স্বস্তিতে এনসিপি নেতা নবাব মালিক, ১৭ মাস পর জামিন

Share:

নিজস্ব প্রতিনিধি: ১৭ মাস পর জামিন পেলেন মহারাষ্ট্রের প্রাক্তন মন্ত্রী নবাব মালিক। শারীরিক অসুস্থতার কারণে দুই মাসের জন্য অন্তর্বর্তীকালীন জামিন দিয়েছে সুপ্রিম কোর্ট। 

উল্লেখ্য, গত ২০২২-এর ফেব্রুয়ারিতে আর্থিক দুর্নীতি মামলায় এনসিপি নেতাকে গ্রেফতার করেছিল ইডি। এমনিতেই নবাব মালিক এনসিবির প্রাক্তন জোনাল ডিরেক্টর সমীর ওয়াংখেড়েকে নিশানা করার জন্য খবরের শিরোনামে এসেছিলেন।২০২১ সালের অক্টোবরে সেই অফিসার মুম্বই উপকূলের একটি ক্রুজ জাহাজে অভিযান চালান। আর তারপরেই তাঁর বিরুদ্ধে একাধিক অভিযোগ প্রকাশ্যে এসেছে। সেই সময়, মিঃ মালিকের জামাই সমীর খানকে মাদকপাচার মামলায় জড়িত থাকার অপরাধে গ্রেফতার করা হয়।  

চলতি বছরের জুলাই মাসে তাঁর শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে বোম্বে হাইকোর্টে জামিনের জন্য আবেদন করেছিলেন। সেইসময় হাইকোর্ট তাঁর সেই জামিনের আবেদন নাকচ করে দেয়। আর সাফ জানায়, তিনি কোনও জটিল রোগে ভুগছেন না। জানা গিয়েছে, গত কয়েক মাস ধরে তাঁর স্বাস্থ্যের অবনতি হচ্ছে। তাঁর কিডনির সমস্যা ক্রমে জটিল থেকে জটিলতর হয়ে দাঁড়াচ্ছে। আর তাই তাঁর আইনজীবী সুপ্রিম কোর্টের দ্বারস্থ। সুপ্রিম কোর্টের রায়ে মেলে স্বস্তি। 

১৯ থেকে ২৫ অক্টোবর: কোন রাশির জাতকদের কেমন সময় কাটবে?

বেঙ্গালুরুতে বৃষ্টির কারণে ঢেকে দেওয়া হল পিচ, টস হতে দেরি

২ সহকর্মীর স্ত্রীর সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্ক রাখার দায়ে বরখাস্তের মুখে সেনাবাহিনীর মেজর

বাড়ির দেওয়ালে এই ৪ রং করাচ্ছেন? বড়সড় বিপদে পড়ার আগে সাবধান!

রুপোর সাজ থেকে সাবেকি ঐতিহ্য, কটকের চোখ ধাঁধানো দুর্গাপুজোর হদিশ রইল

মহীশূর প্যালেসের আদলে সেজেছে হাসনাবাদের পুজোমণ্ডপ, নজর কাড়ছে আলোকসজ্জা

পূজিত হন ‘রাক্ষস রাজ’, দশেরায় খুলবে কানপুরের দশানন মন্দির

পুজোয় মিষ্টিমুখ হোক রাজস্থানের স্বাদে! বাড়িতেই বানান যোধপুরের বিখ্যাত মুচমুচে জিলিপি

শান্তি রক্ষার শর্তে ককরোচ প্রধান অভিজিৎ দীপকে-র জামিন মঞ্জুর

রিসর্টের আগুনে হারিয়েছেন পরিবারের ৬ সদস্যকে, দোতলা থেকে লাফ দিয়ে বাঁচলেন আশিকুল

সপ্তমীর সন্ধ্যায় ভিজবে শহরবাসী! দশমী পর্যন্ত উত্তর ও দক্ষিণবঙ্গের আবহাওয়া কেমন থাকবে?

কলকাতার থিম পুজোকে টেক্কা দিচ্ছে সুন্দরবনের রবীন সঙ্ঘের ‘দাও ফিরে সে অরণ্য’

ষষ্ঠীতে অভব্য আচরণ ও নিয়ম লঙ্ঘনের অভিযোগে বাড়ল মামলার সংখ্যা, গ্রেফতার ৬৫

গা-ভর্তি সোনার গয়নায় সেজেছেন মা দুর্গা, ১৫ মণ্ডপের নিরাপত্তায় ‘নিদ্রাহীন’ পুলিশ