আইএসে যোগ দেওয়ার প্রস্তুতি শুরু করেছিল আব্বাসি, প্রকাশ্যে গোপন ইমেল

উত্তরপ্রদেশ এটিএস সূত্রে খবর, সম্প্রতি সামনে এসেছে আব্বাসির সঙ্গে এক মহিলার কথোপকথন।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ গোরক্ষপুর মন্দির হামলায় আরও স্পষ্ট হল আইএস যোগ। আগেই সন্দেহ করা হয়েছিল যে রবিবার রাতে গোরক্ষপুরের মন্দিরের নিরাপত্তারক্ষীদের ওপর হামলা চালিয়েছিল যে যুবক সেই মোর্তাজা আব্বাসির সঙ্গে ইসলামিক জঙ্গিগোষ্ঠী আইএসের কোনও না কোনও সম্পর্ক রয়েছে। এবার এই সন্দেহকেই সত্যি প্রমাণিত করল আব্বাসির ল্যাপটপ থেকে উদ্ধার হওয়া বেশকিছু ইমেল।  ওই গোপন ইমেল থেকে জানা গিয়েছে যে, আইএসে যোগ দেওয়ার প্রস্তুতি শুরু করেছিল আব্বাসি। ইতিমধ্যেই ওই জঙ্গি গোষ্ঠীর ব্বস কয়েকজন সদস্যের সঙ্গে তার এই বিষয়ে বেশ কয়েকবার কথাবার্তাও হয়। 

উত্তরপ্রদেশ এটিএস সূত্রে খবর, সম্প্রতি সামনে এসেছে আব্বাসির সঙ্গে এক মহিলার কথোপকথন। জানা গিয়েছে, ওই মহিলা জঙ্গি গোষ্ঠীরই সদস্য। সেখানেই দেখা গিয়েছে যে আব্বাসি বারবার আইএসে যোগ দেওয়ার ইচ্ছাপ্রকাশ করেছে। সেই সঙ্গে আরও জানা গিয়েছে যে ওই মহিলাকে সাহায্য করার জন্য আব্বাসি সম্প্রতি তাকে ৪০ হাজার টাকাও পাঠিয়েছিল এবং সে ভারতে এসে আব্বাসির সগে দেখা করারও ইচ্ছাপ্রকাশ করেছিল। আব্বাসি পুলিশকে আরও জানিয়েছে যে একবার নয় ওই মহিলাকে মোট ৩ বার টাকা পাঠিয়েছে সে। 

উল্লেখ্য, রবিবার সন্ধ্যায় কাটারি হাতে উত্তরপ্রদেশের গোরক্ষপুর মন্দিরে চড়াও হয় মুর্তাজা আব্বাসি। তার হামলায় আহত হন মন্দিরের দুই নিরাপত্তারক্ষী। এরপরেই পুলিশের হাতে ধরা পড়ে আব্বাসি। তাকে হেফাজতে নেওয়ার পর থেকেই সামনে আসছিল আব্বাসির সঙ্গে জঙ্গিযোগের খবর। এর আগেই আব্বাসির ল্যাপটপ থেকে মেলে আইএসসহ আরও বহু জঙ্গি গোষ্ঠীর একাধিক হামলার ভিডিও। তাতে আরও স্পষ্ট হয়েছিল তার সঙ্গে এই জঙ্গিযোগের বিষয়টি। এরপরেই সামনে এল আব্বাসির এই সমস্ত গোপন ইমেল। 

বাড়িতে শ্মশান সামগ্রী রেখে বিজেপি নেত্রীকে খুনের হুমকি, উত্তপ্ত টাকি

বাংলার নতুন স্বাস্থ্যমন্ত্রী হলেন শারদ্বত মুখোপাধ্যায়, ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দুর

নিউ টাউনের রামমন্দিরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

চলচ্চিত্র জগতে শোকের ছায়া, প্রয়াত কিংবদন্তি পরিচালক ভারতীরাজা

তৃণমূল থেকে সুবিধা পাওয়ার দিন শেষ, ইস্তফা দিলেন সন্তোষ কন্যা সুস্মিতা

কোহলির পর আফগানিস্তানের বিপক্ষে ওডিআই সিরিজ থেকে ছিটকে গেলেন হার্দিক

বিশ্বের প্রায় ৫০০-৬৫০ জন মহিলার শয্যাসঙ্গী হয়েছেন, চেনেন বেপরোয়া সেই ক্রিকেটারকে?

তোলাবাজি-সহ একাধিক অভিযোগে গ্রেফতার তৃণমূল নেতা সজল দাস

আলিপুরে সরকারি অফিসে বিধ্বংসী আগুন

আফগানিস্তানে নৃশংস হামলা পাক সেনার, নিহত ১১ নিরীহ শিশুসহ ১৩

নেহেরুকে ছাপিয়ে এক অনন্য রেকর্ড গড়লেন প্রধানমন্ত্রী মোদি

কলকাতা বিমানবন্দরে নামলেই গ্রেফতার অভিষেক! সিআইডির তৎপরতায় জল্পনা তুঙ্গে

পৃথিবীর প্রাচীনতম ফল কোনটি জানেন? শরীরের জন্যও বিশেষ উপকারী

২০ হাজার টাকার কমে নতুন স্মার্টফোন! জুলাইতেই আসছে OnePlus Nord CE 6