দিল্লি আইআইটি হোস্টেলে ছাত্রের রহস্যমৃত্যু

Share:

নিজস্ব প্রতিনিধি : দিল্লি আইআইটি হোস্টেলে এক এম টেক ছাত্রের রহস্যজনক মৃত্যুর ঘটনা ঘটল। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, ছাত্রটি আত্মহত্যাই করেছে। কিন্তু কী কারণে এই পথ বেছে নিল ছাত্রটি, সেবিষয়টি এখন খতিয়ে দেখছে পুলিশ।

জানা গিয়েছে, মৃত ছাত্রের নাম সঞ্জয় নেরকার। দিল্লি আইআইটির দ্রোণাচার্য হোস্টেলে ৭৫৭ নম্বর রুমে থাকত সঞ্জয়। বৃহস্পতিবার রাত থেকেই পরিবারের লোকেরা সঞ্জয়ের সঙ্গে কোন যোগাযোগ করতে পারছিল না। সেইসময় তাঁরা সঞ্জয়ের সহপাঠীদের সঙ্গে যোগাযোগ করে ও সঞ্জয়ের বিষয়ে খোঁজখবর নেওয়ার চেষ্টা করেন। সেইসময় সহপাঠীরা সঞ্জয়ের ঘরে যায়। দেখেন, ঘর ভিতর থেকে বন্ধ রয়েছে। অনেক ডাকাডাকির পরও কোনও সাড়াশব্দ না পেয়ে সহপাঠীরা হোস্টেল গার্ডকে খবর দেয়।

গার্ড এসে দরজা ভেঙে ঘরে ঢুকতেই সঞ্জয়কে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। এরপর পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ এসে দেহটিকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। পুলিশ গোটা ঘটনার তদন্ত শুরু করেছে। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, আত্মহত্যাই করেছেন সঞ্জয়। কিন্তু এর পিছনে ঠিক কী কারণ লুকিয়ে রয়েছে, তদন্তকারীরা তা বের করার চেষ্টা করছে। প্রয়োজনে সঞ্জয়ের সহপাঠীদেরও জিজ্ঞাসাবাদ করা হতে পারে বলে মত তদন্তকারীদের।

উত্তরপ্রদেশে প্রতি ৫ জন পুরুষের একজন মধুমেহে আক্রান্ত, চমপ্রদ তথ্য সমীক্ষায়

১৮ জুনের পর বদলাতে পারে ৩ রাশির জাতকদের ভাগ্য, মিলতে পারে অর্থ ও সম্মান

বাস্তুর এই ৩ টি জায়গা অবহেলা করলেই নষ্ট হবে জীবনের সুখ শান্তি

খালি ঘরের এসি ভেন্ট বন্ধ করলেই কমবে বিদ্যুৎ বিল? বিশেষজ্ঞরা কী বলছেন?

প্রচুর অর্থ উপার্জন করেন এই নক্ষত্রের জাতকরা, কেমন তাঁদের চারিত্রিক বৈশিষ্ট্য?

বৃহস্পতির কর্কটে গোচর, অক্টোবরের মধ্যে ব্যাঙ্ক ব্যালেন্স বাড়বে ২ রাশির জাতকদের

আজকের রাশিফল: কাজ নিয়ে চিন্তিত, পরিবারের সঙ্গে ভ্রমণে গেলে মানসিক শান্তি পাবেন..

জঙ্গলের অচেনা রাস্তায় হারিয়ে যাওয়া ব্যক্তিকে বাড়ি ফেরালেন সাঁকরাইল থানার অফিসাররা

১৩ পূর্ণমন্ত্রী-সহ বুধে মুখ্যমন্ত্রী হিসাবে শপথ শিবকুমারের, উপমুখ্যমন্ত্রী হচ্ছেন পরমেশ্বর!

তৃণমূলে টালমাটাল দশা, দল আর প্রতীক হাতছাড়া হচ্ছে মমতার!

‘কী দুরবস্থা! ১৫০ লোকও হয়নি’, মমতার ধর্নাকে কটাক্ষ শুভেন্দুর

পাগলা ঘোড়ার তাণ্ডবে আতঙ্কিত কুসুমগ্রাম, হিমশিম খেল পুলিশ,আহত একাধিক

পুত্র সন্তান নেই,জামাই ও মেয়েকে বাড়িতে রাখতে গেলে দিতে হবে ১ লক্ষ টাকা

উলুবেড়িয়াতে প্রকাশ্য রাস্তায় ‘হ্যান্ডকাপ’ পরিয়ে তৃণমূল নেতাকে ঘোরালো পুলিশ