স্ত্রী যশোদাবেনের আয়-যোগাযোগ নম্বর জানাতেই পারলেন না মোদি

Share:

নিজস্ব প্রতিনিধি, বারাণসী: চলতি লোকসভা ভোটে লড়তে মঙ্গলবারই বারাণসীতে মনোনয়নপত্র জমা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আর নির্বাচন কমিশনের কাছে জমা দেওয়া মনোনয়ন পত্রের সঙ্গে জমা দেওয়া হলফনামায় জীবনসঙ্গী হিসাবে যশোদাবেন মোদির কথা উল্লেখ করলেও স্ত্রীর আয় কিংবা যোগাযোগ নম্বর সংক্রান্ত তথ্য জানাতেই পারলেন না প্রধানমন্ত্রী। হলফনামায় এ সংক্রান্ত কলম পূরণ করতে গিয়ে মোদি লিখেছেন, জানা নেই।

রাজনৈতিক পাদপ্রদীপের আলোয় আসার পরে বরাবরই জীবনসঙ্গীর বিষয়টি এড়িয়ে গিয়েছেন নরেন্দ্র মোদি। এমনকি রাজনৈতিক সমাবেশেও তিনি দাবি করেছিলেন, তিনি অবিবাহিত। কিন্তু ২০১৪ সালে প্রথমবার লোকসভা ভোটে লড়ার সময়ে বিয়ের কথা স্বীকার করেছিলেন মোদি। জানিয়েছিলেন, যশোদাবেন চিমনলাল মোদি তাঁর জীবনসঙ্গী। যদিও বিয়ের পর থেকেই দুজনের ছাড়াছাড়ি হয়ে যায়। শ্বশুরের ভিটে ছেড়ে নিজের বাপের বাড়িতে গিয়ে আশ্রয় নেন যশোদাবেন। তার পরে ১৯৭৮ সাল থেকে গুজরাতের বনসকণ্ঠ জেলার এক স্কুলে শিক্ষকতার চাকরি করেই নিজের জীবন নির্বাহ করতে থাকেন। অবসরের পেনশন দিয়েই কোনও মতে সংসার চলে তাঁর।

বারাণসী থেকে লড়তে চেয়ে যে হলফনামা দাখিল করেছেন মোদি তাতে স্ত্রী যশোদাবেনের আয় সম্পর্কে কোনও তথ্যই দেননি। এ সংক্রান্ত কলমে লিখেছেন, জানা নেই। শুধু তাই নয়, যোগাযোগ সংক্রান্ত নম্বরের ক্ষেত্রেও যশোদাবেনের ফোন নম্বর না জানার কথা জানিয়েছেন। হলফনামায় প্রধানমন্ত্রী জানিয়েছেন, মূলত প্রধানমন্ত্রী হিসাবে প্রাপ্য বেতন ও ব্যাঙ্কে থাকা টাকার সুদই তাঁর আয়ের মূল উ‍ৎস। শিক্ষাগত  যোগ্যতা হিসাবে  গুজরাত বিশ্ববিদ্যালয় থেকে কলা-য় মাস্টার্স ডিগ্রি করার কথা জানিয়েছেন মোদি।

 

 

ইতিহাসে প্রথমবার, একই দলের হয়ে মাঠে নামবেন পুরুষ ও মহিলা ক্রিকেটাররা

সম্পর্কে বিচ্ছেদ, রাগে ১৮ বছরের তরুণীকে শ্বাসরোধের পর পাথর দিয়ে পিটিয়ে খুন করল প্রেমিক

স্বামীর খুনকে সাপের ছোবলে মৃত্যু বলে চালানোর চেষ্টা, স্ত্রী ও প্রেমিককে ফাঁসির সাজা আদালতের

সার্কিট হাউস-কাণ্ডে ফের সুপ্রিম কোর্টের দ্বারস্থ মহুয়া, দ্রুত শুনানির আর্জি

হাইকোর্টের পর ফেরাল সুপ্রিম কোর্ট, পুজোয় শ্রীঘরেই কাটবে সুজিতের

স্বামীর বিরুদ্ধে মারধর ও প্রাণনাশের হুমকির অভিযোগে এফআইআর দায়ের বিজেপি মন্ত্রীর

‘আইনের চোখে সবাই সমান, সব স্টল তুলে দিন’, সিপিএমকে বুকস্টলের অনুমতি দিল না হাই কোর্ট

হামলার আশঙ্কার মধ্যে বাংলাদেশে শুরু দুর্গো‍ৎসব, ঢাকেশ্বরী মন্দিরে উপচে পড়ল ভিড়

তিরঙ্গা যাত্রা শুরুর আগেই অভিজিৎ দীপকের বাড়িতে হানা দিল পুলিশ

উৎসব মিটলেই সংসদে বিশেষ অধিবেশন, মহিলা সংরক্ষণ ও ডিলিমিটেশন বিল পেশের সম্ভাবনা

আমেরিকার স্কুলে ফের বন্দুকবাজের হানা! এলোপাথাড়ি গুলিতে মৃত চার, নিহত সন্দেহভাজন হামলাকারীও

দাবানল নেভাতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা, ইন্দোনেশিয়ায় আগুনে পুড়ে মৃত ৪

জেতা ম্যাচে হারতেই ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটারের সঙ্গে অশান্তিতে জড়ালেন অভিষেক

‘প্রয়াত মাকে নিয়ে কুৎসিত ইঙ্গিত’, মুখ্যমন্ত্রীর দ্বারস্থ বামনেতা বিকাশরঞ্জন