ভিডিও কলে বলেছিলেন ‘শেষবারের মতো তাকাও’, তারপর যা ঘটল তা কল্পনারও বাইরে

Share:

নিজস্ব প্রতিনিধি: মহারাষ্ট্রের নাগপুরে এক প্রেমের সম্পর্কের মর্মান্তিক পরিণতি ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। বিয়ের স্বপ্ন দেখছিলেন দুজনেই, পরিবারও সম্পর্ক মেনে নিয়েছিল। কিন্তু হঠাৎ এক তর্কের পর ঘটে গেল এমন এক ঘটনা, যা শোকস্তব্ধ করে দিয়েছে গোটা এলাকাকে। যুবকের আত্মহত্যার খবর পেয়ে প্রেমিকাও নিজের জীবন শেষ করার চেষ্টা করেন। বর্তমানে পুরো ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মহারাষ্ট্রের নাগপুরের লাকড়গঞ্জ থানার অন্তর্গত দানাগঞ্জ এলাকার বাসিন্দা আয়ুষ ভামন দীর্ঘদিন ধরে রাস্তার ওপারে বসবাসকারী ১৯ বছরের এক তরুণীর সঙ্গে সম্পর্কে ছিলেন। তাদের সম্পর্ক নিয়ে দুই পরিবারই জানত এবং বিয়ের বিষয়েও ইতিবাচক আলোচনা চলছিল। তবে কোনও একটি বিষয়কে কেন্দ্র করে দুজনের মধ্যে তর্ক হয়। সেই তর্কের পর পরিস্থিতি আচমকা ভয়াবহ মোড় নেয়। জানা গিয়েছে, আয়ুষ তার প্রেমিকাকে ভিডিও কল করে বলেন, ‘শেষবারের মতো আমার দিকে তাকাও।’ এই কথা শুনেই তরুণী আতঙ্কিত হয়ে পরিবারের সদস্যদের বিষয়টি জানান।

আরও পড়ুন: মাওবাদী অর্ণব দামের জামিনের আবেদন খারিজ করল কলকাতা হাইকোর্ট

তবে পরিবারের লোকজন পৌঁছানোর আগেই আয়ুষ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। ঘটনাস্থলে পৌঁছে প্রেমিকার পরিবার যুবকের নিথর দেহ দেখতে পায়। এই দৃশ্য দেখে মানসিকভাবে ভেঙে পড়েন তরুণী। শোকে স্তব্ধ হয়ে বাড়ি ফিরে তিনি একটি ছুরি দিয়ে নিজের কব্জি কেটে আত্মহত্যার চেষ্টা করেন। তবে তার মা সময়মতো বিষয়টি দেখতে পেয়ে দ্রুত হাসপাতালে নিয়ে যান। চিকিৎসকদের তৎপরতায় তরুণীর প্রাণ রক্ষা করা সম্ভব হয়েছে।

ঘটনার পর লাকড়গঞ্জ পুলিশ আকস্মিক মৃত্যুর মামলা দায়ের করেছে। তদন্তে উঠে এসেছে, আত্মহত্যার আগে আয়ুষ তার মোবাইল ফোন থেকে সমস্ত চ্যাট মুছে ফেলেছিলেন। পুলিশ মোবাইলটি ফরেনসিক পরীক্ষার জন্য পাঠিয়েছে। এখনও পর্যন্ত কোনো সুইসাইড নোট উদ্ধার হয়নি। ফলে আত্মহত্যার প্রকৃত কারণ স্পষ্ট নয়। পুলিশ মৃত যুবকের ঘনিষ্ঠদের জিজ্ঞাসাবাদ করছে এবং ঘটনার পেছনের কারণ খতিয়ে দেখছে।

পূজিত হন ‘রাক্ষস রাজ’, দশেরায় খুলবে কানপুরের দশানন মন্দির

পুজোয় মিষ্টিমুখ হোক রাজস্থানের স্বাদে! বাড়িতেই বানান যোধপুরের বিখ্যাত মুচমুচে জিলিপি

কলকাতার থিম পুজোকে টেক্কা দিচ্ছে সুন্দরবনের রবীন সঙ্ঘের ‘দাও ফিরে সে অরণ্য’

প্রিপেইড ফ্যামিলি প্ল্যান নিয়ে হাজির ভোডাফোন, সুবিধা জানলে চমকে যাবেন

ষষ্ঠীতে অভব্য আচরণ ও নিয়ম লঙ্ঘনের অভিযোগে বাড়ল মামলার সংখ্যা, গ্রেফতার ৬৫

শান্তি রক্ষার শর্তে ককরোচ প্রধান অভিজিৎ দীপকে-র জামিন মঞ্জুর

রিসর্টের আগুনে হারিয়েছেন পরিবারের ৬ সদস্যকে, দোতলা থেকে লাফ দিয়ে বাঁচলেন আশিকুল

প্রতিমা নেই, পটচিত্রেই দুর্গার আরাধনা! ৪০০ বছরের বেশি সময় ধরে একই রীতিতে পুজো হয় ঝাড়গ্রাম রাজবাড়িতে

সপ্তমীর সন্ধ্যায় ভিজবে শহরবাসী! দশমী পর্যন্ত উত্তর ও দক্ষিণবঙ্গের আবহাওয়া কেমন থাকবে?

হাসপাতালের মধ্যে নিশ্চিন্ত মনে সুখটান, দেখতে পেয়েই চিকি‍ৎসককে বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর

বিধ্বংসী অগ্নিকাণ্ডে পুড়ে ছাই ১০ জন, অবৈধভাবেই চলছিল কক্সবাজারের অভিশপ্ত রিসর্টটি

গা-ভর্তি সোনার গয়নায় সেজেছেন মা দুর্গা, ১৫ মণ্ডপের নিরাপত্তায় ‘নিদ্রাহীন’ পুলিশ

ইন্টারনেট ব্যবহার করা শিশুদের মৌলিক অধিকার, জানাল সুপ্রিম কোর্ট

চিকিৎসার নামে যৌন নির্যাতন! গুয়াহাটি মেডিক্যাল কলেজের চিকিৎসকের বিরুদ্ধে ভয়ঙ্কর অভিযোগ তরুণীর