লিভ-ইন সঙ্গীকে খুন করে দেহ টুকরো টুকরো করল মুম্বইয়ের ব্যক্তি

অভিযুক্তের নাম মনোজ সাহানি (Manoj Sahani)।

Share:

নিজস্ব প্রতিনিধি: লিভ-ইন সঙ্গীকে খুন করে দেহ টুকরো টুকরো করার অভিযোগে বুধবার এক ব্যক্তিকে গ্রেফতার করল মুম্বই পুলিশ। ঘটনাটি ঘটেছে মুম্বইয়ের মীরা রোডের একটি ভাড়া বাড়িতে। কী কারণে খুন, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযুক্তের নাম মনোজ সাহানি (Manoj Sahani)। ৫৬ বছর বয়স তাঁর। গত তিন বছর ধরে মীরা রোড এলাকার আকাশগঙ্গা বিল্ডিংয়ের একটি ফ্ল্যাটে সরস্বতী বৈদ্য (Saraswati Vaidya) নামে ৩২ বছরের এক মহিলার সঙ্গে ভাড়া থাকছিলেন। বুধবার স্থানীয়রা ওই ফ্ল্যাট থেকে দুর্গন্ধ পান। বিষয়টি সন্দেহজনক হওয়ায় তাঁরা পুলিশকে ফোন করেন। ফোন পাওয়ার পর ঘটনাস্থলে পৌঁছয় নয়ানগর থানার (Nayanagar police station) পুলিশ। ফ্ল্যাট থেকে মহিলার টুকরো টুকরো দেহাংশ উদ্ধার করেন তদন্তকারীরা। সেই সঙ্গে অভিযুক্ত মনোজ সাহানিকেও গ্রেফতার করেন তাঁরা।

প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, মহিলাকে নৃশংসভাবে খুন করে ধারালো অস্ত্র দিয়ে দেহ টুকরো টুকরো করা হয়েছে। এক পুলিশ আধিকারিক বলেন, মনে করা হচ্ছে দু তিন দিন আগে এই খুনের ঘটনা ঘটেছে। খুনের পর থেকে অভিযুক্ত টুকরো টুকরো দেহাংশগুলির সঙ্গে থাকছিল। তবে কেন এই নৃশংস হত্যাকাণ্ড ঘটাল অভিযুক্ত তার তদন্ত শুরু করেছে পুলিশ। মুম্বইয়ের ডেপুটি কমিশনার অফ পুলিশ (ডিসিপি) জয়ন্ত বাজবেলে এই ঘটনা নিয়ে বলেন, ‘পুলিশ মিরা রোড এলাকার একটি আবাসন থেকে টুকরো টুকরো অবস্থায় এক মহিলার মৃতদেহ উদ্ধার করেছে। প্রাথমিক তদন্তে জানা গেছে যে মহিলাকে কুপিয়ে হত্যা করা হয়েছে। আরও তদন্ত চলছে।’

চোরবাগানকাণ্ডের পর শহরের বড় পুজোগুলিতেও পরিদর্শনে বিশেষ দল গড়ল রাজ্য, প্রকাশ্যে নিহতদের নাম

চোরবাগান সর্বজনীনে মৃত্যুমিছিল, গ্রেফতার পুজো কমিটির সম্পাদক-সহ ৭

বক্সঅফিসে সমস্ত রেকর্ড ভেঙে গুঁড়িয়ে দিচ্ছে ‘জেলর ২’, তিন দিনে ৪০০ কোটি ছুঁই ছুঁই ছবির আয়

বিপর্যয়ের পর চোরবাগানে জারি ১৬৩ ধারা, আর কী জানাল কলকাতা পুলিশ

চোরবাগানকাণ্ডে আটক ১৪, তদন্তে বিশেষ দল! নিহতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর

নাবালিকা মেয়েকে যৌন হেনস্থা বাবার! স্বামীকে খুন করে রেললাইনে দেহ ফেলার অভিযোগ স্ত্রীর বিরুদ্ধে

দ্বিতীয় সপ্তমীতে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস, কলকাতায় কেমন থাকবে আবহাওয়া?

মন্দিরে পুজো দিতে যাওয়ার পথেই মর্মান্তিক দুর্ঘটনা! পুণ্যার্থীদের পিষে দিল ধানবোঝাই ট্রাক, মৃত ১৩

চোরবাগানে পদপিষ্টের ঘটনায় মৃত বেড়ে ১৯, আহতদের সঙ্গে দেখা করবেন শাহ

চোরবাগানের মণ্ডপে পদপিষ্ট হয়ে মৃত্যু ১৭ জনের, আহত ৪৫

বৃষ্টির মধ্যেই কলকাতায় এলেন অমিত শাহ, রবি সকালে যাবেন বেলুড়ে

চোরবাগানে পদপিষ্ট হয়ে মৃত্যু প্রিয়া সমাদ্দারের, শোকস্তব্ধ নিউ ব্যারাকপুর

সংসারে অশান্তি ও আর্থিক সমস্যা? বাড়িতে এই ভুলগুলি এড়িয়ে চলুন

প্রেমে ভাঙন থেকে পকেটে টান! শুক্রের বক্রীতে বিপাকে পড়বেন কোন ৫ রাশির জাতকরা?