ে ফল প্রভাবিত করার চেষ্টা, কাঠগড়ায় একাধিক ক্লাব

‘স্বাধীনতা সংগ্রামীরা গুলি খেয়েছেন, আর আপনার ডিমে ভয়,’ মহুয়াকে ভর্ৎসনা সুুপ্রিম কোর্টের