লিভ-ইন সঙ্গীকে উপহার দেওয়া ৫০ লাখের বাড়ি সিল, কারণ কী?

Share:

নিজস্ব প্রতিনিধিঃ রাজস্থানের নাগৌর জেলায় মাদক পাচারকারীদের বিরুদ্ধে চলা অভিযানে বড় পদক্ষেপ নিল পুলিশ। অবৈধ আয়ের টাকায় তৈরি এক বিলাসবহুল বাড়ি সিল করে দেওয়া হয়েছে। অভিযুক্ত ব্যক্তি মাদক ব্যবসার টাকা দিয়ে এই বাড়িটি তৈরি করেছিলেন বলে তদন্তে জানা গেছে। পুলিশের দাবি, আইন এড়াতে তিনি বাড়িটি নিজের লিভ-ইন সঙ্গিনীর নামে রেজিস্ট্রি করেছিলেন।

নাগৌরের শারদাপুরম এলাকায় অবস্থিত এই বাড়িটির আনুমানিক মূল্য প্রায় ৫০ লক্ষ টাকা। তবে কিছু সূত্রের মতে, এর প্রকৃত বাজারমূল্য এক কোটিরও বেশি হতে পারে। তদন্তে উঠে এসেছে, অভিযুক্ত দীর্ঘদিন ধরে মাদক পাচারের সঙ্গে জড়িত ছিল এবং সেই অবৈধ উপার্জনের টাকাতেই এই বাড়ি নির্মাণ করা হয়।পুলিশ জানায়, অভিযুক্ত বাহাদুর সিং তদন্তকারী সংস্থাকে বিভ্রান্ত করার জন্যই সম্পত্তিটি তার লিভ-ইন পার্টনারের নামে করে রেখেছিলেন। তবে তদন্তে যথেষ্ট প্রমাণ সংগ্রহ করে বিষয়টি দিল্লিতে অবস্থিত সক্ষম কর্তৃপক্ষের সামনে উপস্থাপন করা হয়। সেখান থেকে অনুমোদন পাওয়ার পর সুরপালিয়া থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে বাড়িটি সিল করে দেয়।

আরও পড়ুনঃ সাধু বেশে হীরের আংটি চুরি! দোকানের মালিকের সামনেই হাতসাফাই অভিযুক্তের

সুরপালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুমন কুলহারি জানান, তদন্তে স্পষ্ট হয়েছে যে এই বাড়ি মাদক পাচারের অবৈধ অর্থ দিয়েই তৈরি। বাড়িতে নোটিস লাগানোর কিছুক্ষণের মধ্যেই অভিযুক্ত সেটি সরানোর চেষ্টা করেন। পুলিশ বিষয়টিকে গুরুত্ব দিয়ে আরও তদন্ত শুরু করেছে।নাগৌরের পুলিশ সুপার রোশন মীনা জানান, জেলাজুড়ে মাদক পাচারকারীদের বিরুদ্ধে কড়া অভিযান চলছে। গত ১৫ দিনে চারটি সম্পত্তি সিল করা হয়েছে এবং মোট পাঁচটি বাড়ির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। ‘অপারেশন সংকল্প’-এর আওতায় এই অভিযান আরও জোরদার করা হবে বলেও তিনি জানান।

সরকারি দফতরে আচমকা হাজির বিধায়ক, গিয়ে যা দেখলেন….

আদালতের নির্দেশের পরে কলকাতা পুরসভার মাসিক অধিবেশন ডাকলেন মালা রায়

শুধু আমির নন, কিশোর কুমার থেকে সঞ্জয় দত্ত, একাধিকবার বিয়ের পিঁড়িতে বসেছেন

চুপ! পাগলামো চলছেই , নিজেকে এবার জেমস বন্ড সাজিয়ে হাজির করলেন ট্রাম্প

অবসরপ্রাপ্ত কর্মীদের বকেয়া মহার্ঘ ত্রাণ দেওয়ার কাজ শুরু রাজ্য সরকারের

যে দ্বীপে এখন নজর গোটা বিশ্বের, কেন এত গুরুত্বপূর্ণ গ্রেট নিকোবার?

মজুত করা সরকারি ত্রাণ সামগ্রী উদ্ধার, অভিযুক্ত তৃণমূল পঞ্চায়েত সদস্য

১৬ দিনে শুনানি শেষ, সাত বছরের রামিসার ধর্ষণ-হত্যার মামলার রায় রবিবার

লোকসভায় তৃণমূলের দলনেতার পদ থেকে অভিষেককে হটানোর উদ্যোগ শুরু

পদত্যাগ করলেন বিধাননগর পুরসভার মেয়র কৃষ্ণা চক্রবর্তী

গ্রেফতার হবেন মমতা? দেশবিরোধী মন্তব্যের অভিযোগে ফের দায়ের এফআইআর

গাজায় ইজরায়েলি বিমান হামলায় চার শিশু সহ নিহত ৯

তৃণমূলের বিদ্রোহী শিবিরে তিনি? মুখ খুলে হইচই বাঁধিয়ে দিলেন মহুয়া মৈত্র

দুরারোগ্য ব্যাধি থামাতে পারেনি স্বপ্নকে, একদিনের জেলাশাসক হয়ে নজির কিশোরের