একবার-দু’বার নয়, ৯৫ বার ছুরির আঘাতে শাশুড়িকে খুন, ফাঁসির সাজা বউমাকে

Share:

নিজস্ব প্রতিনিধিঃ এক বা দু’ বার নয় পর পর ৯৫ বার শাশুড়িকে ছুরির দিয়ে কুপিয়ে হত্যা করেছিল বউমা। আর ওই নৃশংস ঘটনায় মঙ্গলবার গুণধর বউমাকে মৃত্যুদণ্ড দিল মধ্যপ্রদেশের রেওয়া জেলার একটি আদালত। জানা গিয়েছে, এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে   ২০২২ সালে ১২ জুলাই।

সরকারি আইনজীবী বিকাশ দ্বিবেদী জানিয়েছেন, মাঙ্গাওয়া থানা সীমানার অন্তর্গত আত্রেলা গ্রামের বাসিন্দা কাঞ্চন কোলে।  ২০২২ সালের ১২ জুলাই পারিবারিক কলহের জেরে সে  শাশুড়িকে ৯৫ বারেরও বেশি কাস্তে দিয়ে কুপিয়ে খুন করে। নৃশংস হত্যাকাণ্ডের সময় বাড়িতে একাই ছিলেন শাশুড়ি সরোজ কোলে। স্ত্রীর হাতে মায়ের নৃশংস মৃত্যুর খবর জানতে পেরেই পুলিশকে খবর দেন নিহত সরোজের ছেলে বাল্মিকী কোলে। বাড়িতে পৌঁছেই রক্তাক্ত অবস্থায় মাকে হাসপাতালে নিয়ে যান তিনি। চিকিৎসকেরা অবশ্য সরোজ কোলেকে মৃত বলে ঘোষণা করেন। ওই নৃশংস ঘটনার কথা জানাজানি হতেই শোরগোল পড়ে যায়। 

তদন্তে নেমে পুলিশ বউমা কাঞ্চন কোলে এবং তাঁর স্বামী বাল্মীকী কোলেকে আটক করে পুলিশ। তবে উপযুক্ত প্রমাণের অভাবে বাল্মীকীর বিরুদ্ধে অভিযোগ প্রত্যাহার করে নেয় পুলিশ। কাঞ্চনকেই প্রধান আসামী হিসাবে দেখানো হয়। গতকাল মঙ্গলবার রেওয়া জেলার চতুর্থ অতিরিক্ত দায়রা বিচারক পদ্মা জাতভ শাশুড়ি সরোজ কোলেকে নৃশংসভাবে খুনের অপরাধে বউমা কাঞ্চন কোলকে দোষী সাব্যস্ত করে ফাঁসির সাজা শোনান। 

স্ত্রীকে বাঁচানোর আপ্রাণ চেষ্টা, তবু শেষরক্ষা হল না! চোরবাগান কাণ্ডে আরতিকে হারিয়ে শোকে পাথর স্বামী

দুর্গা মণ্ডপের বাইরে আড্ডা দিচ্ছিলেন স্থানীয়রা! আচমকাই গাড়ির ধাক্কা, পিষে মৃত ৩

ঠাকুর দেখতে বেরিয়ে আর ফেরা হল না, চোরবাগানকাণ্ডে ছেলের সামনেই প্রাণ গেল পানিহাটির কল্পনার

উৎসবের মরশুমে বড় ধাক্কা! পুকুরে বিষ ঢেলে পাঁচ লক্ষ টাকার মাছ নষ্ট, মাথায় হাত মৎস্যচাষিদের

ম্যাগিতে মেশানো হয়েছিল বিষ, তা খেয়েই মৃত্যু ৫ জনের, নয়ডার ঘটনায় নয়া তথ্য, বোনেদের বিরুদ্ধে মামলা

বয়সের ফারাক ৫৯ বছর! ৮০ বছরের বৃদ্ধাকে বিয়ে করলেন ২১-এর তরুণ

জ্যান্ত অজগরকে দড়ি বানিয়ে স্কিপিং মত্ত যুবকদের, ভাইরাল ভিডিও

ভাগ্নের মুখ থেঁতলে গিয়েছিল, চোরবাগানের পদপিষ্টের ঘটনায় নিহত ১৩ বছরের প্রাঞ্জল, শোকে পাথর মামা

চোরবাগান সর্বজনীনে মৃত্যুমিছিল, গ্রেফতার পুজো কমিটির সম্পাদক-সহ ৭

চোরবাগানকাণ্ডে আটক ১৪, তদন্তে বিশেষ দল! নিহতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর

চোরবাগানে পদপিষ্টের ঘটনায় মৃত বেড়ে ১৯, আহতদের সঙ্গে দেখা করবেন শাহ

সৌদি আরবে ভেঙে পড়ল সামরিক হেলিকপ্টার, মৃত্যু দুই আধিকারিকের

চোরবাগানকাণ্ডের পর শহরের বড় পুজোগুলিতেও পরিদর্শনে বিশেষ দল গড়ল রাজ্য, প্রকাশ্যে নিহতদের নাম

বিপর্যয়ের পর চোরবাগানে জারি ১৬৩ ধারা, আর কী জানাল কলকাতা পুলিশ