দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

প্রধানমন্ত্রীর সঙ্গে নিজের ছবি জুড়ে প্রতারণা করত নয়ডার যুবক, অবশেষে গ্রেফতার

নিজস্ব প্রতিনিধি: দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি-সহ (Prime Minister Narendra Modi) একাধিক মন্ত্রীর ছবির সঙ্গে ফটোশপের সাহায্যে নিজের ছবি জুড়ে প্রতারণার জাল ছড়িয়েছিল নয়ডার বাসিন্দা এক যুবক। সামাজিক যোগাযোগ মাধ্যমে সেই ছবি প্রচার করে টেন্ডার ও সরকারি চাকরি পাইয়ে দেওয়ার কথা বলে প্রতারণা চক্র চালাত। কিন্তু শেষরক্ষা হল না। অবশেষে পুলিশের জালে ধরা পড়ল অভিযুক্ত।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত যুবকের নাম মহম্মদ কাশিফ (৩৬)। নয়ডার সেক্টর ১০৭-এর একটি উচ্চবিত্ত পরিবারের সন্তান। কিন্তু দেশের প্রধানমন্ত্রী ও অন্যান্য মন্ত্রীদের সঙ্গে তাঁর যোগাযোগ রয়েছে বলে লোকের কাছে দাবি করত। এমনকি নিজের দাবির সপক্ষে প্রমাণ হিসাবে ফটোশপে ছবি বিকৃত করা শুরু করে অভিযুক্ত। প্রধানমন্ত্রী ও অন্যান্য মন্ত্রীদের ছবি বিকৃত করে নিজের ছবির সঙ্গে জুড়ে দিত, তার বিকৃত ছবিতে দেখা যেত নরেন্দ্র মোদির সঙ্গে কখনও কথোপকথন করছে ওই যুবক, আবার কখনও সরকারি অনুষ্ঠানের মঞ্চে কোনও মন্ত্রীর সঙ্গে বসে রয়েছে। কিন্তু আদতে সেই ছবিগুলি ছিল কৃত্রিম, বিকৃত করা। এই সমস্ত বিকৃত ছবি ছড়িয়ে দিত সামাজিক যোগাযোগ মাধ্যমে, আর তারপর টেন্ডার পাইয়ে দেওয়ার নামে, কখনও চাকরি পাইয়ে দেওয়ার নামে লোকের কাছ থেকে টাকা তুলত।

বুধবার উত্তরপ্রদেশ পুলিশের বিশেষ টাস্ক ফোর্স কাশিফকে গ্রেফতার করেছে। পাশাপাশি তার ব্যবহৃত একটি মার্সিডিজ গাড়ি ও তিনটি আইফোন বাজেয়াপ্ত করেছে তদন্তকারীরা। ধৃত যুবকের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৪২০ (প্রতারণা), ৪৬৭, ৪৬৮, এবং ৪৭১ (জালিয়াতির সঙ্গে সম্পর্কিত) ধারায় মামলা দায়ের করা হয়েছে। ওইদিন তাকে আদালতে তোলা হলে বিচার বিভাগীয় হেফাজতে পাঠানো হয়।

Published by:

Share Link:

More Releted News:

বিজেপি শাসিত রাজ্যে অপুষ্টিতে মৃত্যু ৪ মাসের শিশুর, সরকারি স্বাস্থ্য কর্মীদের নিশানা পরিবারের

রেকর্ড ৮৫.০৩ শতাংশ ভোট পড়ল তামিলনাড়ুতে, স্বাধীনতার পর সর্বোচ্চ

লক্ষ্মীবারেই রক্তাক্ত শেয়ার বাজার, ৮৫২ সূচক কমল সেনসেক্স

উত্তরপ্রদেশে বিজেপির মুখ্যমন্ত্রী মুখ যোগী আদিত্যনাথ-ই’, জানিয়ে দিলেন পদ্ম সভাপতি

মোদি- জয়শঙ্কর সহ দেশের একাধিক মুখ্যমন্ত্রীকে বোমা মেরে হত্যার হুমকি, হাই অ্যালার্ট জারি

বাংলা সহ পাঁচ রাজ্যে ভোটের পরেই বাড়বে জ্বালানির দাম? পরিকল্পনা স্পষ্ট করল কেন্দ্র

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ