আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

বুধবার দিল্লিতে সাংবাদিকদের কাছে নিজের অবস্থান জানাবেন মুকুল রায়

নিজস্ব প্রতিনিধি: মুকুল রায় দিল্লি থেকে জানালেন তিনি অপহৃত হননি। তিনি পুরোপুরি সুস্থ আছেন। বর্তমানে তিনি দিল্লিতে রয়েছেন । বিজেপি নেতাদের সঙ্গে তিনি যোগাযোগ রাখছেন। আগামীকাল বুধবার বিকেলে মুকুল রায় দিল্লিতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে নিজের অবস্থান জানাবেন। সূত্রের খবর অনুযায়ী, মুকুল রায় কৈলাস বিজয় বর্গী এর সঙ্গে যোগাযোগ রাখছেন বলে কেউ কেউ দাবি করলেও সূত্রেও মারফত জানা যাচ্ছে বিজেপির শক্তিশালী এক নেতার সঙ্গে তার ইতিমধ্যে দিল্লিতে(Delhi) বৈঠক হয়েছে।

মুকুল রায়ের মঙ্গলবার নিস্তব্ধে দিল্লি গমনকে কেন্দ্র করে রাজ্য রাজনীতি এখন তোলপাড়। বিধাননগর কমিশনারেটের পুলিশ কমিশনার গৌরব শর্মা, ইতিমধ্যে ভৎসনার মুখে পড়েছেন। মুকুল রায়ের(Mukul Roy) পুত্র শুভ্রাংশু রায় তার বাবাকে অপহরণ করা হয়েছে বলে অভিযোগ দায়ের করেছেন ।সেই অভিযোগের ভিত্তিতে এফ আই আর করেছে পুলিশ। কিন্তু মুকুল রায়ের নিস্তব্ধে কলকাতা থেকে দিল্লি উড়ে যাওয়ার বিষয়টি শাসকদলের দুই নেতা জানতেন বলে জানা গিয়েছে। মঙ্গলবার কার ফোন পাওয়ার পর তিনি দিল্লি উড়ে গেলেন তা জানতে এখন মরিয়া এ রাজ্যের গোয়েন্দারা।

ইতিমধ্যে মুকুল রায় অপহরণ হয়েছেন এই অভিযোগের দরুন বিধাননগর(Bidhannagar) কমিশনারেটের পুলিশের একটি দল দিল্লি রওনা দিয়েছে। তবে সূত্রের খবর অনুযায়ী, দিল্লিতে বর্তমানে মুকুল রায় সেফ হাউসে রয়েছেন । সেখানে তার নিরাপত্তার জন্য কেন্দ্রীয় বাহিনী মোতায়ন করা হয়েছে। এখন অপেক্ষা বুধবারের অপরাহ্ন। সমস্ত জল্পনা -কল্পনার অবসান ঘটিয়ে একসময় বঙ্গ রাজনীতির দ্রোণাচার্য তথা চাণক্য মুকুল রায় আগামী দিন কোন রাজনীতির রং গায়ে মেখে অসুস্থতাকে দূরে সরিয়ে কোন পথে হাঁটা শুরু করেন।

Published by:

Share Link:

More Releted News:

‘জিনা মুশকিল কর দিয়া’, আত্মঘাতী হওয়ার আগে ফোনে বাবাকে বলেছিলেন বিচারক

বাড়ির শৌচালয় থেকে বিচারকের ঝুলন্ত দেহ উদ্ধার, ভয়ঙ্কর ঘটনা দিল্লিতে

ছত্তিশগড়ের কাঙ্কেরে মাইন নিস্ক্রিয় করতে গিয়ে বিস্ফোরণে ছিন্নভিন্ন চার নিরাপত্তারক্ষী

পর্যটকদের নিয়ে বড় সিদ্ধান্ত লক্ষদ্বীপ প্রশাসনের, ঢুকতে প্রয়োজন হবে না পুলিশি ছাড়পত্রের

দামি গাড়ি, মুম্বইতে 3BHK-5BHK ফ্ল্যাট, মডেলদের এই বিলাসিতার আসল রহস্য জানেন?

ই–ফার্মেসির প্রতিবাদে ভারত বনধের ডাক, ১২ লক্ষাধিক ওষুধের দোকান বন্ধের সম্ভাবনা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ