‘রাত একটায় দরজায় টোকা, ছুঁড়ে ফেলছে ঘরের জিনিস, বাবা মরেই যেত’

রাস্তায় ছুঁডে ফেলা হল পদ্ম সম্মান

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: সরকারি বাংলো পদ্ম সম্মানে সম্মানিত শিল্পী গুরু মায়াধর রাওতকে উৎখাত প্রসঙ্গে মুখ খুললেন মেয়ে মধুমিতা। তিনি বলেন, ‘৯০ বছরের এক বৃদ্ধের সঙ্গে যে আচরণ করা হয়েছে, তা কোনওভাবেই মেনে নেওয়া যায় না। ওই ঘটনার পরেও যে বাবা বেঁচে আছে, সেটাই আমাদের কাছে বড় পাওনা।‘  

বুধবার দিল্লির এশিয়ান গেমস ভিলেজের বাংলো থেকে বিশিষ্ট এই নৃত্যশিল্পীকে কার্যত ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেওয়া হয়। বাংলোয় তাঁর ঘরে থাকা দেশ ও বিদেশ থেকে পাওয়া সম্মান, শংসাপত্র রাস্তায় ছুড়ে ফেলা হয়। বাদ যায়নি পদ্মসম্মান। দীর্ঘক্ষণ রাস্তায় পড়েছিল পদ্ম সম্মান। একজন খ্যাতনামা শিল্পীর সঙ্গে যে আচরণ করা হয়েছে, সুশীল সমাজ কড়া ভাষায় তাঁর নিন্দা করেছে।

কন্যা মধুমিতা এর পিছনে কিছুটা হলেও রাজনৈতিক অভিসন্ধি খুঁজে পেয়েছেন। তিনি বলেন, ‘বাবাকে বাংলো বরাদ্দ করেছিল রাজীব গান্ধি সরকার। সুতরাং, সেই সরকারের দেওয়া বাংলো থেকে উৎখাত হওয়াটা স্বাভাবিক ঘটনা বলেই ধরে নিতে হবে। আর যেটা সব থেকে বেশি লজ্জাজনক, তা হল যে কায়দায় বাংলো থেকে বাবাকে বের করে দেওয়া হয়েছে। ঘরে যা যা ছিল সব টেনে বের করে রাস্তায় ছুঁড়ে ফেলছিল। ঘটনাচক্রে সেদিন আমি বাবার সঙ্গে ছিলাম। না থাকলে হয়তো বাবা এই ধাক্কা সহ্য করতে পারতেন না। মরেই যেতেন। ভাবা যায় রাত একটা সময় দরজায় টোকা মেরে দরজা খুলতে বলার নির্দেশ। খুলে না ফেললে ভেঙে ফেলার হুমকি।’

আরও পড়ুন চিরাগের পরিবারকে দিল্লির বাংলো থেকে উৎখাত করতে সক্রিয় কেন্দ্র

শুষ্ক পুরুলিয়ায় জলের ছোঁয়া, মেগা প্রকল্পের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী

দুটির বেশি সন্তান নয়, রাজ্যে কঠোর আইন চালুর পথে স্বাস্থ্যদফতর

লঞ্চের আগেই প্রকাশ্যে Poco M8x 5G , জেনে নিন দাম ও ফিচার

পুজোয় ডুয়ার্সে অ্যাডভেঞ্চারের হাতছানি! খুলছে সরকারি বন-বাংলো

শর্ট সার্কিটে তারাপীঠের হোটেলে বহু মানুষের মৃত্যু, এই বিপদ এড়াতে কি করবেন?

‘ক্ষতিপূরণ চাই না, বাবার নামে স্কুল করে দিন,’ ককরোচদের জানাল ইন্দাসের শেখ আব্দুল

পড়ুয়াদের দাবি মানলেন হেমন্ত সোরেন, অনিয়মের অভিযোগে পরীক্ষা বাতিল, তদন্তে CID

ভারী বৃষ্টিতে জলমগ্ন চার জেলা, একাধিক নির্দেশ নবান্নের, অতিরিক্তি NDRF মোতায়েনের পরামর্শ মুখ্যসচিবের

ফেসবুকে বঙ্গবন্ধুকে বিনম্র শ্রদ্ধা জানিয়ে চাকরি হারালেন কলেজ শিক্ষিকা

তারাপীঠের হোটেলে অগ্নিকাণ্ডে মৃতদের পরিবারকে ৯ লক্ষ টাকা আর্থিক সাহায্যের ঘোষণা শুভেন্দুর

গভীর নিম্নচাপের প্রভাবে বিকেলের পর বাড়বে বৃষ্টি, তিন জেলায় লাল সতর্কতা জারি

শ্রীলঙ্কার বিরুদ্ধে উইকেট নিয়েই কপিল-বোথামদের ছুঁয়ে ফেললেন জাদেজা

দলবদলু কাকলি-সুদীপদের সাংসদ পদ খারিজের আর্জি নিয়ে সুুপ্রিম কোর্টে মামলা অভিষেকের

বাংলাদেশের কাছে হারের পর দুঃসংবাদ পেল অস্ট্রেলিয়া