কেন্দ্রীয় মন্ত্রীর অসভ্যতামি! অভিষেকদের সঙ্গে দেখা করতে অস্বীকার

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: বিজেপি নেতা-মন্ত্রীরা যে রাজনৈতিক শিষ্টাচারের ধার ধারেন না, ফের একবার তা প্রমাণ হল। সময় দিয়েও মঙ্গলবার সন্ধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়-সহ তৃণমূল কংগ্রেসের প্রতিনিধিদের সঙ্গে দেখা করতে চাইলেন কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রকের প্রতিমন্ত্রী সাধ্বী নিরঞ্জ জ্যোতি। প্রায় দেড় ঘন্টা তৃণমূল প্রতিনিধিদলকে বসিয়ে রেখে দেখা করা সম্ভব নয় বলে জানিয়ে দিয়েছেন তিনি। যদিও পাল্টা হুঙ্কার ছুড়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। মন্ত্রী দেখা করা না পর্যন্ত কৃষি ভবন থেকে যাবেন না বলে জানিয়ে দিয়েছেন। আর এহেন পরিস্থিতিতে বিজেপি-তৃণমূল সঙ্ঘাত চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে।

১০০ দিনের কাজের বকেয়া আদায়ের দাবিতে গত দু’দিন ধরে দেশের রাজধানী দিল্লিতে আন্দোলন চালাচ্ছে তৃণমূল কংগ্রেস। মঙ্গলবার দুপুর একটা থেকে যন্তরমন্তরে ধর্না দেন অভিষেক বন্দ্যোপাধ্যায়-সহ তৃণমূল কংগ্রেসের সাংসদ-মন্ত্রীরা। তাঁদের সঙ্গে ছিলেন জব কার্ড হোল্ডাররাও। মোট ৪০ জনের প্রতিনিধিদল বিকেল পাঁচটার পরে যন্তর মন্তর থেকে কাঁধে চিঠির বোঝা নিয়ে সন্ধ্যা ৬টা ১০ মিনিট নাগাদ পৌঁছন তৃণমূল সাংসদরা। সময় দেওয়ার পরেও তৃণমূল প্রতিনিধিদের সঙ্গে দেখা করতে অস্বীকার করেন কেন্দ্রীয় গ্রামোন্নয়ন প্রতিমন্ত্রী সাধ্বী  নিরঞ্জন। প্রতিবেদন প্রকাশ পর্যন্ত দফতরের ভিতরেই অপেক্ষা করছেন তৃণমূলের নেতা-মন্ত্রীরা।

কৃষি ভবনের ভিতর থেকে এক ভিডিয়ো বার্তা প্রকাশ করেছেন তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক তথা কেন্দ্র বিরোধী আন্দোলনের পুরোধা অভিষেক বন্দ্যোপাধ্যায়। ওই ভিডিয়ো বার্তায় তিনি অভিযোগ করেন, বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর সঙ্গে মন্ত্রী দেখা করার পরেই এই কৌশল নিয়েছেন। কেন্দ্রীয় গ্রামোন্নয়ন প্রতিমন্ত্রী দেখা না করা পর্যন্ত তাঁরা যে কৃষি ভবন ছাড়বেন না, তাও স্পষ্ট করে দিয়েছেন তৃণমূল কংগ্রেসের সেকেন্ড ইন কম্যান্ড। ভিডিয়ো বার্তায় তিনি বলেন, ‘মন্ত্রী বলেছেন, দেখা করবেন না। আমরাও বলছি, দেখা না করে এখান থেকে যাব না।’ শেষ পাওয়া খবরে জানা গিয়েছে, তৃণমূলের পাঁচ প্রতিনিধির সঙ্গে দেখা করতে রাজি হয়েছেন মন্ত্রী।

‘গ্রামে রাস্তা সারানো থেকে পুকুর পরিষ্কার, সবটাই করেছি,’ নজরুল মঞ্চে বললেন মুখ্যমন্ত্রী

বেগুনে এবার ইতালিয়ান টুইস্ট! চিজে ভরা এগপ্ল্যান্ট পারমিজিয়ানা বানান ঘরেই

পুজো মণ্ডপ সংলগ্ন এলাকায় আমিষ থাকা চলবে না, উদ্যোক্তাদের হুঁশিয়ারি বিশ্ব হিন্দু পরিষদের

গাল ফুলে ঢোল, পায়ে ব্যান্ডেজ! রাখি পূর্ণিমায় অসুস্থ মিমি, নায়িকার ছবি দেখে উদ্বিগ্ন ভক্তরা

বাড়িতে বানান বেলুচিস্তানের জনপ্রিয় পদ আলু কিমা, জানুন সহজ রেসিপি

মুখ্যমন্ত্রীর আশ্বাসের পর বাসস্থানের সঙ্গেই কাজ পেলেন পার্ক স্ট্রিটের সীতা

দুপুরের পাতে আনুন প্রোটিন সমৃদ্ধ গোলাপি বিটের পুরি, রইল রেসিপি

‘ঘরের শত্রুদের সঙ্গে লড়ব আমরা’, রাখি বন্ধন উৎসবে সংকল্প মুখ্যমন্ত্রীর

চিনে ভূমিকম্পের ফলে তিব্বতে ভাঙল বাঁধ, ফের হড়পা বানের আশঙ্কা নেপালে, বন্ধ উদ্ধারকাজ

ইমরানের ছেলেদের সাক্ষাৎকার বিতর্কে ইংল্যান্ডের সঙ্গে টেস্ট খেলতে নারাজ পাকিস্তান

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপের ভ্রুকুটি, উত্তর থেকে দক্ষিণে বৃষ্টির পূর্বাভাস

অভিষেকের অফিসে সাইনবোর্ড খোলা ইস্যুতে হাইকোর্টে কালীঘাট তৃণমূল, দ্রুত শুনানির আর্জি

‘পরিবেশ পাল্টেছে, জমিদারি চলবে না,’ বিলবোর্ড বিতর্কে অভিষেককে তোপ দিলীপের

ইকো পার্কে কেক কেটে, ঝালমুড়ি খেয়ে রাখি বন্ধন উৎসব পালন করলেন দিলীপ