দেশের ৬৩ শতাংশ মানুষ শোনেনই না ‘মন কি বাত’, অস্বস্তিতে বিজেপি

৯ বছর ধরে প্রধানমন্ত্রী প্রতি মাসের শেষ রবিবার নিয়ম করে ‘মন কী বাত’ অনুষ্ঠান করলেও তা আজ অবধি শোনেননি, দেখেননি দেশের ৬৩ শতাংশ মানুষ।

Share:

নিজস্ব প্রতিনিধি: পায়ে পায়ে অতিক্রান্ত ১০০। ২০১৪ সালে থেকে যে পথ চলা শুরু করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি(Narendra Modi) এদিন অর্থাৎ রবিবার তা ১০০তম পর্বে পা রাখল ও তা অতিক্রান্তও করল। কেননা এদিনই দেশজুড়ে তো বটেই, বিদেশের মাটিতেও শোনা গিয়েছে ‘মন কি বাত’(Maan Ki Baat)। এদিনই ছিল এই অনুষ্ঠানের ১০০তম পর্ব। ভারতের মাটিতে প্রায় সব রেডিও স্টেশন ও টিভি চ্যানেলে সেই অনুষ্ঠান তো একযোগে সম্প্রচারিত হয়েইছে, সেই সঙ্গে তা রাষ্ট্রসঙ্ঘেও(UNO) দেখা নো হয়েছে। ভারতের বাইরে আর কোনও দেশের কোনও রাষ্ট্রপ্রধান এতদিন ধরে টানা জাতির উদ্দেশ্যে এই ধরনের কোনও অনুষ্ঠান করে দেখাতে পারেননি। কিন্তু এই সব সাফল্যের মাঝে গেরুয়া শিবিরকে বড়সড় অস্বস্তির মুখে ফেলে দিয়েছে এক সমীক্ষা। সেই সমীক্ষার রিপোর্ট বলছে গত ৯ বছর ধরে প্রধানমন্ত্রী প্রতি মাসের শেষ রবিবার নিয়ম করে ‘মন কী বাত’ অনুষ্ঠান করলেও তা আজ অবধি শোনেননি, দেখেননি দেশের ৬৩ শতাংশ মানুষ।

আরও পড়ুন কাকে বিশ্বাস করবেন, রাজ্য পুলিশের DG’র দেহরক্ষীই কিনা ডাকাত

জানা গিয়েছে, Center for the Studies of Developing Societies বা CSDS নামের একটি সংস্থা সমীক্ষা চালিয়েছিল গোটা দেশে। সেই সমীক্ষায় ধরা পড়েছে দেশের প্রায় ৯০ কোটি মানুষ বা দেশের জনসংখ্যার ৬৩ শতাংশ মানুষ কোনওদিন প্রধানমন্ত্রীর ‘মন কী বাত’ অনুষ্ঠান না শুনেছেন না দেখেছেন। দেশের মাত্র ২৫ শতাংশ মানুষ এই অনুষ্ঠান মাঝেমধ্যে শুনেছেন বা দেখেছেন। যেহেতু এই অনুষ্ঠান হিন্দিতে হয় তাই দক্ষিণ ভারতের রাজ্যগুলিতে এই অনুষ্ঠান শোনার বা দেখার কোনও আগ্রহই নেই। এমনকি বিজেপি শাসিত কর্ণাটকেও ছবিটা একই। আরও চমকে দেওয়ার মতো তথ্য হল হিন্দি বলয়ের মধ্যে থাকা উত্তর ও মধ্য ভারতেরও ৬২ শতাংশ মানুষ কোনওদিন ‘মন কি বাত’ অনুষ্ঠান না শুনেছেন না দেখেছেন। শুধু এটাই নয় বিজেপির তথাকথিত ডবল ইঞ্জিনের রাজ্যগুলিতেও বিজেপি(BJP) সমর্থকদের মধ্যে ৫৪ শতাংশ মানুষ শোনেন না বা দেখেন না প্রধানমন্ত্রীর ‘মন কী বাত’। তাই বিজেপি এদিন ১০০তম ‘মন কি বাত’ নিয়ে যতই লম্ফঝম্ফ করুক না কেন, বাস্তব কার্যত চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে দ্রুত পায়ের নীচে মাটি হারাচ্ছেন মোদি। দেশের মানুষ আর আগ্রহী নয় তাঁর ‘মন কী বাত’ শুনতে। তাঁর গ্রহণযোগ্যতা ও বিশ্বাসযোগ্যতাও কার্যত তলানিতে ঠেকেছে।

আরও পড়ুন ‘তোমার দেখা নাই রে তোমার দেখা নাই’, ক্ষোভ বাড়ছে বঙ্গ বিজেপিতে

এদিনের ১০০তম ‘মন কী বাত’ অনুষ্ঠানকে ঘিরে গত এক দেড় সপ্তাহ জুড়ে হাইভোল্টেজ প্রচার চালিয়েছে গেরুয়া শিবিরে। টিভি ও রেডিওর প্রায় সব চ্যানেলে ঢাক ঢোল পিটিয়ে ১০০তম ‘মন কি বাত’ অনুষ্ঠানের প্রচার চালানো হয়েছে। কিন্তু তা নিয়ে দেশবাসীর বিন্দুমাত্র কোনও আগ্রহ নেই। সব আগ্রহ তলানিতে এসে ঠেকেছে। কেননা আমজনতা মনে করছেন এই অনুষ্ঠানের মাধ্যমে প্রধানমন্ত্রী কার্যত দেশবাসীর গুরুঠাকুর হয়ে উঠতে চাইছেন। কিন্তু দেশবাসীর নিত্যদিনের সমস্যার সমাধান তিনি করতে চাইছেন না। নিত্যদিনই তিনি ও তাঁর সরকার আমজনতার ওপর একের পর এক বোঝা চাপিয়ে চলেছেন। তাই তাঁর ‘মন কি বাত’ শোনার আর কোনও আগ্রহ নেই দেশবাসীর।

বারবার দুর্ঘটনা এড়াতে কড়া পদক্ষেপ, মন্দারমণিতে ২ কিমি এলাকা ‘রেড জোন’

ফুলবদলের উপহার, রাজ্য়সভায় বিজেপির প্রার্থী কোয়েল মল্লিক!

এশিয়াডের ফাইনালে পাকিস্তান, ফের দেখা যাবে ভারত-পাক মহারণ?

স্বামীর সঙ্গে ঝামেলার পরই ভয়াবহ পরিণতি! জঙ্গলে নিয়ে গিয়ে মহিলাকে গণধর্ষণের অভিযোগ

জগদ্দলে ব্যক্তিকে কুপিয়ে খুন, ঘটনার পর থানায় গিয়ে আত্মসমর্পণ অভিযুক্তের

সাহসী ভারতীয় পাইলট স্মিত মচ্ছরের পরিবারকে ফোন প্রধানমন্ত্রী মোদির, কি কথা হল?

অনুব্রত মণ্ডলের উপর হামলার ঘটনায় ছাড়া পেল অভিযুক্তরা

‘গ্যাসের দামবৃদ্ধি আমাদের নিয়ন্ত্রণে নেই’, সাফ জানালেন দিলীপ ঘোষ

এবার পুজোয় পকেট হবে ফাঁকা? এক ধাক্কায় বাড়ল রান্নার গ্যাসের দাম, কলকাতায় কত?

অক্টোবরের শুরুতেই গরমে হাঁসফাঁস দক্ষিণবঙ্গ, পুজোর আগে বৃষ্টির সম্ভাবনা উত্তরবঙ্গে

আফগানিস্তানে ভয়াবহ বিমান হামলা পাকিস্তানের, নিহত ৯

রেকর্ড রান তাড়া করে ভারত জিতলেও খুশি নন কোচ গম্ভীর, কারণ জানালেন নিজেই

চুক্তি না হলে ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের

মাঝ আকাশে জিম্বাবোয়েতে ভেঙে পড়ল হেলিকপ্টার, নিহত ৬