এই মুহূর্তে

‘AI প্রযুক্তি ব্যবহার করে নাম বাদ দিয়েছে ‘ জ্ঞানেশকে ফের নিশানা মমতার

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি : SIR নিয়ে সুপ্রিম কোর্টের কোনও নির্দেশ মানা হয়নি। কোনও প্রস্তুতি ও পরিকাঠামো ছাড়াই SIR এর কাজ শুরু করা হয়েছে। AI প্রযুক্তি ব্যবহার করে নাম বাদ দেওয়া হচ্ছে। দিল্লিতে বঙ্গভবনে সাংবাদিক সম্মেলনে এইভাবেই জ্ঞানেশ কুমারকে ফের নিশানা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। তিনি অভিযোগ করেছেন,কমিশনকে ছয়বার চিঠি পাঠানো হয়েছে। কোনও উত্তর পাওয়া যায়নি।

তাঁর অভিযোগ, SIR এর নামে বাংলায় হয়রানি করা হচ্ছে। ২০০২ সালে শেষ এসআইআর হয়েছে। ২৪ বছর ধরে কিছু করেনি কমিশন। হঠাৎ করে নির্বাচনের আগেই এসআইআর করা হচ্ছে। এদিন মুখ্যমন্ত্রী পাশে উপস্থিত ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। SIR আতঙ্কে মৃতদের পরিবারও এদিন হাজির ছিলেন সাংবাদিক সম্মেলনে। কালো পোশাক পরে এদিন বঙ্গভবনে হাজির ছিলেন তাঁরা।

তিনি আরও অভিযোগ করে বলেছেন, একতরফা ভাবে নাম বাদ দেওয়া হচ্ছে। ERO-র স্বাক্ষর ছাড়া তালিকা থেকে বাদ দেওয়া হচ্ছে। কমিশনের ভুলের কারণে মানুষের আতঙ্ক সৃষ্টি হয়েছে। নথি দেখানোর পরেও হিয়ারিং এ ডাকা হচ্ছে। জীবিত ভোটারদের অমৃত বানিয়ে দেওয়া হচ্ছে প্রকৃত ভোটারদেরও নোটিশ পাঠানো হচ্ছে। একমাত্র বাংলাতেই ৮১০০ মাইক্রো অবজার্ভাররা ডিইওর কথা শোনে না। পিছনের দরজা দিয়ে বিজেপি কর্মীদের নিয়োগ করা হচ্ছে। তাঁর অভিযোগ, ভোটাধিকার ছিনিয়ে নিতেই এই হয়রানি করা হচ্ছে। চক্রান্ত করে এই ধরনের ঘটনা ঘটছে। বাংলা ও ইংরেজি দুই উচ্চারণে বানান আলাদা হয়। সেখানেই হিয়ারিং এর নোটিশ পাঠানো হচ্ছে।

SIR চালুর পরে দেড়শোর বেশি মানুষের মৃত্যু হয়েছে। ভবানীপুরে ৪০ হাজার মানুষের নাম বাদ দেওয়া হয়েছে। বন্দর এলাকায় ৭০ হাজার নাম বাদ দেওয়া হয়েছে। দিল্লির জমিদার ভোটাধিকার কেড়ে নিচ্ছে বলে অভিযোগ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। গণতান্ত্রিক লড়াই করার জন্য চ্যালেঞ্জ করলেন তিনি। অনুপ্রবেশ নিয়ে কেন্দ্রীয় সরকারকে নিশানা করলেন তিনি। তিনি বলেছেন, সীমান্ত বিএসএফ কেন্দ্রীয় সরকারের হাতে। তাহলে অনুপ্রবেশ হচ্ছে কী করে? 

 

Published by:

Share Link:

More Releted News:

CBSC-র দশম শ্রেণীর ফলাফল প্রকাশ, কীভাবে জানবেন রেজাল্ট?

অর্থ পাচার মামলায় প্রিয়াঙ্কা গান্ধির স্বামী রবার্ট বঢরাকে তলব দিল্লির আদালতের

বিমানে পাশের আসনে বসা মহিলাকে যৌন হেনস্থার অভিযোগ, গ্রেফতার ভারতীয়

ফের পিছিয়ে গেল ডিএ সংক্রান্ত মামলার শুনানি, নতুন তারিখ দিল সুপ্রিম কোর্ট

বিনিয়োগকারীদের জন্য বড় চমক, প্রথমবার বোনাস শেয়ার দিচ্ছে LIC

গুগলের কোটি টাকার চাকরি ছেড়ে দুবাই, কেন এমন সিদ্ধান্ত নিলেন তনু পুরি

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ