ফের দিল্লির স্কুলে বোমাতঙ্ক, হুমকি ই-মেল পেয়েই খালি করা হল চত্বর

Share:

নিজস্ব প্রতিনিধি : দিল্লির একাধিক স্কুলে বোমা হামলার হুমকি। বুধবার সকালে রাজধানীর একাধিক স্কুলে বোমা রাখার কথা বলে হুমকি ই-মেল আসে। তড়িঘড়ি নিরাপত্তার কথা মাথায় রেখে পড়ুয়াদের বাড়ি পাঠিয়ে দেওয়া হয়েছে। স্কুলগুলো ফাঁকা করে তল্লাশি অভিযান চালানো হয়েছে।

বুধবার সকালে পূর্ব দিল্লির সাদিক ও লক্ষ্মী নগরের দুটি স্কুলে বোমা হামলার হুমকি আসে। ইমেলটি দেখতে পেয়ে দ্রুত জরুরি ব্যবস্থা গ্রহণ করা হয়। স্কুলে আসা সকল পড়ুয়াদের সরিয়ে নিয়ে যাওয়া হয়।  দিল্লি ফায়ার সার্ভিসেস (ডিএফএস) এর একজন কর্মকর্তা জানিয়েছেন, স্কুলে আসা সকলকে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। পাশাপাশি একটি বিজ্ঞপ্তিও জারি করা হয়েছে স্কুলের পক্ষ থেকে। অভিভাবকরা যাতে ভয় না পান, সেই কথা বলা হয়েছে স্কুলগুলোর পক্ষ থেকে।

হুমকি মেলে বলা হয়েছে, স্কুলের ভিতরেই রয়েছে বিস্ফোরক। এদিন সকাল ১০.৪০ মিনিট নাগাদ হুমকি ফোন আসে লাভলি পাবলিক স্কুলে। সেখানেও বলা হয়, স্কুলের ভেতরে একটি বিস্ফোরক ডিভাইস রাখা হয়েছে। স্থানীয় পুলিশ, দমকল বিভাগকে বিষয়টি জানানো হয়েছে। একাধিক দমকল, বম্বস্কোয়াড, পুলিশ কুকুর এবং পুলিশ ঘটনাস্থলে ছুটে যায়। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে শিক্ষার্থী, শিক্ষক এবং কর্মীদের সরিয়ে নেওয়া হয়েছে এবং স্কুল চত্বর ঘিরে দেওয়া হয়েছে। দিল্লির আহলনকন ইন্টারন্যাশনাল স্কুলেও বোমা হামলার দেওয়া হয়েছে। স্কুলগুলোর পক্ষ থেকে বিজ্ঞপ্তি দিয়ে বলা হয়েছে, পড়ুয়াদের নিরাপত্তার দিকে খেয়াল রেখে তাঁদের সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। অভিভাবকরা ধৈর্য ধরে থাকায় তাঁদের প্রশংসাও করা হয়েছে। স্কুলগুলোতে তল্লাশি চালিয়ে কোনও সন্দেহজনক বস্তু পাওয়া যায়নি বলে জানা গিয়েছে।

 

আজকের রাশিফল: আটকে থাকা কাজ শেষ হবে, ভেবেচিন্তে করুন বিনিয়োগ

পুজোর মুখে অগ্নিগর্ভ মণিপুর, সশস্ত্র হামলায় ২৪ ঘন্টায় নিহত ৯, পুড়ে ছাই ১৪ বাড়ি

দিল্লিতে ট্রেন ও মেট্রো বন্ধ নিয়ে দায়ের মামলা, রবিবার শুনানি সুপ্রিম কোর্টের বিশেষ বেঞ্চে

ফের রিয়াধের বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলা হুথিদের, তড়িঘড়ি সরানো হল কর্মীদের

বয়স বাড়লেই দুর্বল হয়ে পড়ে মেরুদণ্ড? এই ৬ অভ্যাসেই মিলবে স্বস্তি

নবরাত্রির উপবাসে একঘেয়ে খাবার নয়, এয়ার ফ্রায়ারে বানান মুচমুচে মিষ্টি আলুর চাট

ইউক্রেনে ফের ভয়ঙ্কর গ্লাইড বোমা হামলা রুশ সেনার, ৩ শিশু-সহ নিহত ১৫

মঙ্গলের নক্ষত্রে সূর্যের গোচর, অক্টোবরের শেষে ৫ রাশির জাতকদের অর্থ-সাফল্য যোগ

‘যাঁরা মঞ্চে দুর্গা সেজে….’, নাম না করে তৃণমূলত্যাগী তারকাদের খোঁচা অভিষেকের

শিবির ছেড়ে চলে যাওয়ায় রোনাল্ডোকে নির্বাসিত করল পর্তুগাল ফুটবল সংস্থা

১৫ অক্টোবর থেকে ২০০০ টাকার বেশি UPI লেনদেনে মাশুল চালু অনিশ্চিত!

জীবন নিয়ে খেলা! ১৫ ফুটের অজগরের সঙ্গে সেলফি, তার পর…..

পুজোর ভিড় সামাল দিতে হাওড়া ডিভিশনে শতাধিক বিশেষ ট্রেন, খোলা হচ্ছে বাড়তি কাউন্টার

পঞ্চমীতে বোধন, কাঁচা ভোগ দেওয়া হয় দেবীকে, রানাঘাটের ঘোষবাড়ির পুজোয় রয়েছে নানা রীতি