আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

অসমে ৮৮-১০০ আসনে জিতে ফের ফিরছে বিজেপি সরকার, আভাস বুথফেরত সমীক্ষায়

নিজস্ব প্রতিনিধি, গুয়াহাটি: অসমে ফের হিমন্ত বিশ্বশর্মার সরকারের উপরেই আস্থা রাখছেন ভোটাররা। শুধু আস্থাই রাখছেন না, বিপুলভাবে সমর্থন জানাচ্ছেন। বুধবার (২৯ এপ্রিল) বুথফেরত সমীক্ষায় এমনই ইঙ্গিত দেওয়া হয়েছে। ‘এনডিটিভি-অ্যাক্সিস মাই ইন্ডিয়ার’ সমীক্ষা অনুযায়ী, রাজ্যের ১২৬ আসনের মধ্যে ৮৮ থেকে ১০০ আসনে জিতে টানা তৃতীয়বার ক্ষমতায় ফিরছে বিজেপি। কংগ্রেস পেতে পারে ২২ থেকে ৩০ আসন। বিজেপি জোট পেতে চলেছে ৪৮ শতাংশ ভোট এবং কংগ্রেস জোট ৩৮ শতাংশ ভোট।

গত ৯ এপ্রিল এক দফাতেই অসমের ১২৬ বিধানসভা আসনে ভোট নেওয়া হয়েছিল। বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোটের জয়ের হ্যাটট্রিক রুখতে রাজোর দল ও অসম জাতীয় গণ পরিষদের সঙ্গে জোট গড়েছিল কংগ্রেস। সঙ্গী হয়েছিল সিপিআইএম ও এপিএইচসিএলের মতো আঞ্চলিক দল। যদিও ভোটপ্রচারের সময়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ থেকে শুরু করে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মারা বার বার দাবি জানিয়েছিলেন, ‘কমপক্ষে ১০০ আসনে জিতে রাজ্যে ফের ক্ষমতায় ফিরবে বিজেপি।’ অন্যদিকে কংগ্রেসের তরফে দাবি করা হয়েছিল, ‘অসমের ভোটাররা এবার দুর্নীতিগ্রস্থ বিজেপিকে ক্ষমতা থেকে ছুড়ে ফেলবে।’ ভোট মেটার পরে সংবাদমাধ্যমেও নেটা নাগরিকরা রাজ্যে পালাবদল ঘটছে বলে দাবি করেছিলেন।

কিন্তু বুথফেরত সমীক্ষা বলছে, ‘অসম থাকছে বিজেপিরই দখলে। পদ্ম শিবির পেতে চলেছে ৮৮ থেকে ১০০ আসন। এনডিএ’র শরিক অসম গণ পরিষদ (অগপ) পেতে চলেছে ৭ থেকে ৯টি আসন আর বোড়ো পিপলস ফ্রন্ট (বিপিএফ) পেতে চলেছে ৯ থেকে ১১টি আসন।’ উল্টোদিকে কংগ্রেসের ঝুলিতে যাচ্ছে ২২ থেকে ৩০ আসন। রাজোর দল পাবে ১ থেকে ৪ আসন। এজেপি পাবে ১ থেকে ২টি আসন। সিপিআইএমের ঝুলিতে বড়জোর যেতে পারে একটি আসন। বদরুদ্দিন আজমলের এআইইউডিএফ এবং অন্যান্যরা পেতে পারে তিনটি আসন।

আর এক সমীক্ষক সংস্থা ‘ম্যাট্রিজ’-ও অসমে ফের বিজেপি সরকারের ক্ষমতায় ফেরার ইঙ্গিত দিয়েছে। সংস্থার মতে, বিজেপি জোট জিততে পারে ৮৫ থেকে ৯৫টি আসন। কংগ্রেস জোটের ঝুলিতে যেতে পারে ২৫ থেকে ৩২ আসন। অন্যান্যরা জিততে পারে ৬ থেকে ১২ আসনে।

Published by:

Share Link:

More Releted News:

লক্ষ ফলোয়ার্স থাকা ইনফ্লুয়েন্সার স্ত্রীকে খুন করে আত্মঘাতী স্বামী, হাড়হিম ঘটনা

তামিলনাডুতে ফের বাজিমাত স্ট্যালিনের, দাগ কেটেছেন বিজয়-ও, বলছে বুথফেরত সমীক্ষা

ঈশ্বরের আপন দেশে পালাবদল, সিপিএমকে হটিয়ে ক্ষমতায় ফিরছে কংগ্রেস

দিল্লি পুরসভার মেয়র পদ দখল বিজেপির, ভোটে গরহাজির আপ কাউন্সিলররা

‘প্রকৃতি ও আদিবাসীদের বিরুদ্ধে অপরাধ’, কেন্দ্রের গ্রেট নিকোবর প্রকল্প নিয়ে সরব রাহুল গান্ধি

​অজিত পাওয়ারের প্রাণ কেড়েছিল যে সংস্থা, তার বিমানেই সফর ছেলে পার্থ-র, তুঙ্গে চর্চা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ