‘ঘৃণার বাজার বন্ধ হয়েছে, ভালবাসার দোকান খুলে গিয়েছে’, প্রতিক্রিয়া রাহুলের

কর্নাটক বিধানসভা ভোটে বিপুল জয় পেয়ে সরকার গড়েছে কংগ্রেস।

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: দেশজুড়ে ঘৃণা ছড়ানোর বিরুদ্ধে ‘ভারত জোড়ো যাত্রা’ শুরু করেছিলেন তিনি। সেই যাত্রায় কর্নাটকে আছড়ে পড়েছিল জনসুনামি। আর তার সেই যাত্রার সুফল পেয়েছে দল। কর্নাটকে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় ফিরেছে কংগ্রেস। দলের বিপুল জয় নিয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে রাহুল গান্ধি বিজেপিকে খোঁচা দিয়ে বলেছেন, ‘ঘৃণার বাজার বন্ধ হয়ে গিয়েছে। ভালবাসার দোকান খুলে গিয়েছে (নফরত কা বাজার বন্ধ হো গয়ি হ্যায়, মোহাব্বত কী দুকান খুল গয়ি হ্যায়)।

কর্নাটক বিধানসভা ভোটে দুপুর পর্যন্ত ২২৪ আসনের মধ্যে ১৩৯ আসনে এগিয়ে রয়েছে। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, কন্নড়-ভূমে এমন জয় চলতি বছরের শেষের দিকে রাজস্থান, মধ্যপ্রদেশ ও ছত্তিশগড়ের বিধানসভা ভোটে কংগ্রেসকে মৃতসঞ্জীবনী সুধা জোগাবে। কর্নাটকে জয়ের আভাস পেতেই এআইসিসি দফতরে জড়ো হয়ে উ‍ৎসবে মেতে ওঠেন। দীর্ঘদিন বাদে কংগ্রেসের সদর দফতরে এমন উ‍ৎসব মুখর পরিবেশ দেখা গিয়েছে।

এদিন দুপুরে দলের সদর দফতরে পা রাখেন প্রাক্তন সভাপতি রাহুল গান্ধি। তাঁকে ছেঁকে ধরেন সাংবাদিকরা। কর্নাটকে জয় নিয়ে প্রতিক্রিয়া জানতে চাওয়া হলে, ‘এটা গরিব মানুষের শক্তির জয়। অন্যান্য রাজ্যেও গরিব মানুষের শক্তির জয় হবে। গরিবদের সমস্যার জন্য কংগ্রেস লড়াই চালিয়ে যাবে। দেশে ঘৃণা ছড়িয়ে পরিবেশ বিষিয়ে দেওয়ার চেষ্টা চলছিল। কর্নাটকের মানুষ সেই ঘৃণার দোকান বন্ধ করে দিয়েছেন। ভালবাসার দোকান খুলে দিয়েছেন।’ বিধানসভা ভোটে কন্নড়বাসীর জন্য দলীয় ইস্তেহারে যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে তা সরকারের প্রথম মন্ত্রিসভার বৈঠকেই পূরণ করা হবে বলেও আশ্বাস দিয়েছেন প্রাক্তন কংগ্রেস সভাপতি।

 

কিছুক্ষণের মধ্যেই ধেয়ে আসছে কালবৈশাখী! কলকাতা-সহ দক্ষিণবঙ্গে প্রবল বৃষ্টির পূর্বাভাস

আফগানিস্তানে নৃশংস হামলা পাক সেনার, নিহত ১১ নিরীহ শিশুসহ ১৩

২০ হাজার টাকার কমে নতুন স্মার্টফোন! জুলাইতেই আসছে OnePlus Nord CE 6

বাহরাইনে আমেরিকার পঞ্চম নৌবহরে হামলা ইরানের

iQOO থেকে OnePlus Nord, জেনে নিন কোন ফোনে কত ডিসকাউন্ট মিলছে অ্যামাজনে?

ভারতের শেষ প্রান্তে স্বর্গ! ঘুরে আসুন হিমালয়ের লেহ-লাদাখ

নেহেরুকে ছাপিয়ে এক অনন্য রেকর্ড গড়লেন প্রধানমন্ত্রী মোদি

জরায়ু ক্যান্সারের এই ৬ লক্ষণকে হালকাভাবে নেবেন না, সতর্ক করলেন বিশেষজ্ঞরা

ত্রাণ পাচারের অভিযোগে গ্রেফতার রাজ্যের প্রাক্তন কারা মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস

ইতিহাস ১১ বাঙালি যুবকের, ২১ বছর পর ওয়ানডে-তে বাংলাদেশের কাছে হার অস্ট্রেলিয়ার

২০০ বছরে প্রথম, লর্ডসের পিচকে ‘অসন্তোষজনক’ আখ্যা জয় শাহের আইসিসির

মাইগ্রেন নাকি ব্রেন টিউমার? মাথাব্যথার পার্থক্য বোঝার দাওয়াই বাতলালেন স্নায়ুরোগ বিশেষজ্ঞ

ফ্যাশন শিল্পে বিশেষ অবদান, জানেন ভারতের ‘ডেনিম ক্যাপিটাল’ কোন শহর?

মৃত মানুষের জুতো ব্যবহার করা উচিত? কী ক্ষতি হতে পারে জানুন…